কিন্তু আসলে কোরআনের সম্বোধন সকল যুগের গোটা মানব জাতির কাছেই । এটা কোরআনের চূড়ান্ত ও এতিহাসিক ঘোষণা ৷ এ ঘোষণা দ্বারা সে নিজেকে চিরদিনের জন্যে অকাট্য ও অজেয় গ্ৰন্থ রূপে প্রমাণিত করেছে । তাছাড়া বিভিন্ন রকমের বাকরীতি ও বাচনভংগির সাথে যাদের পরিচয় আছে, সৃষ্টি জগত ও তার বস্তু নিচয় সম্পর্কে মানুষের ধ্যান ধারণা ও চিন্তা-ভাবনার ব্যাপারে যাদের অভিজ্ঞতা রয়েছে এবং যদের অভিজ্ঞতা রয়েছে মানব রচিত মনস্তাত্বিক ও সামাজিক ব্যবস্থা ও মতবাদ সম্পর্কে, তাদের এ ব্যাপারে সন্দেহের লেশমাত্রও নেই যে, এসব ব্যাপারে কোরআন যা কিছু উপস্থাপিত করেছে, তার সাথে মানব রচিত জিনিসের কোনোই মিল থাকার কথা নয় । এ ব্যাপারে বিভিন্ন সময়ে যেটুকু বিতর্ক তোলা হয়েছে, তার কারণ ছিলো অজ্ঞতা ৷ জেনে বুঝে কখনো কেউ এ বিতর্ক তোলেনি। অথবা এর কারণ ছিলো বাতিল দিয়ে সত্যকে ঢেকে দেয়ার অপপ্রয়াস । এজন্যেই ‘তাহলে সেই আগুন থেকে আত্মরক্ষা করো' এ কথাটা বলে যে ভয়াবহ হুমকি দেয়া হয়েছে, তা ছিলো চ্যালেঞ্জ খৃহণে অপারগ হয়েও অকাট্য সত্যকে যারা মানতে চায় না তাদের জন্যে । এখানে এই ভয়াবহ ও আতংক-জনক ভংগীতে মানুষ ও পাথরকে একসাথে উল্লেখ করার রহস্যটা কী? তা জানা দরকার । রহস্যটা এই যে, যে কাফেরদের জন্যে এই আগুন নির্ধারিত রয়েছে, তাদের সম্পর্কে সূরার শুরুতেই বর্ণনা দেয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যে, ‘আল্লাহ তাদের হৃদয়ে ও কানে সিল মেরে দিয়েছেন এবং তাদের চোখে রয়েছে পর্দা ৷' এখানে কোরআনে এদেরকেই চ্যালেঞ্জ দেয়া হয়েছে। কিন্তু সে চ্যালেঞ্জ পূরণে তারা অক্ষম । তাই তারা নিছক পাথর ছাড়া আর কিছু নয়, যদিও বাহ্যিক চেহারার দিক দিয়ে তারা মানুষ । সুতরাং আসল পাথর ও মানুষ পাথরের এই মিলন অবধারিত । এখানে আখেরাতের ভয়াবহ দৃশ্যের আর একটা বৈশিষ্টের দিকে ইংগিত করা হয়েছে। প্রথমত সেখানে আগুনে পাথর ভশ্মীভূত হবে, দ্বিতীয়ত, সেখানে মানুষের আগে ও পেছনে শুধু পাথর আর পাথরের ভীড় থাকবে । ‘অতপর যারা (এই কেতাবের ওপর) ঈমান এনেছে এবং (সে মোতাবেক) ভালো কাজ করেছে, তাদের তুমি (হে নবী) সুসংবাদ দাও । এমন এক জান্নাতের- যার নীচ দিয়ে ঝর্ণা প্রবাহিত যখনই তাদের (এ জান্নাতের) কোনো একটি ফল দেয়া........... তাদের জন্যে সেখানে থাকবে পবিত্র সহধর্মী ও সহধর্মিনী এবং তারা সেখানে তাদের সাথে অনন্তকাল ধরে অবস্থান করবে। (আয়াত ২৫) বেহেশতের দৃশ্ণ্য সেই ভয়াবহ দৃশ্যের বিপরীতে রয়েছে মোমেনদের জন্যে আপেক্ষমান নেয়ামতসমূহ । পবিত্র [ সংগীনী ছাড়া তাদের জন্যে সেখানে রয়েছে আরাম আয়েশের বিচিত্র উপকরণ । সেসব নেয়ামতের বৈচিত্ৰ দেখে চোখ জুড়িয়ে যাবে। তার মধ্যে রয়েছে দুনিয়ার ফলমূলের সাথে সাদৃশ্যপূর্ণ ফলমূল । দেখে তাদের মনে হবে যে, ওগুলো আগেই তারা পেয়েছে। হয় পৃথিবীতে এ ধরনের নাম ও আকৃতির ফলমূল তারা পেয়েছে, নয় তো বেহেশতেই তারা আগে এ ধরনের ফলমূল পেয়েছে। সম্ভবত প্রতিবার প্রাপ্ত ফলমূল দেখতে আগের ফলমূলের মত হবে কিন্তু স্বাদে ও গন্ধে ভিন্ন রকমের হবে। এটা এক ধরনের আনন্দমধুর পরিবেশ সৃষ্টি করবে । প্রতিবার তারা নতুন নতুন বিস্ময়ের সম্মুখীন হবে প্রতিবারই দেখবে, দেখতে এক রকম হলেও প্রতিটি ফল ভিন্ন স্বাদের । www.icsbook.info
— পৃষ্ঠা ৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।