তাফসীর ফী যিলালিল কোরআন ১ম খণ্ড
/ ২০৯
📝 লেখা 📖 পিডিএফ

পরহেযগার ও ঈমানদার ব্যক্তি যখন তা লাভ করে, তখন তার ভেতরে চেতনা ও কৃতজ্ঞতা বহুল পরিমাণে বেড়ে যায়। পক্ষান্তরে ফাসেক ও মোনাফেক ব্যক্তি যখন সমৃদ্ধি ও স্বচ্ছলতা লাভ করে, তখন তা তাদের গর্বিত ও অহংকারী করে দেয়। অতপর তাকে গোমরাহী ও ধ্বংসের অতল | গহবরে নিক্ষেপ করে। আল্লাহ তায়ালা তায়ালা মানুষের জন্যে যেসব উদাহরণ ব্যবহার করেন তার অবস্থাও তদ্বপ ৷ তা দিয়ে আল্লাহ অনেককে গোমরাহ করে দেন । যারা আল্লাহর পক্ষ থেকে আগত প্রতিটি বাক্যকে শ্রদ্ধার সাথে স্বাগত জানায় না, তাদের গোমরাহ না হয়ে উপায় থাকে না। আর যারা আল্লাহর সূক্ষ্ম দূরদর্শিতা ও প্রজ্ঞাকে উপলব্ধি করে, তারা হেদায়াত প্রাপ্ত হয়। এ দ্বারা আল্লাহ তায়ালা শুধু ফাসেকদেরকেই বিভ্রান্ত করেন অর্থাৎ যাদের মন ইতিপূর্বেই পাপাসক্ত হয়ে ‘গেছে এবং সত্য ও সুপথ তারা হারিয়ে ফেলেছে। ফলে তাদের সেই গোমরাহী ও পাপাসক্তি তাদেরকে আরো বেশী গোমরাহী ও পাপের দিকে টেনে নিয়ে যায়। পরবর্তী আয়াতে এই সব ফাসেকের চারিত্রিক দোষসমূহের বিস্তারিত বিবরণ দেয়া হচ্ছে, যেমন সূরার শুরুতে মোত্তাকীদের গুণাবলী বর্ণনা করা হয়েছিলো । বস্তুত সূরাটিতে উক্ত গোষ্ঠীসমূহের আলোচনাই অব্যাহত রয়েছে যুগে যুগে সমগ্র মানব জাতি এসব গোষ্ঠীকেই লালন করে আসছে। ‘(এরা হচ্ছে সে সব লোক) যারা তার ফরমান মেনে চলার প্রতিশ্রুতি দিয়ে তা ভংগ করে, (ব্যক্তি ও সমাজ জীবনে) তিনি..... সর্বোপরি এই যমীনে অহেতুক বিপর্যয় সৃষ্টি করে। এ (অন্যায়ে নিয়োজিত) ব্যক্তিরাই হচ্ছে (আসলে) ক্ষতিগ্রস্ত ।' (আয়াত ২৭) | ফাসেকুদের বিবরূণ এখন প্রশ্ব এই যে, আল্লাহর সাথে সম্পাদিত কোন্‌ চুক্তি তারা লংঘন করে থাকে? আল্লাহ তায়ালা সংযুক্ত করার আদেশ দিয়েছেন এমন কোন্‌ সম্পর্ক বন্ধনকে তারা ছিন্ন করে? কী ধরনের নৈরাজ্য ও অশান্তি তারা পৃথিবীতে বিস্তার করে? আলোচ্য আয়াতে বিষয়টিকে খুবই সংক্ষেপে বর্ণনা করা হয়েছে। কেননা ক্ষেত্রটি হচ্ছে বিশেষ এক ধরনের স্বভাব প্রকৃতি চিহ্নিত করার সর্বস্তরে কোনো ঘটনা বর্ণনা করার ক্ষেত্র এটা নয়। সাধারণভাবে একটি চিত্র তুলে ধরাই এখানে কাংখিত ৷ এই প্রকৃতির যে কোনো মানুষের সাথে আল্লাহর যে চুক্তি বা অংগীকারই থাক না কেন, তা লংঘিত হয়ে থাকে আর আল্লাহ তায়ালা যে সব সম্পর্ককে জোড়া দিতে আদেশ দিয়ে দেন, তা তারা ছিন্ন করে । যত রকমের ফেতনা ফাসাদ, বিপর্যয়, গোলযোগ ও চক্রান্ত করা সম্ভব, তারা তা করে এ ধরনের মানুষের আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। তাদের বিকারগ্রস্ত স্বভাব প্রকৃতি ও মন মেযাজ কোন চুক্তি বা প্রতিশ্রুতির ধার ধারে না। কোনো সম্পর্ক রক্ষা করে না এবং কোনো গোলযোগ থেকে বিরত হয় না। তারা জীবনরূপ বৃক্ষ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া ফলস্বরূপ । এ ফল পচে যাবে, নষ্ট হয়ে যাবে এবং জীবন থেকে দূরে নিক্ষিপ্ত হবে এটাই স্বাভাবিক ৷ তাই কোরআনের যে উদাহরণ শুনে মোমেনরা ও মোত্তাকীরা হেদায়াত লাভ করে, তা দ্বারাই তারা বিপথগামী হয় । আমরা দেখতে পাই, সামান্য নামধামের পার্থক্য ছাড়া এ ধরনের লোকদের ধ্বংসকারী প্রভাব এখনো বিদ্যমান । ইসলাম মদীনায় ইহুদী, মোশরেক ও মোনাফেকদের যে কর্মকান্ড মোকাবেলা করেছিলো , আজও তাকে অনুরূপ কর্মকান্ড, ষড়যন্ত্র ও চক্রান্ত মোকাবেলা করতে হচ্ছে। আল্লাহ তায়ালা বলেন, ‘যারা আল্লাহর সাথে সম্পাদিত চুক্তি ও অংগীকার ভংগ করে।' www.icsbook.info

— পৃষ্ঠা ৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।