তাফসীর ফী যিলালিল কোরআন ১ম খণ্ড
/ ২০৯
📝 লেখা 📖 পিডিএফ

পৃথিবীতে প্রকাশিত কুফরী ও ফাসেকীর ফলাফল বর্ণনা করার পর কোরআন বিরক্তি মিশ্রিত বিশ্বয় প্রকাশ করছে যে, মানুষ কিভাবে মহান আল্লাহর অবাধ্য হয়, যিনি জীবন ও মৃত্যু দাতা, সৃষ্টা, জীবিকা দাতা, সুদক্ষ শাসক ও মহাজ্ঞানী! ‘তোমরা আল্লাহকে কিভাবে অস্বীকার করবে? অথচ তোমরা প্রথম দিকে ছিলে মৃত তিনিই তোমাদের জীবন দিয়েছেন, অতপর তিনি পনুরায় তোমাদের মৃত্যু দেবেন । (সর্বশেষে) তিনিই | আবার তোমাদের জীবন দান জন্যে তৈরী করেছেন। অতপর তিনি আসমানের দিকে মনোনিবেশ করলেন এবং সাত আসমান তৈরীর কাজকে সুষম করলেন, তিনি সবকিছু সম্পর্কেই সম্যক অবগত আছেন ।' (আয়াত ২৮-২৯) আল্লাহ্‌ ভায়ান্পার অব্বাধ্যতায় বিস্ময় প্রক্কাশ বিশ্ব চরাচরের সর্বত্র আল্লাহর এতো নেয়ামত ও এতো নিদর্শন থাকা সত্তেও আল্লাহকে অস্বীকার করা ও তার অবাধ্য হওয়া এক জঘন্য ও নিকৃষ্ট ধরনের কুফরী । অথচ এই কুফরী সম্পূর্ণ যুক্তিপ্রমাণ ছাড়াই করা হয়ে থাকে। ঈমানের সপক্ষে কোরআন মানুষের সামনে এমন যুক্তি প্রমাণ উপস্থাপিত করে যা অস্বীকার করা তার পক্ষে কোন মতেই সম্ভব নয় এবং যার দাবী অগ্রাহ্য করা তার পক্ষে একেবারেই অসন্ভব। কোরআন বলে যে, তারা প্রাণহীন ছিলো , আল্লাহ তায়ালা তাদেরকে প্রাণ দান করেছেন। এই বাস্তব সত্যকে অস্বীকার করা সম্ভব নয়। আবার এটা স্বীকার করলে একজন মহাশক্তিধর সৃষ্টার অস্তিত্ব না মেনে উপায় থাকে না। মানুষ একটা জীবন্ত প্রাণী । কিন্তু কে দিলো তাকে এই জীবন? ভূপৃষ্ঠে এত জড় পদার্থের মাঝে এই নতুন অতিরিক্ত উপসর্গটির কে অস্তিত্ব দান করলো? জীবনের প্রকৃতি জড়পদার্থে বিরাজমান নির্জীব অবস্থার প্রকৃতি থেকে সম্পূর্ণ আলাদা । তবে তা কোথা থেকে এল? বিবেক ও মনের ওপর নিরন্তর চাপ সৃষ্টিকারী এই প্রশ্ন এড়িয়ে গিয়ে লাভ নেই । এমন উপায়ও নেই যে, সৃষ্টিজগতের উর্ধের কোন শক্তি জীবনের উদগাতা বলে দেখানো যাবে। পৃথিবীতে বিরাজমান সকল জড় পদার্থ থেকে ভিন্ন প্রকৃতির ও ভিন্ন রকমের চালচলন সক্ষম এই জীবন কোথা থেকে এলো? নিশ্চয়ই এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে । এটাই নিকটতম ও সম্ভাব্যতম জবাব। এ জবাব যার মনোপুত নয় তার বলা উচিত প্রকৃত জবাব কী? এই তত্ত্ব নিয়েই কোরআন এখানে মানুষের সম্মুখীন হচ্ছে এবং প্রশ্ন রাখছে, ‘কিভাবে তোমরা আল্লাহর সাথে কুফরী করছ, অথচ তোমরা মৃত ছিলে, আল্লাহ তায়ালা তোমাদেরকে জীবন দিয়েছেন?’ অর্থাৎ তোমাদের চারপাশে বিদ্যমান নির্জীব পদার্থসমূহের অন্তর্ভুক্ত ছিলে। তারপর তিনি তোমাদের মধ্যে প্রাণ সঞ্চার করেছেন। তাহলে যে সত্তার কাছ থেকে জীবন লাভ করা হয়, তাকে কিভাবে অস্বীকার করা যায়? ‘অতপর তিনি তোমাদেরকে মৃত্যু দেবেন’ সম্ভবত এ বিষয়ে কোন বিতর্ক বা সংশয় দেখা দেবে না । কেননা প্রাণীকুল প্রতি মুহূর্তে এ সত্য প্রত্যক্ষ করে থাকে । মৃত্যু নিজেই তাদের ঘাড়ে চেপে বসে । কোন বিতর্ক বা সংশয়ের তোয়াক্কাই করে না। ‘অতপর পুনরায় তোমাদেরকে জীবিত করেন’ এই বিষয়টা নিয়েই ছিলো তাদের যত প্রশ্ন এবং যত সন্দেহ সংশয় ও বিতর্ক । এ যুগেরও অনেক বিকৃত বিবেক ও সহস্রাধিক বছর পুরানো প্রাচীন জাহেলিয়াতের কাছে আত্মসমর্পিত লোকেরা এ বিষয়ে বিতর্কে লিপ্ত হয়। অথচ প্রথমবারের জীবন লাভের ব্যাপারটা নিয়ে __হুল্ুনআলব্ক্লন্দ _ লছ লন আলকল ১ www.icsbook.info

— পৃষ্ঠা ৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।