এই শ্ৰেণীটি আল্লাহ তায়ালা ও আখেরাতে বিশ্বাসী বলে নিজেদেরকে ঠিকমতোই যাহির করে। কিন্তু আসলে তারা তা নয়, তারা হচ্ছে মোনাফেক । তারা সত্যকে অস্বীকার করা ঠিকমতোই মোমেনদেরকে নয়, বরং আল্লাহকেই ধোকা দেয় বা দেবার চেষ্টা করে। ‘তারা আল্লাহ তায়ালা ও মোমেনদেরকে ধোকা দেয় ।' এই উক্তিতে এবং অনুরূপ অন্যান্য উক্তিতে আমরা একটা মহাসত্যের সন্ধান পাই । আল্লাহর একটা বিরাট অনুগ্রহেরও সাক্ষাত পাই । এ মহাসত্যটি আসলে শুধু এখানেই নয়, বরং সর্বত্র ও সব সময় কোরআন এটি ব্যক্ত করে থাকে। এ মহাসত্যটি হলো আল্লাহ তায়ালা ও মোমেনদের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্ক । এই সম্পর্ককে আল্লাহ তায়ালা এতো নিকটবর্তী ও এতো ঘনিষ্ঠ আকারে চিত্ৰিত করেন যে, তাদের অবস্থানকেই তিনি নিজের অবস্থান এবং তাদের পরিস্থিতিকেই নিজের সকল দায় দায়িত্বসহ নিজের কুদরাতি হাতে তুলে নেন, তাদের দুশমনকে তিনি নিজের দুশমনে পরিণত করেন এবং তাদের বিরুদ্ধে পরিচালিত চক্রান্ত ষড়যন্্রকে তিনি নিজের বিরুদ্ধে পরিচালিত ষড়যন্ত্র বলে আখ্যায়িত করেন । এটা তার পরম অনুগ্রহ ও মহান সখ্যতা । এই সখ্যতা দ্বারা তিনি মোমেনদের মর্যাদা এত উন্নীত করেন যে, এর ফলে মনে হতে থাকে যে, ঈমান হচ্ছে এ বিশ্বজগতে সবচেয়ে মহীয়ান ও গরীয়ান সত্য । এর ফলে মোমেনের মনে আসে সীমাহীন সান্তনা ও প্রবোধ ৷ কেননা সে দেখতে পায় যে, মহান আল্লাহ তায়ালা তার প্রতি এতো একাত্মতা প্রকাশ করেছেন যে তিনি তার সমস্যাকে নিজের সমস্যা, তার যুদ্ধকে নিজের যুদ্ধ এবং তার শত্রুকে নিজের শত্রু-রূপে গ্রহণ করেছেন। তাকে তার ঘনিষ্ঠতম সাব্বিধ্যে স্থান দিয়েছেন। কাজেই বান্দাদের তুচ্ছ ষড়যন্ত্র, চক্রান্ত, প্রতারণা ও যুলুম তার কী ক্ষতি করবে? বিষয়টি একদিকে যেমন মোমেনদের জন্য প্রবোধ, অপরদিকে তেমিন মোমেনদের প্রতারণা, চক্রান্ত ও নির্যাতনের শিকারে পরিণত করতে ইচ্ছুকদের বিরুদ্ধে কঠোর হুমকিও বটে । এ দ্বারা তাদেরকে শাসানো হচ্ছে যে, মোমেনদের ওপর তারা যে যুদ্ধ চাপিয়ে দিচ্ছে, তাতে মোমেনরা একা নয় বরং তাদের সাথে রয়েছেন মহাশক্তিধর, মহা প্রতাপশালী ও মহাপরাক্রান্ত আল্লাহ্ তায়ালা স্বয়ং নিজে । আল্লাহর বন্ধুদের সাথে লড়াই করতে হলে তাদেরকে খোদ আল্লাহর সাথে লড়াই করতে হবে। এই জঘন্য মড়যন্রে লিপ্ত হলে তাদেরকে খোদ আল্লাহর শত্রুতা ও প্রতিরোধের ঝুঁকি কাধে নিতে হবে। ‘যারা আল্লাহ ও আখেরাতের প্রতি ঈমান এনেছে ।' যারা একথা বলে ‘আল্লাহকে ও মোমেনদেরকে ধোকা দেবার চেষ্টা করে এবং নিজেদেরকে অতিমাত্রায় চতুর ও ধড়িবাজ ভাবে, তাদের এ ধারণা ও আত্মতৃপ্তি ভাগ্যের একটি পরিহাস ছাড়া কিছু নয় । আয়াতের শেষাংশে এই পরিহাসের পরিসমাপ্তি ঘটানো হয়েছে এই বলে যে, ‘তারা নিজেদেরকে ছাড়া আর কাউকে প্রতারিত করে না, তবে তারা এটা বুঝতে পারে না ।' তারা এত নির্বোধ যে, তারা নিজেদের অজান্তে আসলে নিজেদেরকেই ধোকা দিচ্ছে, তাদের ধাপ্পাবাজি সম্পর্কে আল্লাহ তায়ালা ওয়াকফহাল । আর মোমেনদের দায়-দায়িত্ব আল্লাহ তায়ালা কাধে নিয়েছেন। তাই তিনিই তাদেরকে তাদের চক্রান্ত থেকে রক্ষা করবেন। কিন্তু এই নির্বোধরা নিজেদেরকেই ধোকা দিচ্ছে এবং সত্য থেকে লুকিয়ে রাখছে। নিজেদেরকে ধোকা দিচ্ছে এভাবে যে, এই মোনাফেকী দ্বারা তারা লাভবান হচ্ছে বলে মনে করছে। মোমেনদের সামনে খোলাখুলি কুফরিতে লিপ্ত হওয়ার বিপদ ও ক্ষতি থেকে তারা রক্ষা পাচ্ছে । কিন্তু তারা যে সুপ্ত কুফরি এবং প্রকাশিত মোনাফেকী ও ভন্ডামী দ্বারা নিজেদেরকে ধ্বংসের ও নিকৃষ্টতম পরিণতির ঝুঁকির মধ্যে www.icsbook.info
— পৃষ্ঠা ৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।