তাফসীর ফী যিলালিল কোরআন ১ম খণ্ড
/ ২০৯
📝 লেখা 📖 পিডিএফ

মোমেনদেরকে এই মর্মে আশ্বস্ত করা যে, এ দ্বারা তাদের ঈমান বৃদ্ধি পাবে। মূলত এই ছিলো এ. আয়াত নাযিল হওয়ার উদ্দেশ্য । আল্লাহ তায়ালা বলেন, ‘আল্লাহ তায়ালা একটা ক্ষুদ্র মশা মাছি বা তার চেয়ে বড় কোনো জিনিসের উদাহরণ দিতে লজ্জা পান না ৷’ কেন লজ্জা পাবেন? তিনি তো ছোট বড় সকলেরই সুষ্টা । মশা থেকে হাতি সবটার সৃষ্টা। মশার জীবনটা যেমন একটা অলৌকিক ব্যাপার, হাতির ক্ষেত্রেও তা একটা অলৌকিক ব্যাপার । তা এমন এক গুপ্ত রহস্য যা আল্লাহ তায়ালা ছাড়া আর কেউ জানেনা । তা ছাড়া উদাহরণের ভেতরে যে বিষয়টি শিক্ষণীয় তার সাথে আকার ও আকৃতির কোনো সম্পর্ক নেই । উদাহরণ হচ্ছে কেবল ব্যাখ্যা বিশ্রেষণের মাধ্যম মাত্র । উদাহরণে দোষেরও কিছু নেই, লজ্জারও কিছুই নেই । এসব উদাহরণ দ্বারা আল্লাহ তায়ালা মানুষের মনকে পরীক্ষা করতে চান । ‘যারা ঈমান এনেছে তারা জানে এসব উদাহরণ সত্য এবং তো আল্লাহর পক্ষ থেকেই এসেছে ।' কেননা আল্লাহর প্রতি ঈমান তাদেরকে আল্লাহর পক্ষ থেকে সব কিছুকে মেনে নেয়ার যোগ্য বানিয়ে দেয় এবং সব কিছুতেই আল্লাহর মহৎ উদ্দেশ্য নিহিত রয়েছে বলে বিশ্বাস করতে উদ্বুদ্ধ ও সঞ্চার করে, তাদের হৃদয়ে উপলব্ধির ক্ষমতা দান করে এবং আল্লাহর পক্ষ থেকে আগত প্রতিটি বাক্যে আল্লাহর সুগভীর প্রজ্ঞা নিহিত রয়েছে বলে বুঝবার ক্ষমতা দেয় । ‘আর যারা কুফরী করে তারা বলে, এ দ্বারা আবার আল্লাহ তায়ালা কী উদাহরণ দিতে চাইলেন?’ এটা আসলে এমন ব্যক্তির প্রশ্ন যে আল্লাহর আলোর সন্ধান পায়নি, আল্লাহর প্রাকৃতিক নিয়ম বিধান ও ব্যবস্থাপনার সাথে যার কোনো সংযোগ ও সম্পর্ক নেই, যার আল্লাহর প্রতি যথাযথ শ্রদ্ধাবোধ নেই এবং মনিবের কার্যকলাপের প্রতি গোলামের যে স্বতক্ষুর্ত ভক্তি ও আনুগত্য থাকা উচিত তা নেই । অজ্ঞতা ও নির্বুদ্ধিতাবশত আপত্তি ও অসম্মতি জ্ঞাপনের ভংগীতে অথবা এমন কথা আল্লাহ তায়ালা বলে থাকতে পারেন কিনা সে ব্যাপারে সন্দেহ প্রকাশের ভংগীতে এসব কথা বলে থাকে । আয়াতের শেষাংশে তাদের আপত্তির জবাব দেয়া হচ্ছে হুমকি ও হুশিয়ারী জ্ঞাপনের ভংগীতে ৷ উদাহরণের আড়ালে যে মূল্যায়ন ও বিচার বিবেচনা নিহিত রয়েছে সে সম্পর্কেই এই হুশিয়ারী । বলা হয়েছে, এ দ্বারা আল্লাহ তায়ালা অনেককে সুপথ দেখান আবার অনেককে বিপথগামী করেন বিপথগামী করেন শুধ ফাসেকদেরকে ৷' আল্লাহর এটা শাশ্বত রীতি যে, তিনি বান্দার জন্যে পরীক্ষার ব্যবস্থা রাখেন । পরীক্ষা উন্ক্ত থাকে ও অব্যাহতভাবে আপন গতিতে । চলতে থাকে তার বান্দারা নিজ নিজ স্বভাব ও যোগ্যতা অনুসারে এবং আপন আপন অনুসৃত নিয়ম ও পদ্ধতি অনুসারে তা গ্রহণ করে, পরীক্ষা অভিন্নই থাকে কিন্তু প্রত্যেকের কর্মপন্থা ভেদে তার প্রতিক্রিয়া বিভিন্ন রকমের হয়ে থাকে । বিভিন্ন ব্যক্তির ওপর কঠোর অগ্নি পরীক্ষা চাপানো হয়। যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাসী তার সুগভীর বুদ্ধিমত্তা, প্রজ্ঞা ও বিচক্ষণতায় আস্থাশীল এবং তার দয়া ও অনুগ্রহের ওপর নির্ভরশীল, তাকে এই অগ্নু পরীক্ষা আল্লাহর প্রতি আরো অনুগত, বিনয়াবনত এবং আরো আল্লাহভীরু বানিয়ে দেয়৷ পক্ষান্তরে: ফাসেক বা মোনাফেককে এই অগ়ু পরীক্ষা বিচলিত করে দেয় এবং আল্লাহ তায়ালা থেকে আরো, দূরে ঠেলে দেয়। তাকে আল্লাহ তায়ালা তীর বান্দাদের কাতার থেকে একেবারেই বহিষ্কার কুরে} দেন। অনুরূপভাবে সুখ-শান্তি ও স্বাচ্ছন্দ দ্বারা নানা রকমের লোক সমৃদ্ধ হয়ে থাকে কিন্তু জল ত্ললন্দব্ল্ন _ প্লান ললযল ১] যিল্লালল ১ম ১২ | www.icsbook.info

— পৃষ্ঠা ৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।