হয়ে যেত.এবং তারা এখানে টিকতে পারতো না৷ বাতাসের অপরিহার্য উপাদানগুলোর কোনো একটি উপাদানও যদি প্রয়োজনীয় পরিমাণের চেয়ে কম থাকতো, তাহলে জীবন যাপন সম্ভব হলেও শ্বাস প্রশ্বাস গহণ করা তাদের পক্ষে কঠিন হয়ে দাড়াতো । ‘আকাশকে ছাদ স্বরূপ বানিয়েছেন ৷” অর্থাৎ খুবই মযবুত, টেকসই ও সমধ্বিতভাবে বানিয়েছেন । পৃথিবীতে বসবাসকারী মানুষের জীবনের সাথে ও জীবনের স্বাচ্ছন্দের সাথে এই সম্পর্ক অটুট ও গভীর । আকাশ তার উত্তাপ দিয়ে, সমন্বয় দিয়ে এবং পৃথিবীর সাথে তার অন্যান্য সকল সম্পর্ক ও সংযোগ দিয়ে পৃথিবীতে জীবনকে টিকে থাকার ব্যবস্থা ও সাহায্য করে থাকে । সুতরাং মানুষকে যেখানে স্রষ্টার অসীম ক্ষমতা, জীবিকা দাতার অনুগ্রহ এবং সৃজিত বান্দাদের এবাদাত ও আনুগত্য লাভে মাবুদের অধিকারের কথা স্মরণ করিয়ে দেয়া হচ্ছে, সেখানে আকাশের এই অবদান স্মরণ করিয়ে দেয়া মোটেই [| অপ্রত্যাশিত নয়। ‘যিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন। অতপর তা দ্বারা তোমাদের জীবিকাস্বরূপ ফল ও ফসল ফলিয়েছেন।' আল্লাহর ক্ষমতা ও তার নেয়ামতের কথা স্মরণ করা প্রসংগে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ ও তা দ্বারা ফসল ফলানোর উল্লেখ কোরআনে বহু জায়গায় বহুবার দেখা যায়। আকাশ থেকে বর্ষিত পানি পৃথিবীর সকল প্রাণীর জীবন যাপনের প্রধানতম উপাদান ৷ এই পানি থেকেই ঘটে জীবনের বর্ণাঢ্য ও বৈচিত্ৰপূৰ্ণ আবির্ভাব । আল্লাহ তায়ালা বলেন, আমি পানি থেকেই সকল সজীব জিনিস বানিয়েছি । (সূরা আম্বিয়া) চাই তা পৃথিবীর মাটির সংস্পর্শে সরাসরি উদ্ভিদ উৎপাদনের মাধ্যমেই হোক, অথবা সুপেয় পানির নদী ওতুদ বানিয়েই হোক, কিংবা ভূগর্ভের স্তরে পানির প্রবাহ ঘটিয়ে তা থেকে ভূগর্ভস্থ পানি সংরক্ষণ করে কৃয়া ও প্রস্ববণের মাধ্যমে তা নির্গত করেই হোক, অথবা যান্ত্রিক পদ্ধতিতে সেই পানিকে পুনরায় ভূ-পৃষ্ঠটে উত্তোলনের মাধ্যমেই হোক । সর্বাবস্থায় পানিই হচ্ছে মুল । পৃথিবীতে পানির প্রবাহ, মানব জীবনে তার ভূমিকা, ছোট বড় সব প্রকারের জীবন.তার ওপর নির্ভরশীল হওয়া, এসব মোটেই বিতর্কের বিষয় নয়। এ সবের প্রতি ইংগিত দেয়া এবং স্মরণ করিয়ে দেয়াই যথেষ্ট । সৃষ্টিকর্তা ও জীবিকা দাতা মহান আল্লাহর এবাদাতের প্রতি আহ্বান জানানোর জন্য এটাই যথেষ্ট । এই আহ্বানের মধ্য দিয়ে ইসলামী দর্শনের মূলনীতিসমূহের দু'টো মূলনীতি স্পষ্টভাবে জানা যায়। একটি হলো, সকল সৃষ্টির সৃষ্টা মাত্র একজন এবং তিনি একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামীন । ‘যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন ।' কথাটা এই তত্্বটিকেই ফুটিয়ে তুলছে। আর দ্বিতীয়টি হলো, বিশ্বনিখিলের এঁক্য ও অখন্ডতা তার বিভিন্ন অংশের মধ্যে পূর্ণ সমন্বয় ও সাযুজ্য জীবন ও মানুষের সাথে তার সাম্য ৷ ‘যিনি পৃথিবীকে বিছানা ও আকাশকে ছাদ বানিয়েছেন, আকাশ থেকে পানি বর্ষণ করেছেন, অতপর তা | দ্বারা তোমাদের জীবিকাস্বরূপ ফল ও ফসল উৎপন্ করেছেন।' মহাবিশ্বের অংশ এই পৃথিবী মানুষের জন্য পেতে দেয়া বিছানাস্বরূপ তার আকাশ সুশৃংখলভাবে নির্মিত, তা থেকে পানি বর্ষণ করে এবং সেই পানি দিয়ে মানুষের জীবিকাস্বরূপ ফল ও ফসল উৎপন্ন হয়। আর সমস্ত !] কর্মকান্ডের কৃতিত্্ একমাত্র মহান সৃষ্টিকর্তা আল্লাহ্র । [২ সুরা আল বাক্সা (৮৪, পান্না > মনখিল > www.icsbook.info
— পৃষ্ঠা ৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।