তাফসীর ফী যিলালিল কোরআন ১ম খণ্ড
/ ২০৯
📝 লেখা 📖 পিডিএফ

এটা সুস্পষ্ট যে, মদীনায় তাদেরকে যে দাওয়াত দেয়া হয়েছিলো, তা ছিলো খালেস, নির্ভেজাল ও নিস্বার্থ ঈমানের দাওয়াত, তা ছিলো পরিপূর্ণভাবে ইসলামের ভেতরে প্রবেশ করার দাওয়াত, আল্লাহর কাছে নিঃশর্ত আত্মসমর্পণের দাওয়াত, আল্লাহর রসূলের কাছে একবারে খোলা মন নিয়ে হাযির হওয়া এবং তিনি যে নির্দেশ দেবেন তা নিস্বার্থভাবে পরিপূর্ণভাবে মেনে নেয়ার দাওয়াত । এ ধরনের নিসশ্বার্থভাবে ও একনিষ্ঠভাবে ঈমান আনা একদল মোমেন তখন সেখানে বাস্তবে ও সক্রিয়ভাবে উপস্থিত ছিলো এবং তাদেরকে দেখিয়েই বলা হচ্ছিল যে, ওদের মত পাক্কা খালেস এবং দৃঢ় ও খোলামেলা ঈমান আনো । এটাও সুস্পষ্ট যে, রসূল (স.)-এর কাছে এভাবে আত্মসমর্পণ করাটা তাদের মনোপুত ছিলো না। এটাকে তারা দরিদ্র লোকদের উপযোগী এবং তাদের মত মর্যাদাবান লোকদের জন্য অনুপযোগী মনে করতো ৷ এ জন্যই তারা বলতে পেরেছিলো যে, ‘আমরা কি নির্বোধ লোকদের মত ঈমান আনবো?’ আর এ কারণেই তাদেরকে এই নিষ্ঠুর জবাব ও চূড়ান্ত সিদ্ধান্ত শুনতে হয়েছিলো যে, শুনে রাখো, ওরাই আসলে নির্বোধ, কিন্তু ওরা তা বোঝেনা ৷’ নির্বোধ কবেই বা নিজেকে নির্বোধ মনে করে? বিভ্রান্ত ব্যক্তি কবেই বা নিজের বিপথগামী হওয়ার কথা বুঝতে পারে? এরপরই আসছে মোনাফেকদের সর্বশেষ বৈশিষ্টটির বিবরণ । এ বিবরণের মধ্য দিয়ে স্পষ্ট হয়ে উঠেছে যে, ইসলামের কষ্টর দুশমন ইহুদীদের সাথে মদীনার মোনাফেকদের যোগসাযশ কত সুদূরপ্রসারী রূপ ধারণ করেছিলো । তারা শুধু যে মিথ্যাচার, ধোকাবাজি, বোকামি ও বড়াই-এর শেষ সীমায় পৌছে গিয়েছিলো তা নয়। বরং সেই সাথে নীচতা, হীনতা, শঠতা ও অন্ধকারে গোপন ষড়যন্ত্রের জাল বিস্তারের অপকর্মেও তারা নিয়োজিত ছিলো। এ প্রসংগে আল্লাহ তায়ালা বলেন- ‘এরা যখন মোমেনদের সাথে মিলিত হয়, তখন বলে যে, আমরা ঈমান এনেছি । আর যখন নিভৃতে নিজেদের শয়তানদের সাথে মিলিত হয় তখন বলে যে, আমরা তো তোমাদের সাথেই আছি । আমরা তো ওদের সাথে একটু উপহাসই করছিলাম ৷' কোনো কোনো লোক শঠতাকে বাহাদুরী এবং ধোকাবাজিকে চালাকি ও দক্ষতা মনে করে, অথচ তা দুর্বলতা ও নীচতা ছাড়া আর কিছু নয়। বাহাদুর ও শক্তিমান লোক কখনো প্রতারক, নীচ, নোংরা, বিশ্বাসঘাতক কুচক্রী ও ছিদ্রান্েষণকারী হতে পারে না । মোনাফেকরা মুসলমানদের সামনে নিজের কুফর-প্রীতি প্রকাশ করতে ভয় পেতো এবং তাদের সাথে দেখা হলে মুসলমানসুলভ আচরণ করতো । এ দ্বারা তারা একসাথে দু’টো সুবিধা অর্জন করতো । একদিকে নিজেরা মুসলমানদের রূঢ় ও কঠোর আচরণ থেকে রক্ষা পেত । অপরদিকে এই ভল্ডামীপূর্ণ ঈমানের প্রদর্শনীকে মুসলমানদের ক্ষতি সাধনের জন্য হাতিয়ার হিসাবে ব্যবহার করতো । ‘তাদের শয়তানরা’' বলতে সম্ভবত ইহুদীদেরকে বুঝানো হয়েছে। কেননা তারা মুসলিম সমাজকে খন্ড বিখন্ড করা এবং তাতে কোন্দল ও বিভেদ সৃষ্টি করার কাজে এই সব মোনাফেককে কার্যকর হাতিয়ার মনে করতো । অপরদিকে মোনাফেকরা ও ইহুদীদেরকে নিজেদের পৃষ্ঠপোষক, আশ্রয়দাতা ও শক্তির উৎস মনে করতো । তাই এই কুচক্রী ইহুদী শয়তানদের সাথে দেখা হলে এই ভন্ড মুসলমানরা তাদেরকে এই বলে আশ্বস্ত করতো যে, আমরা তো আসলে তোমাদেরই লোক এবং তোমাদেরই সাথী । মোমেনদেরকে যে ঈমানদারী হাবভাব দেখাই, ওটাতো ওদের সাথে আমাদের তামাশা ও মসকরা মাত্র । কোরআন তাদের এই জঘন্য কথাবার্তা ও আচরণের বিবরণ দিয়ে পরক্ষণেই তাদেরকে এমন ভয়ংকর হুমকি দেয়, যা পাহাড়কেও যেন চুরমার করে দিতে পারে। www.icsbook.info

— পৃষ্ঠা ৮০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।