বিষয়টিকে অধিকতর স্পষ্টভাবে বিশ্রেষণ করার উদ্দেশ্যে এখনে এই গোষ্ঠী সম্পর্কে বিভিন্ন উদাহরণ পেশ করা হয়েছে। এসব উদাহরণ তাদের স্বভাব চরিত্র এবং তাদের নিত্য পরিবর্তনশীলতা ও ডিগবাজির তথ্য উদ্ঘাটন করে। ‘এদের উদাহরণ হচ্ছে সে (হতভাগ্য) ব্যক্তির মতো, যে অন্ধকারে আগুন জ্বালালো, যখন তার গোটা পরিবেশটা আলোকোজ্জ্বল হয়ে উঠলো, তখন (হঠাৎ করে) আল্লাহ তায়ালা.....না (চোখেও) দেখে না, (মুখ দিয়ে) কথাও বলতে পারে না, এসব লোক আর কোনো দিনই সঠিক পথের দিকে ফিরে আসবে না’ (আয়াত ১৭-১৮) কাফেরদের মত তারা শুরুতে হেদায়াতের পথকে উপেক্ষা করেনি ৷ তাদের কানকে শোনা, চোখকে দেখা ও অন্তরকে উপলব্ধি করা থেকে বিরত রাখেনি । কিন্তু ইসলামকে ভালোভাবে জানা ও বুঝার পর তারা সত্য ও ন্যায়ের পথের চাইতে অন্যায় ও অসত্যের পথকে সচেতনভাবে অগ্রাধিকার দিয়েছে। আগুন প্রজ্জ্বলিত হোক এটা তারা চেয়েছিলো । কিন্তু যেই আগুন প্রজ্জ্বলিত হয়ে তাদের চতুর্পাশকে আলোকিত করলো, অমনি তা দ্বারা উপকৃত হতে তারা অস্বীকার করলো, অথচ এটাই তারা চেয়েছিলো । তখন আল্লাহ তায়ালা তাদের আলো ছিনিয়ে নিলেন। কেননা এই আলো তাদের কাংখিত হওয়া সত্তেও তা তারা পরিত্যাগ করেছিলো । ‘তিনি তাদেরকে অন্ধকারে ছেড়ে দিলেন যেন তারা দেখতে না পায়!” এটা ছিলো তাদের আলোকে উপেক্ষা করার ফল । যেহেতু চোখ কান ও জিহবার নির্ধারিত কাজ ছিলো শব্দ ও আলোকে গ্রহণ করা এবং হেদায়াত ও আলো দ্বারা উপকৃত হওয়া, কিন্তু তারা তাদের কানকে নিক্রিয় করে দিয়ে ‘বধির’ সেজেছে, জিহবাকে নিক্করিয় করে ‘বোবা’ সেজেছে এবং চোখকে নিক্রিয় করে ‘অঙ্কে’ পরিণত হয়েছে, তাই তাদের আর সত্যের দিকে, হেদায়াতের দিকে ও আলোর দিকে ফিরে আসার অবকাশ নেই । আর একটি উদাহরণ তাদের মনের ভীতি, অস্থিরতা, উৎকষ্ঠা ও উত্তেজনাকে স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছে। ‘অথবা (এদের আরেকটি উদাহরণ হচ্ছে) আসমান থেকে নেমে আসা বৃষ্টির মতো, এর মাঝে রয়েছে আবার অন্ধকার মেঘের গর্জন ও বিদ্যুতের......, ধাবিত হয়, আবার যখন তিনি অন্ধকার করে দেন তখন এরা (একটু) থমকে দাড়ায়, অথচ আল্লাহ তায়ালা চাইলে সহজেই তাদের শোনার (ক্ষমতা) ও দেখার (ক্ষমতা) চিরতরে ছিনিয়ে নিতে পারতেন, নিশ্চয়ই তিনি সর্বশক্তিমান । (আয়াত ১৯-২০) বস্তুত, এটা একটা বিস্ময়কর দৃশ্য । একটা চাঞ্চল্যকর ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি । এতে নিহিত রয়েছে উদ্ভ্রান্তি ও গোমরাহী, রয়েছে ভীতি ও আতংক, রয়েছে শংকা ও উদ্বেগ, রয়েছে রকমারি ধ্বনি ও আলো । আকাশ থেকে অবতীর্ণ দুর্যোগ, সেই সাথে মুষলধারে বৃষ্টি । ‘অন্ধকার, বিদ্যুত ও বজ্ুপাতের মিলিত তান্ডব, যখনই চারপাশ আলোকিত হয় অমনি তার মধ্যে যাত্রা করে, আর অন্ধকার হলেই থমকে দাড়ায় ৷’ অর্থাৎ এমনভাবে যাত্রাবিরতি ঘটায় যে, কোথায় যাবে জানেনা, কী করবে বোঝে না । ভয়ে ও আতংকে তারা, ‘তাদের কানে আংগুল দিয়ে বল্লের বিকট শব্দ থেকে মৃত্যুর আশংকায় আত্মরক্ষা করে ।' যে কর্মকান্ড ও কোলাহল গোটা দৃশ্য জুড়ে অবস্থান করছে, মুষলধারে বৃষ্টির দুর্যোগ থেকে শুরু করে অন্ধকার বিদ্যুৎ ও বজ্ম, শংকিত দিশেহারা লোকজন ঘুট ঘুটে অন্ধকারে ভয়ে ভয়ে সন্তৰ্পণে পথ চলা স্তব্ধ হয়ে যাওয়ার বর্ণনা মোনাফেকদের উদ্ভ্রান্ত, উদ্বেগাকুল, উত্তেজনাময় ও [লালা আর্লীবকলল চহ লাকা ১ সলাষিল > www.icsbook.info
— পৃষ্ঠা ৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।