তাফসীর ফী যিলালিল কোরআন ১ম খণ্ড
/ ২০৯
📝 লেখা 📖 পিডিএফ

‘আল্লাহ তায়ালাই তাদের সাথে তামাশা করছেন এবং তাদেরকে তাদের অবাধ্যতার মধ্যে উদভ্রান্ত হয়ে ঘুরে বেড়ানোর অবকাশ দিচ্ছেন ।' আকাশ ও পৃথিবীর মহাপ্রতাপশালী সত্বা যার সাথে তামাশা করেন তার মত হতভাগা ও দুর্দশাগ্রস্ত ব্যক্তি আর কে আছে? বস্তুত এটি এমন এক লোমহর্ষক বিষয়, যা নিয়ে ভাবতে গেলে এক অতীব ভীতিপ্রদ ও আতংকজনক দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে এবং এক হৃদয় কাপানো বিভীষিকাময় পরিণাম চিত্তপটে জাগরিত হয়। এ কথার অর্থ দাড়ায় এই যে, আল্লাহ তায়ালা তাদেরকে লক্ষহীন, উদ্দেশ্যহীন ও নির্দেশনাহীনভাবে ঘুরে বেড়ানোর জন্য ছেড়ে দেন। শেষ মুহুর্তে আল্লাহর পরাক্রান্ত হাতে ধরা পড়ে যায়। ঠিক যেন একদল হাড় জিরজিরে ইদুর খাচার ভেতরে লাফালাফি করে এবং খাঁচার মালিক সম্পর্কে তাদের কোনো ধারণা ও চেতনা থাকে না । এ হচ্ছে আল্লাহর ভয়াবহ তামাশা । মোমেনদের সাথে কত তাদের তুচ্ছ ও দুর্বল তামাশার মৃত নয়। ইতিপূর্বে যে বিষয়টির দিকে ইংগিত দিয়েছি, এখানেও তা প্রতিভাত হচ্ছে। বিষয়টি এই যে, মোমেনদের বিরুদ্ধে তারা যে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, তা প্রকৃত পক্ষে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ । এর ভেতরে নিহিত রয়েছে আল্লাহর প্রিয় মোমেন বান্দাদের জন্য পরিপূর্ণ প্রশান্তি, আর তার অচেতন নিকৃষ্টতম দুশমনদের জন্য রয়েছে ভয়াবহ হুমকি ও কঠোর শাসানি। তাদেরকে তাদের অন্ধ গোয়ার্তুমিতে লিপ্ত থাকতে কিছুটা সময় দেয়া হয়েছে। আর এই সময় ও অবকাশ দেয়াকেও তারা ভুল বুঝেছে। এর অন্তরালে তাদের জন্য অপেক্ষা করছে ভয়ংকর পরিণাম । অথচ তারা সে সম্পর্কে সচেতন নয় । সর্বশেষে তাদের প্রকৃত অবস্থা ও তাদের শোচনীয় পরিণতির চিত্র আঁকা হয়েছে এভাবে, ‘এরা হেদায়াতের বিনিময়ে গোমরাহী ক্রয় করেছে। কিন্তু তাদের এ বেচাকেনা মোটেই লাভজনক হয়নি এবং তারা সঠিক পথে পরিচালিতও হয়নি ৷' তারা যদি চাইতো, তবে হেদায়াত পেতো । হেদায়াত তাদেরকে দেয়া হয়েছিলো, তা তাদের নাগালের মধ্যেই ছিলো। কিন্তু তারা হেদায়াতের বদলে গোমরাহী খরিদ করেছে। ফলে তা লাভজনক হয়নি এবং তারা সুপথও পায়নি । এখানে একটি বিষয় খুবই লক্ষণীয় বলে মনে হচ্ছে। সেটি এই যে, এই তৃতীয় চিত্রটি অর্থাৎ মোনাফেকদের বিবরণ প্রথম দুটি চিত্র অর্থাৎ মোমেন ও কাফেরদের বিবরণের চেয়েও দীর্ঘতর । কারণ প্রথম দু'টি চিত্র খানিকটা সরল ও সহজ ৷ প্রথমটি তো একেবারে পবিত্র ও পরিচ্ছন্ন সরল অনস্তরাত্মা সম্পন্ন মোমেনের । আর দ্বিতীয়টি হচ্ছে একেবারেই কর্দ্ধ দ্বার ও চূড়ান্ত রকমের উচ্ছংখল ও অবাধ্য চরিত্রের মানুষের অর্থাৎ কাফেরের । কিন্তু তৃতীয় চিত্রটি হলো জটিল, বক্র ও ব্যাধিগ্রস্ত মনের অধিকারী মোনাফেকের। আর এ ধরনের চিত্র অংকনে স্বভাবতই অনেক বেশী রেখা ও অনেক বেশী আঁচড়ের প্রয়োজন হয়ে থাকে। অর্থাৎ এ ধরনের জটিল চরিত্র বর্ণনার জন্যে অপেক্ষাকৃত দীৰ্ঘ বিবরণ আবশ্যক হয়, যাতে তার বহুসংখ্যক গুণ ও বৈশিষ্ট দ্বারা তাকে চেনা যায়। তা ছাড়া মদীনার মোনাফেকরা মুসলমানদের উত্যক্ত করা, কষ্ট দেয়া, ক্ষতি সাধন ও উৎপীড়নের যে কর্মকান্ডে লিপ্ত ছিলো, তার ব্যাপকতা ও তীব্রতাকেও এই দীর্ঘ বর্ণনা অনেকাংশে ফুটিয়ে তুলেছে। মুসলমান সমাজের অভ্যন্তরে মোনাফেকদের ভন্ডামিপূর্ণ ভূমিকা, চক্রান্ত ও ষড়যন্ত্র যে কোনো যুগে কী মারাত্মক ভূমিকা পালন করতে সক্ষম তাও উন্মোচন করে। এ ২ সূর্বা আল বাক্ান্বা যিলাল ১ম ১১ www.icsbook.info

— পৃষ্ঠা ৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।