তাফসীর ফী যিলালিল কোরআন ১ম খণ্ড
/ ২০৯
📝 লেখা 📖 পিডিএফ

আকৃতিতে সাদৃশ্য এবং প্রকৃতিতে বিভিন্নতা ও বৈচিত্র আল্লাহর সৃষ্টির একটা উজ্বল বৈশিষ্ট । এ বৈশিষ্টের কারণে গোটা সৃষ্টিঅগতই আকৃতিতে যেমন, প্রকৃতিতে তার চেয়ে বিরাট । এই বিরাট সত্যটি বুঝার জন্যে আমরা শুধুমাত্র মানুষের নমুনা ও উদাহরণ হিসাবে গ্রহণ করতে পারি । সৃষ্টির দিক থেকে সকল মানুষই মানুষ ৷ তাদের একটা মাথা, শরীর ও অংগ প্রত্যংগ রয়েছে। তাদের শরীরে রয়েছে গোশত, রক্ত, হাড় ও শিরাসমূহ ৷ আছে দু'টো চোখ, দু'টো কান, মুখ ও জিহবা ৷ আরো রয়েছে জীবস্ত কোষসমূহ ৷ এভাবে বাহ্যিক আকৃতিতে তাদের গঠন প্রক্রিয়ায় কোনো পার্থক্য বা বৈসাদৃশ্য নেই । অথচ গুণ ও বৈশিষ্ট স্বভাব প্রকৃতিতে, যোগ্যতা ও প্রতিভায় একজন মানুষের সাথে আরেক জনের রয়েছে আকাশ পাতাল ব্যবধান । এভাবে আল্লাহর সৃষ্টির বৈচিত্র নিয়ে ভাবলে আমাদের হতবাক হয়ে যেতে হয়। আকৃতিতে, প্রকৃতিতে ও গুণবৈশিষ্টে তার বিভিন্নতা প্রচুর । অথচ সূচনায় তা ছিলো একই আকৃতির একটি মাত্র জীবকোষ ৷ আল্লাহর সৃষ্টি বৈচিত্র ও অপার ক্ষমতার এত সব লক্ষণ দেখার পর কে আছে যে, একমাত্র আল্লাহর এবাদাত করবে না? কে আছে যে, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক ও সমকক্ষ মানবে? অথচ আল্লাহর অলৌকিক শক্তি দৃশ্য জগতে যেমন, অদৃশ্য জগতেও তেমনি দিবালোকের মত পরিষ্কার । এরপর কোরআনে আল্লাহ্‌ তায়ালা যে উদাহরণ তুলে ধরেন তা নিয়ে আলোচনা কর হচ্ছে- ‘(সত্য প্রমাণের জন্যে প্রয়োজন বোধে) আল্লাহ তায়ালা মশা কিংবা তার চাইতে কোনো নিকৃষ্ট মানের কিছুর উদাহরণ দিতেও লজ্জাবোধ করেন না । যারা (আল্লাহর বাণীতে) বিশ্বাস স্থাপন ...... পথকে বেছে নিয়েছে ৷’ (আয়াত ২৬) পবিত্র কোরআনে মোনাফেকদের জন্যে আল্লাহ তায়ালা একাধিক উদাহরণ দিয়েছেন। যেমন বলেছেন, ‘তারা সেই ব্যক্তির মতো, যে আগুন ভ্বালানোর আকাংখ্যা পোষণ করেছিলো ’ এবং ‘আকাশ থেকে নামা দুর্যোগের মতো, যাতে অন্ধকার, বিজলী ও বস্মুপাতের সম্মিলন ঘটেছে ।' এ উদাহরণ ইহুদীদের ও মোশরেকদের সাথেও হয়তো মিলে যেতো । ইতিপূর্বে মক্কী সূরাগুলোতেও এ ধরনের উদাহরণ নাযিল হয়েছিলো এবং তা মদীনায়ও পড়া হতো । যেমন কাফেরদেরকে মাকড়সার সাথে তুলনা করা হয়েছে, ‘তারা মাকড়সার মত, যে নিজের জন্যে বাসস্থান তৈরী করেছে। আর মাকড়সার বাসা হলো দুর্বলতম বাসা; যদি তারা জানতো,’ অন্যত্র আল্লাহ তায়ালা কাফেরদের দেবদেবীকে মাছি পর্যন্ত সৃষ্টি করতে অক্ষম বলে উল্লেখ করেছেন, যেমন, ‘আল্লাহ তায়ালা ছাড়া আর যাদেরকে তোমরা ডাকো, তারা সবাই মিলিত হয়েও একটা মাছি বানাতে পারবে না। আর মাছি যদি তাদের কাছ থেকে কিছু ছিনিয়ে নেয় তবে তারা তা তার কাছ থেকে ফিরিয়ে নিতেও পারবে না । প্রার্থী ও প্রার্থিত উভয়েই হচ্ছে দুর্বল ৷' মোনাফেকরা উক্ত উদাহরণসমূহ দেখে নাক সিটকাতো এবং এ দ্বারা মানুষের মনে কোরআনের সত্যতা ও ওহীর ভিত্তি সম্পর্কে সন্দেহের জাল বিস্তারের চেষ্টা চালাতো ৷ তারা যুক্তি দিতো যে, তাদেরকে হেয় প্রতিপন্নকারী ও বিদ্রবূপকারী এসব উদাহরণ আল্লাহর কাছ থেকে আসেনি এবং আল্লাহ তায়ালা তার কেতাবে মাছি ও মাকড়শা ইত্যাদির মত তুচ্ছ প্রাণীর উল্লেখ করেন না । মূলত এ ছিলো মক্কায় মোশরেকদের এবং মদীনায় ইহুদী ও মোনাফেকদের সন্দেহ সৃষ্টির উদ্দেশ্যে পরিচালিত অপপ্রচারের অংশ বিশেষ । এই ষড়যন্ত্র ও অপপ্রচারের দাতভাংগা জবাব নিয়ে এসেছিলো এই আয়াতটি । উদাহরণসমূহ বর্ণনার পেছনে আল্লাহর কী মহৎ উদ্দেশ্য নিহিত রয়েছে, তা এখানে বর্ণনা করা হয়েছে। এগুলোর কদর্য করার কি ভয়াবহ পরিণাম রয়েছে, সে সম্পর্কে অবিশ্বাসীদেরকে হুশিয়ার করা এবং www.icsbook.info

— পৃষ্ঠা ৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।