তাফসীর ফী যিলালিল কোরআন ১ম খণ্ড
/ ২০৯
📝 লেখা 📖 পিডিএফ

মানুষের সাথে আল্লাহর যে চুক্তি সম্পাদিত হয়েছে, তা বহুসংখ্যক অংগীকারের মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে। তন্মধ্যে একটি হলো, প্রত্যেক প্রাণীর স্বভাব প্রকৃতিতে ও মনমগজে জন্মগতভাবে এরূপ ধারণা ঢুকিয়ে দেয়া হয়েছে যে, সে তার সৃষ্টাকে চিনবে, তার অনুগত হয়ে তার দিকে মনোনিবেশ করবে । আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের এই তীব্র আকাংখা ও ইচ্ছা স্বাভাবিকভাবে বহাল থাকে কিন্তু সময়ে সময়ে তা বিকৃতি ও বিভ্রান্তির শিকার হয়ে যায়। ফলে তারা আল্লাহর কিছু শরীক ও সমকক্ষ খুঁজে নেয়। আর একটি অংগীকার হলো, পৃথিবীতে খেলাফতের দায়িত্‌ পালনের অংগীকার ৷ এটি আল্লাহ হযরত আদম. (আ.) থেকে গ্রহণ করেছেন। এ সম্পর্কে পরবর্তী একটি আয়াতে বলা হয়েছে, ‘অতপর আমার পক্ষ থেকে যদি তোমাদের কাছে কোনো নির্দেশ আসে, তাহলে যে ব্যক্তি আমার নির্দেশ মেনে চলবে, তার কোনো ভয়ও নেই, চিন্তাও নেই । আর যারা কুফরীতে লিপ্ত হয়| এবং আমার আয়াতগুলোকে অমান্য করে, তারা হবে চিরস্থায়ী দোযখবাসী ৷' আর এক ধরনের অংগীকার তিনি প্রত্যেক জাতির কাছ থেকে তাদের রসূলদের মাধ্যমে নিয়ে | থাকেন যে, তারা যেন এক আল্লাহর এবাদাত করে এবং তারা যেন নিজেদের জীবনকে আল্লাহর |. আইন কানুন ও শরীয়ত মোতাবেক পরিচালনা করে। এই সকল ধরনের অংগীকার ও প্রতিশ্রুতি ফাসেকরা ভংগ করে। আর আল্লাহর সাথে সম্পাদিত অংগীকার যখন লংঘিত হয়, তখন আর কোনো কিছুই লংঘিত হতে বাকী থাকে না । আল্লাহর অংগীকার লংঘনের ধৃষ্টতা যার হয়। সে এরপর আর কোন অংগীকারকে শ্রদ্ধা করেনা । ‘আর আল্লাহ তায়ালা যে সকল সম্পর্ক রক্ষা করার আদেশ দিয়েছেন তা ছিন্ন করে ।' আল্লাহ তায়ালা যে সম্পর্ক রক্ষা করতে বলেছেন তা বহু রকমের । আর এসব কিছুর আগে আদেশ দিয়েছেন আকীদা ও আদর্শগত ও ঈমানী ভ্রাতৃত্বের সম্পর্ক রক্ষা করতে ৷ কেননা এ সম্পর্ক ছিন্ন হলে অতপর সকল বন্ধনই ছিন্ন হয়ে যায় এবং পৃথিবীতে গোলযোগ অশান্তি ও অরাজকতা ছড়িয়ে পড়ে । ‘আর পৃথিবীতে তারা অরাজকতা ছড়ায় ৷' পৃথিবীতে অরাজকতা ছড়ানোর প্রকার ভেদ আছে। তবে সব রকমের অরাজকতারই উৎপত্তি ঘটে আল্লাহর বাণীর অবাধ্যতা, আল্লাহর অংগীকার লংঘন এবং আল্লাহ তায়ালা যে সম্পর্ক রক্ষার আদেশ দিয়েছেন তা ছিন্ন করা থেকে । আর সবচেয়ে বড় অরাজকতা এবং সবচেয়ে বড় ফাসাদ হলো আল্লাহ তায়ালা যে আইন ও বিধান মানুষের জীবন পরিচালনা করার জন্যে পাঠিয়েছেন তা থেকে বিচ্যুত হওয়া । এটা একটা গুরুত্বপূর্ণ সংযোগ স্থল, যেখান থেকে একটি রাস্তা অনিবার্যভাবে অরাজকতা ও ফাসাদের গন্তব্যস্থলে গিয়ে শেষ হয়। আল্লাহর যমীন থেকে আল্লাহর আইন যখন নির্বাসিত এবং আল্লাহর বিধান যখন দুনিয়ার জীবন পরিচালনার ক্ষমতা থেকে অপসারিত, তখন পৃথিবীর সামগ্রিক ব্যবস্থার সংস্কার সাধন সম্ভব নয়। আর যখন এভাবে মানুষের সাথে আল্লাহর সম্পর্ক ছিন্ন হয়ে যায় তখন তা হবে সকল প্রাণী, বিরাজমান পরিস্থিতি, জীবন ও অর্থনীতি এবং | গোটা পৃথিবী ও তার অধিবাসীদের জন্যে সর্বাত্মক অরাজকতা ও বিপর্যয় । সেটা হবে ধ্বংস, অকল্যাণ ও নৈরাজ্য এবং তা শুধুমাত্র আল্লাহর বিধান থেকে বিচ্যুতির ফল । এ কারণে আল্লাহ্‌ তায়ালা যদি তাদেরকে গোমরাহ করেন এবং সেই একই জিনিস দ্বারা মোমেনদেরকে সুপথগামী | করেন তবে তা মোটেই অপ্রত্যাশিত হবে না। [| _ ২সুরা আল বাকান্বা (৯১০১ পারা > মনযিল > www.icsbook.info

— পৃষ্ঠা ৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।