তাফসীর ফী যিলালিল কোরআন ১ম খণ্ড
/ ২০৯
📝 লেখা 📖 পিডিএফ

দিশেহারা অবস্থাকে ফুটিয়ে তোলে । মোনাফেকরা এ উদ্বেগ, উত্তেজনা ও অস্থিরতায় ভোগে মোমেনদের সাথে সাক্ষাত ও তাদের শয়তানদের (ইহুদী গোষ্ঠী) সাথে সাক্ষাতের মধ্যবর্তী সময়ে, এক এক সময় এক এক রকম কথা বলার ভেতর দিয়ে, একবার হেদায়াতের আলো চাওয়া এবং পরক্ষণে তা থেকে মুখ ফিরিয়ে অন্ধকার ও গোমরাহীকে বেছে নেয়ার মধ্য দিয়ে তারা এ অস্থিরতায় ভোগে এটা একটা বাস্তব ও ইন্তরিয়খ্রাহ্য দৃশ্য, যা একটা মানসিক অবস্থার প্রতীক স্বরূপ । এটা মানসিক অবস্থার চিত্ৰকে বাস্তব রূপ দান করে। মানসিক অবস্থাকে ইন্দিয় গ্রাহ্য বাস্তব অবস্থার আকারে রূপদানে এটা কোরআনের একটা বিস্ময়কর রীতি । এভাবে উক্ত তিন ধরনের মানুষের চিত্র তুলে ধরার পর পরবর্তী আয়াতে গোটা মানব জাতির প্রতি সম্বোধন ও আদেশ জারী করা হয়েছে যেন তায়া পরম সম্মানিত, সরল সঠিক, পবিত্র, পরিচ্ছন্ন, কার্যকর উপকারী, হেদায়াত প্রাপ্ত ও সফলকাম চিত্রটিকে আদর্শ হিসাবে গ্রহণ করে । এটি হচ্ছে মোত্তাকী ও পরহেযগারদের চিত্র । ‘হে মানুষ, তোমরা সেই মহান আল্লাহ তায়ালার দাসত্ব (স্বীকার) করো, যিনি তোমাদের এবং তোমাদের আগে যারা ছিলো-তাদের সবাইকে পয়দা করেছেন। (আশা করা যায়, এর ফলে) তোমরা......তিনি নানা প্রকারের ফল মূল উৎপাদন করে তোমাদের জীবিকার ব্যবস্থা করলেন । (এই সব কাজে যার কোনো অংশীদার নেই সে) আল্লাহ তায়ালার সাথে কখনো কাউকে শরীক করো না৷’ (আয়াত ২১-২২) সমনঞ্র মআানব্ব জাতির প্রতি আহবান EPSON EEE EE CE PEE TERE TE ETS পূর্বপুরুষদের সৃষ্টিকারী প্রভুর এবাদাত করে। কেননা সৃষ্টি করা যে প্রভুর একক কৃতিত্ব, এবাদাত ও আনুগত্য লাভ করাও তার একক অধিকার । আর এই এবাদাতের একটা উদ্দেশ্য ও লক্ষ্য রয়েছে, যা তারা অর্জন ও বাস্তবায়ন করুক এই প্রত্যাশা করা হয়েছে। সে লক্ষ্যটি হলো, ‘আশা করা যায়, তোমরা মোত্তাকী বা সংযমী হতে পারবে!’ অর্থাৎ মানুষের যে তিন শ্রেণী বর্ণনা করা হয়েছে, তার মধ্য থেকে যে শ্রেণীটি সবচেয়ে পছন্দনীয়, যারা আল্লাহর এবাদাত করে, আল্লাহকে ভয় করে, যারা স্রষ্টাকে প্রভুত্বের ও প্রতিপালনের অধিকার দেয়, একমাত্র সষ্টার এবাদাত আনুগত্য ও দাসত্ব করে; সেই শ্রেণীটির মতই তোমরা গড়ে উঠবে তোমরা হবে সেই মহাপ্রভুর বান্দা যিনি অতীত ও বর্তমানের সকলের মালিক ও মনিব যিনি সকল মানুষের স্রষ্টা, যিনি একাই আকাশ ও পৃথিবী থেকে মানুষের জীবিকা সৃষ্টি ও সরবরাহ করেন । বলা হয়েছে- ‘যিনি পৃথিবীকে তোমাদের জন্য বিছানা স্বরূপ বানিয়েছেন ।' অর্থাৎ পৃথিবীতে মানুষের স্বাচ্ছন্দ জীবন যাপনের ব্যবস্থা করেছেন। পৃথিবীকে বিছানার মতো আরামদায়ক ও নিরাপদ অবস্থান স্থল বানিয়েছেন। আল্লাহর পেতে দেয়া এই বিছানাটার কথা মানুষ ভুলে যায়। কারণ এটি তাদের চোখে অনেক দীর্ঘ ও বিস্তৃত । জীবন যাপনের উপকরণ সরবরাহের জন্য আল্লাহ তায়ালা এ পৃথিবীতে যে সমন্বয় ও সাষুজ্য সৃষ্টি করেছেন, আরাম আয়েশ, বিশ্রাম ও আনন্দের যে উপকরণ তার করায় করে দিয়েছেন, তাকে সে বিস্মৃত হয়। এই সাযুজ্য ও সামঞ্জস্য যদি সৃষ্টি না করা হতো তাহলে এই গ্রহে এত সহজ ও স্বাচ্ছন্দ জীবন যাপনের কোন সুযোগ থাকতো না । এই গ্রহে জীবনের অপরিহার্য উপকরণগুলোর মধ্য থেকে কোন একটি উপকরণও যদি অনুপস্থিত থাকতো তাহলে এখানকার পরিবেশ তাদের জীবন যাপনের অনুপযোগী | ুলুলল বাকল _ চত ন লকল ১ www.icsbook.info

— পৃষ্ঠা ৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।