তাফসীর ফী যিলালিল কোরআন ১ম খণ্ড
/ ২০৯
📝 লেখা 📖 পিডিএফ

চিন্তা-ভাবনা করলে এটা নিয়ে বিস্ময়ের আর কোনো অবকাশ থাকে না, এটাকে মিথ্যা ভাবারও কোনো সুযোগ থাকে না। ‘অতপর তোমরা তীর কাছেই ফিরে যাবে।' ' অর্থাৎ ঠিক যেমন তোমাদের অস্তিত্বের সূচনা হয়েছিলো , যেভাবেই তোমরা পুনরুজ্জীবিত হবে । পৃথিবীতে যেভাবে তোমাদের প্রথম সৃষ্টি হয়েছিলো , সেভাবেই. তোমরা আবার পুনরুদিত হবে। আল্লাহরই ইচ্ছায় তোমরা যেমন মৃত্যুর জগত থেকে জীবনের জগতে স্থানাস্তরিত হয়েছিলে, ঠিক তেমনি তারই ইচ্ছায় তোমরা তার কাছে ফিরে যেতে বাধ্য হবে যাতে তোমাদের ওপর তার ফায়সালা কার্যকর হয়, তিনি তোমাদের বিচার করতে পারেন। এভাবে একটি মাত্র ক্ষুদ্র আয়াতে মানব জাতির সমগ্র খাতা খোলা ও বন্ধ করা হয়। একটি মাত্র ঝলকে মানব জাতিকে, সৃষ্টার মুঠোর মধ্যে সমর্পণ করা হয়। প্রথমবারে তিনি তাকে মৃত্যুর অসারতা থেকে বের করে নিয়ে আসেন । অতপর তাকে প্রথমবারের মত মৃত্যুর হাতে সোপর্দ করেন। তারপর তাকে পুনরায় জীবিত করেন, অতপর চূড়ান্ত পর্যায়ে তার দিকেই প্রত্যাবর্তিত হয়-ঠিক যেমন শুরুতে তিনি জীবনের সূচনা করেন। এই দ্রুত ও সংক্ষিপ্ত পর্যালোচনায় মহা শক্তিধর স্রষ্টার অপার শক্তি মহিমাই ফুটে উঠেছে। এর ভেতর দিয়ে চেতনায় তার গভীর ও কার্যকর প্রভাব পড়ে । এর পরবর্তী আয়াতে রয়েছে প্রথম ঝলকের পরিপূরক আরেকটি ঝলক, ‘তিনিই সেই মহান সত্বা যিনি তোমাদের জন্যে পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন। অতপর আকশের দিকে মনোনিবেশ করলেন এবং তাকে সাতটি আকাশে সমধ্বিত করলেন । তিনি সকল বিষয়ে পরিপূর্ণ জ্ঞান রাখেন ৷” | তাফসীরকাররা ও আকীদা শাস্ত্রবিদরা এখানে আকাশ ও পৃথিবীর সৃষ্টি-তত্তবব, আকাশ ও পৃথিবীর কোনটি আগে ও কোনটি পরে সৃষ্ট এবং আল্লাহর মনোনিবেশ করা ও সমন্বিত করার তাৎপর্য কি সে সম্পর্কে অনেক কথা বলে থাকেন । কিন্তু তারা এ কথা ভুলে যান যে, ‘আগে’ ও ‘পরে’ এমন দুটো পরিভাষা, যার কোনো তাৎপর্য আল্লাহর বেলায় নেই । তারা এও ভূলে যান যে, মনোনিবেশ করা ও সমধিত করা এমন দু'টো আভিধানিক পরিভাষা, যা মানুষের সীমিত কল্পনায় অসীমকে নিকটতম করে মাত্র, এর বেশী কিছু নয়। কোরআনের এই পরিভাষাগুলো সম্পর্কে মুসলিম আলেমদের মাঝে যে সার বিতর্কের উদ্ভব হয়েছে, তা গ্রীক দর্শন ও ইহুদী-খৃস্টানদের ঈশ্বর তত্ত্ব সম্বন্ধীয় কূটতর্কের কুফল ছাড়া কিছু নয়। এই কুটতর্ক যখন স্বচ্ছ ও নির্ভেজাল আরবীয় যুক্তিবাদ ও পরিচ্ছন্ন ইসলামী যুক্তিবাদের সংমিশ্রণে এসেছে, তখন তা এই রূপ ধারণ করেছে। আজকের দিনে এই অবাঞ্ছিত বিতর্কে লিপ্ত হওয়া আমাদের জন্যে বাঞ্ছনীয় নয়, তাহলে আমরা ইসলামী আকীদা-বিশ্বাস ও কোরআনের সহজাত সৌন্দর্যকে ‘কালাম’ শাস্ত্রের (যুক্তি বিদ্যা) বিতর্কে জড়িয়ে বিনষ্ট করে ফেলবো । এবার আমাদের মনোনিবেশ করা প্রয়োজন । পৃথিবীর সকল জিনিস মানুষের জন্যে সৃষ্টি করার তাৎপর্য কী, এ দ্বারা মানুষের জন্মের উদ্দেশ্য সম্পর্কে কী ধারণা পাওয়া যায়, কোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্যে পৃথিবীতে মানুষের আগমন, আল্লাহর মানদন্ডে মানুষের মূল্য ও মর্যাদা কী এবং ইসলামী আদর্শে ও ইসল্যামী সমাজের পরিচালনায় মানুষের গুরুত্‌ কতটুকু ইত্যাদি বিষয়ে । আল্লাহ বলেন, | ‘তিনিই সেই সত্তা, যিনি তোমাদের জন্যে পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন ।' [ হলন্দ্লব্ব্লল্দ_ _ নত লন লিল ১ www.icsbook.info

— পৃষ্ঠা ৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।