‘অতএব সব কিছু জেনে শুনে তোমরা কাউকে আল্লাহর সমকক্ষ বানিয়ে নিওনা অর্থাৎ তোমরা জানো যে, তিনি তোমাদেরকে ও তোমাদের পূর্ববর্তীঁদেরকে সৃষ্টি করেছেন, পৃথিবীকে তোমাদের জন্য বিছানা ও আকাশকে ছাদ বানিয়েছেন এবং আকাশ থেকে পানি বর্ষণ করেছেন। এসব কাজে তার কোনো সাহায্যকারী বা বিরোধিতাকারী শরীক ছিলো না । এসব কিছু জানার পরও কাউকে আল্লাহর সমকক্ষ বা বিকল্প মনে করা সম্পূর্ণ অযৌক্তিক ও অশোভন কাজ । তাওহীদের আকীদাকে নির্ভেজাল ও খালেস আকীদায় পরিণত করার উদ্দেশ্যে কোরআন যেসব বাতিল উপাস্যের কবল থেকে মুক্ত হবার প্রবল তাকীদ দিয়ে থাকে, সেগুলো পৌত্তলিকদের উপাসনার মতো প্রথাগত দেব-দেবী ও মূর্তি নাও হতে পারে। অন্য কোনো গোপন আকারের বিকল্প মাবুদও হতে পারে, যাকে আল্লাহর সমকক্ষ মনে করা হয়। আল্লাহ তায়ালা ছাড়া অন্য কোনো ব্যক্তি, বস্তু বা শক্তির কাছে কোনো না কোনভাবে আশা পোষণ করা তাকে কোন না কোনো প্রকারে ভয় করা অথবা সে কেনো ক্ষতি বা উপকার সাধন করতে পারে বলে কোনোভাবে বিশ্বাস করা বিচিত্র কিছু নয়। হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা. বলেন, আল্লাহ্ তায়ালা ছাড়া অন্য কোনো সত্তবাকে আল্লাহর বিকল্প ও সমকক্ষ হিসাবে গ্রহণ করা এত গোপনীয় ধরনের শেরক যে, তা রাতের অন্ধকারে কোনো কালো বস্তুর ওপর দিয়ে পিপড়ের চলাফেরার চেয়েও গোপনীয় ৷ যেমন সে বলতে পারে, ‘আল্লাহর কসম এবং তোমার ও আমার জীবনের কসম’, অথবা, ‘এই আসতো অথবা ‘আল্লাহ তায়ালা যা চান এবং তুমি যা চাও' অথবা ‘আল্লাহ এবং অমুক যদি না থাকতো’ এসবই শেরকের পর্যায়ভুক্ত । হাদীসে আছে যে, এক ব্যক্তি রসূল (স.)-কে বলেছিলো ‘আল্লাহ তায়ালা ও আপনি যেমন চান ৷’ রসূল (স.) তৎক্ষণাত বললেন, ‘তুমি আমাকে আল্লাহর সমকক্ষ বানিয়ে ফেললে?’ মুসলিম উশ্মাহর মহান পূর্ব পুরুষরা এভাবেই গোপনীয় শেরক ও আল্লাহর সমকক্ষ হিসাবে গৃহীত সত্বা বা শক্তিগুলোর প্রতি কড়া দৃষ্টি রাখতেন । তাদের সেই সতর্কতা ও সংবেদনশীলতা আমাদের কাছ থেকে আজ কোথায় হারিয়ে গেলো এবং তাওহীদের সেই সুমহান তত্ত্ব থেকে আমরা কত দূরে আছি তা আমাদের ভেবে দেখা উচিত ৷ সন্দেহ পোষণকার্বীদের প্রতি চ্যালেঞ্জ ইহুদীরা রসূল (স.)-এর রেসালাতের বিশুদ্ধতা ও সত্যতা সম্পর্কে সন্দেহ সংশয় সৃষ্টির অপচেষ্টা চালাতো । আর মোনাফেকরাও সন্দেহ পোষণ করতো । ইতিপূর্বে মন্ধায় মোশরেকরাও এ ব্যাপারে নিজেরা যেমন সংশয়াপন্ব ছিলো , তেমনি অন্যদেরকেও সন্দিহান করে তোলার চেষ্টা করতো । এখানে এই সকল শ্রেণীর সন্দেহ পোষণকারীদের প্রতি কোরআন চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে । কেননা শুরুতে সম্বোধনটি ছিলো গোটা মানব জাতির প্রতি । এই চ্যালেঞ্জটি দেয়া হয়েছে সত্যাসত্য নিরূপণের একটি বাস্তব ও সর্ববাদী সম্মত অভিজ্ঞতার মাধ্যমে । ‘আমি আমার বান্দার ওপর যে কেতাব নাযিল করেছি, তার (সত্যতার) ব্যাপারে যদি তোমাদের মনে কোনো সন্দেহ থাকে তাহলে যাও-এই কেতাবের সূরার মতো একটি সূরা (তোমরাও) রচনা করে নিয়ে এসো! এক আল্লাহ তায়ালা ছাড়া তোমাদের আর যেসব বন্ধুবান্ধব রয়েছে তাদের ডাকো (এবং প্রয়োজনে তাদের সহযোগিতাও গ্রহণ করো,) যদি তোমরা তোমাদের দাবীতে সত্যবাদী হও! কিন্তু তোমরা যদি তা না করতে পারো-(আর এটা নিশ্চিত যে), তোমরা তা কখনোই করতে পারবে না, তাহলে তোমরা দোযখের সেই কঠিন আগুনকে ভয় করো, যার www.icsbook.info
— পৃষ্ঠা ৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।