তাফসীর ফী যিলালিল কোরআন ১ম খণ্ড
/ ২০৯
📝 লেখা 📖 পিডিএফ

নিক্ষেপ করছে, সে কথাও অনস্বীকার্য । এখন প্রশ্ব জাগে যে, মোনাফেকরা কী কারণে এই ব্যর্থ অপচেষ্টা ও নিষ্ফল প্রতারণায় লিপ্ত হয়? এর জবাব হলো, ‘তাদের মনে রয়েছে ব্যাধি ৷' অর্থাৎ তাদের স্বভাব প্রকৃতিতে একটা বিকৃতি রয়েছে। এটাই তাদেরকে সঠিক ও সরল পথ থেকে হটিয়ে দিচ্ছে এবং আল্লাহর পথ থেকে দুরে সরে যাওয়ার কারণে তাদের সে রোগের আরো বৃদ্ধির আশংকা ও উপযোগিতা সৃষ্টি করছে। ‘আল্লাহ তায়ালা সেই ব্যাধি আরো বাড়িয়ে দিয়েছেন ।' কেননা রোগ রোগেরই সৃষ্টি করে। যে কোনো বিকৃতি ক্ষুদ্র আকারেই শুরু হয়। অতপর সর্বদিকে তা সম্প্রসারিত হয় ও বৃদ্ধি পায়। সৃষ্টি জগতের সকল আচরণ ও মানসিকতায় এবং সকল জিনিস ও সকল পরিস্থিতির ব্যাপারে এটা আল্লাহর চিরস্থায়ী বিধি, সুতরাং এই চিরস্থায়ী বিধি অনুসারে তারা একটা সুনির্দিষ্ট পরিণতির দিকে এগিয়ে চলেছে। তারা আল্লাহ ও মোমেনদেরকে ধোকা দেয় ও তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে, এমন যে কোনো ব্যক্তির এই পরিণতির সম্মুখীন হওয়া অবধারিত । ‘তাদের মিথ্যাচারের পরিণামে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি ।' ঈমানের নামে ভন্ডামি ও দ্বিমুখী আচরণে লিপ্ত এই মোনাফেক শ্রেণীরা- বিশেষত তাদের মধ্যে যারা নেতৃস্থানীয় এবং হিজরতের সূচনা যুগে যারা মদীনায় আপন গোত্রে নেতৃত্ব ও প্রভাব প্রতিপত্তির অধিকারী ছিলো, যেমন আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল-তাদের আর একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট হলো তাদের গোয়ার্তুমি, নিজেদের অপকর্মের পক্ষে সাফাই গাওয়ার প্রবণতা এবং কোনো জবাবদিহীর আশংকা না থাকায় আত্মতৃপ্তি ও আত্মতুষ্টি বোধ করা । তারা শুধু মিথ্যাচার ও ধোকাবাজিতে লিপ্ত হয়েই ক্ষান্ত থাকে না, বরং নির্বুদ্ধিতা ও আহমকী বশত, বড় বড় দাবীও করে,‘যখন তাদেরকে বলা হয় যে, পৃথিবীতে অরাজকতা বিস্তার করো না' তখন তারা শুধু নিজেদের নির্দোষ দাবী করেই ক্ষান্ত হয় না, বরং আত্মতৃপ্তিও বোধ করে এবং নিজেদের কৃত অপকর্মের সাফাইও গায়, তারা বলে যে, আমরা তো সংস্কারের কাজেই লিপ্ত ৷' নিকৃষ্টতম অপকর্ম, অনাচার ও দুর্নীতিতে লিপ্ত থেকেও নিজেদেরকে সংস্কারক বলে দাবী করা মানুষের সংখ্যা কোনো যুগেই কম নয়। এরূপ দাবী করার কারণ এই যে, তাদের ভালো মন্দ ও ন্যায় অন্যায়ের মানদন্ড ভিন্নরকমের । আন্তরিকতা ও নিষ্ঠার মানদন্ড যখন বিকৃত হয়ে যায়, তখন সকল মানদন্ডই বিকৃত হয়ে যায়। যারা তাদের গোপন অবস্থাকে আল্লাহর জন্য একাগ্র করে নেয় না, তারা নিজেদের দুষ্র্মকে আর দুষ্কর্ম মনে করে না। কেন ভালো মন্দ ও ন্যায় অন্যায়ের মাপকাঠি তাদের ব্যক্তিগত অভিরুচি ও খেয়ালখুশীকে কেন্দ্র করে আবর্তিত হয় এবং কোন আল্লাহর বিধানের অনুগত থাকে না । এ কারণেই দ্বার্থহীন ভাষায় ঘোষণা করা হয়েছে, ‘মনে রেখ, তারাই বিপর্যয় সৃষ্টিকারী, কিন্তু তারা তা বোঝে না ।' তাদের আর একটা বৈশিষ্ট হলো, তারা সাধারণ জনগণের ওপর প্রাধান্য বিস্তারের চেষ্টায় নিয়োজিত থাকে এবং নিজেদেরকে তাদের চেয়ে শ্রেষ্ঠ মনে করে, যাতে কোন না কোনভাবে একটা মর্যাদার আসন পেয়ে যায়-চাই তা জনগণের চোখে একান্তই অসার ও কত্রিম হোক না কেন । এ প্রসংগেই আল্লাহ তায়ালা বলেছেন, ‘যখন তাদেরকে বলা হয় যে, অন্য মানুষরা যেমন ঈমান এনেছে, তেমনি তোমরাও ঈমান আনো, তখন তারা বলে, আমরা কি নির্বোধ লোকদের মত ঈমান আনবো? তোমরা শুনে রাখ, আসলে তারাই হচ্ছে নির্বোধ ৷ তবে তারা তা জানেনা ৷’ www.icsbook.info

— পৃষ্ঠা ৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।