তাফসীর ফী যিলালিল কোরআন ১ম খণ্ড
/ ২০৯
📝 লেখা 📖 পিডিএফ

ইন্দন হবে মানুষ ও পাথর, আল্লাহ তায়ালাকে যারা বিশ্বাস করে না তাদের জন্যে এই আযাব নিদিষ্ট করে রাখা হয়েছে।’ (আয়াত ২৩-২৪) এই চ্যালেঞ্জটি এমন একটি আকর্ষণীয় ভাষায় শুরু হয়েছে, যা সংশ্লিষ্ট ক্ষেত্রে যথাযথ গুরুত্ব ও মর্যাদার অধিকারী ৷ এই চ্যালেঞ্জের সূচনায় আল্লাহ তায়ালা তার রসূল (স.)-কে তার দাস ও বান্দা হিসাবে পরিচিত করে ‘তার এই দাস সুলভ বৈশিষ্টকে’ উল্লেখ করা হয়েছে বলা হয়েছে, ‘তোমরা যদি আমার বান্দার ওপর যা কিছু নাযিল করেছি তা নিয়ে সন্দেহে লিপ্ত ........ তাকে আল্লাহ তায়ালা নিজের বান্দা হিসাবে বর্ণনা করার কয়েকরকম তাৎপর্য রয়েছে। প্রথমত, এ দ্বারা রসূল (স.)-কে সম্মানিত করা হয়েছে এবং আল্লাহর নিকটবর্তী বলে দেখানো হয়েছে। এ দ্বারা বুঝানো হয়েছে যে, বান্দা বা গোলাম হওয়াটা যে কোনো মানুষের জন্যে সর্বশ্রেষ্ঠ ও সর্বোচ্চ মর্যাদার ব্যাপার ৷ দ্বিতীয় এ দ্বারা দাসত্ব বা গোলামীর অর্থ ব্যাখ্যা করা হয়েছে সমগ্র মানব জাতিকে একমাত্র আল্লাহর এবাদাতের দিকে আহ্বান করে এবং আল্লাহর সমকক্ষ বা বিকল্প হবার দাবীদার সকলকে অস্বীকার ও প্রত্যাখ্যান করা হয়েছে। ওহী লাভের উপযোগী এই সর্বোচ্চ মর্যাদায় অধিষ্ঠিত হওয়াকেও আল্লাহর বান্দার বৈশিষ্ট বলে আখ্যায়িত করা হয়েছে। এই বান্দা বা গোলাম বলে আখ্যায়িত করে তাকে সম্মানিত করা হয়েছে। চ্যালেঞ্জের আভাস সূরার শুরুতেই দেয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যে, এই গোটা কোরআন সেসব আরবী বর্ণামালা দিয়েই লেখা, যা তাদের কাছেও রয়েছে। এই গ্রন্থ যে আসমান থেকে নাযিল হয়েছে সে সম্পর্কে তাদের সন্দেহ থাকলে তাদের উচিত এ ধরনের একটি সূরা রচনা করে এনে হাযির করা । এ ব্যাপারে সাক্ষ্য দেয়ার জন্যে তাদের কাছে আল্লাহ তায়ালা ছাড়া অন্য কেউ থেকে থাকলে তাদেরকেও ডেকে আনা উচিত ৷ আল্লাহ্‌ তায়ালা তো বান্দার নবুওতের পক্ষেই সাক্ষ্য দিয়েছেন। এ চ্যালেঞ্জ শুধু রসূল (স.)-এর জীবিত কালের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তার পরেও বহাল রয়েছে। আজও এই চ্যালেঞ্জ অক্ষুণ্ন । এটি একটি অকাট্য ও তর্কাতীত প্রমাণ । বস্তুত, মানুষের কথাবার্তা ও রচনার ভাষা থেকে কোরআনের ভাষার মান স্পষ্টভাবে অকাট্যভাবে ভিন্ন রকমের । ভাষার এই মানগত শ্রেষ্ঠত্ব চিরদিন অক্ষুন্ন থাকবে । অক্ষুন্ন থাকবে এ জন্যে যে, আল্লাহ তায়ালা নিজেই এ কথা বলেছেন, ‘যদি তোমরা তা না পারো-আর কখনো তোমরা তা পারবেও না । তাহলে যে আগুনের জ্বালানী হবে মানুষ ও পাথর এবং যে আগুন কাফেরদের জন্যে নির্ধারিত ও প্রস্তুত রয়েছে, তা থেকে আত্মরক্ষা করো ।' এখানে চ্যালেঞ্জ প্রদান যতটা বিস্ময়কর, চ্যালেঞ্জ গ্রহণে তাদের অপরাগতার নিশ্চিত ভবিষ্যদ্বাণী করা তার চেয়েও বেশী বিস্ময়কর । রসূল (স.)-কে মিথ্যুক প্রমাণ করা যদি সম্ভব হতো, তাহলে তারা এক মুহূর্তও তাতে বিলম্ব করতো না। কিন্তু তারা যে কখনো তা করতে পারবেনা সে কথা কোরআন বলে দিয়েছে । আর কোরআনের এই ভবিষ্যদ্বাণী বাস্তব বলে প্রমাণিত হওয়া নিসন্দেহে একটি বড় মোজেযা । কোরআনকে মানব রচিত গ্রন্থ প্রমাণ করার সুযোগ তাদের কাছে উন্ুক্ত ছিলো । এই চ্যালেঞ্জকে অসার প্রমাণ করতে তারা যদি সক্ষম হতো, তা হলে (নাউযুবিল্লাহ) কোরআনের জারিজুরি কবেই ফাস হয়ে যেতো এবং আল্লাহর কেতাব হিসাবে তার আর অকাট্যতা ও প্রমাণ্যতা থাকতো না । কিন্তু সেটা আর হয়ে ওঠেনি এবং কখনো তা আর হবেও না । যদিও একটি নির্দিষ্ট প্রজন্মের কাছেই কোরআন সন্দেহ সংশয়ের মুখোমুখী হয়েছিলো, | ২ সূরা আল বাকারা (৮১৬১) পারা > মনযিল > www.icsbook.info

— পৃষ্ঠা ৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।