তাফসীর ফী যিলালিল কোরআন ১ম খণ্ড
/ ২০৯
📝 লেখা 📖 পিডিএফ

হোক, কাফেরদের জন্য তা একই রকম নিস্ফল ও বৃথা । কেননা মোত্তাকীদের মন-মগজের জানালাগুলো খোলা আর কাফেরদের তা রুদ্ধ । যে রজ্জু তাদেরকে সৃষ্টি ও সৃষ্টার সাথে, প্রকাশ্য ও অপ্রকাশ্য শক্তিগুলোর সাথে এবং দৃশ্য ও অদৃশ্যের সাথে সংযুক্ত করে, মোত্তাকীদের ক্ষেত্রে তা বহাল এবং কাফেরদের ক্ষেত্রে তা ছিন্ন । ‘আল্লাহ তাদের হৃদয়ে ও কানে সিল মেরে দিয়েছেন ।' বস্তুত সিল মেরে বন্ধ করে দেয়ার কারণে হেদায়াতের কোনো ধ্বনি বা কোনো প্রতিধ্বনি তাতে ঢুকতে পারে না। . ‘আর তাদের চোখের ওপর (পড়ে আছে) পর্দা ৷’ এ কারণে চোখে কোনো হেদায়াতের আলো প্রতিফলিত হয় না। আসলে হেদায়াত ও ভীতি প্রদর্শনের চেষ্টাকে স্বেচ্ছায় অগ্রাহ্য ও উপেক্ষা করার যথোপযুক্ত শাস্তি হিসাবেই আল্লাহ তায়ালা মানুষের মনে ও কানে সিল মেরে দিয়েছেন এবং তাদের চোখে পর্দ৷ ফেলে দিয়েছেন। এ কারণে ভীতি প্রদর্শন করা ও না করা তাদের জন্য সমভাবে ব্যর্থ হয়ে গেছে। বস্তুত হৃদয় ও কানে সিল মারা ও চোখে পর্দা দিয়ে ঢেকে দেয়ার মতো কঠোর কাজটি যখন করা হয়, তখন তার মধ্য দিয়ে একটা জমাট ও অন্ধকারময় ছবি অংকিত হয়ে যায় । ‘আর তাদের জন্য রয়েছে নিদারুণ শাস্তি ।' আসলে গোয়ার্তুমিতে পরিপূর্ণ কুফরির এটাই স্বাভাবিক পরিণাম । কোনো ভীতি প্রদর্শনেই কাজ হবে না, বরং ভীতি প্রদর্শন করা ও না করা উভয়ই সমান প্রমাণিত হবে এ কথা আলন্তাহ তায়ালা তাদের একণগুয়ে স্বভাবের প্রেক্ষিতে জানতেন। তাই তার পক্ষ থেকে এই চূড়ান্ত শাস্তির ঘোষণা করা হয়েছে। এরপর আমরা তৃতীয় ছবি বা নমুনার দিকে অগ্রসর হবো। এ ছবিটি প্রথম ছবিটির মতো স্বচ্ছ ও উদার নয় আবার দ্বিতীয়টির মতো বদ্ধ ও অন্ধকারাচ্ছন্নও নয়, এটি বিভিন্ন রূপে অনুভূত হয়, দৃষ্টি শক্তিকে ধোকা দেয়, কখনো উধাও হয়ে যায়, আবার কখনো স্পষ্টভাবে ধরা দেয়। এটা হচ্ছে মোনাফেকদের ছবি, কিন্তু সত্যিকার অর্থে (এদের কর্মকান্ড দেখলে তুমি বুঝতে পারবে যে) এরা মোটেই ঈমানদার নয়, (মুখে মুখে ঈমানের দাবী করে) এরা আল্লাহ্‌ পথকে কিনে নিয়েছে, এই (বেচাকেনার) ব্যবসায় এরা কিন্তু মোটেই লাভ করতে পারেনি-এরা সঠিক পথের অনুসারীও নয়। (আয়াত ৮-১৬) মোনাফ্কেকুদের পরিচয় এটি ছিলো প্রাথমিকভাবে মদীনার মোনাফেকদের বাস্তব চিত্র । কিন্তু আমরা যদি স্থান ও কালের গন্ডী অতিক্রম করি তাহলে দেখবো সকল যুগের সকল মানব প্রজন্মে এটি একটি বহুল পুনরাবৃত্ত ঘটনা । আমরা মোনাফেকদের এই শ্রেণীটিকে আজো সমাজের উচ্চতর আসনে আসীন দেখতে পাই ৷ সত্যকে নিসংকোচে মেনে নেবার মতো সৎসাহস তাদের নেই, আবার খোলাখুলিভাবে তাকে অস্বীকার করার দুঃসাহসও তাদের নেই । আবার সাধারণ মানুষের চেয়ে ওপরে তাদের একটা স্থানও চাই । তাই আমি কোরআনের এই জাতীয় বক্তব্যগুলোকে এতিহাসিকভাবে কোনো নিদিষ্ট সময়ের মধ্যে সীমিত মনে করার পক্ষপাতী নই । এগুলোকে আমি যে কোনো প্রজন্মের মোনাফেক শ্রেণীর সাথে এবং সকল যুগের সকল মানুষের স্থায়ী প্রকৃতির সাথে সংশ্লিষ্ট মনে করি। [__ভতলুলআল বাকল _ _ বে ন মলছিল ১ www.icsbook.info

— পৃষ্ঠা ৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।