তাফসীর ফী যিলালিল কোরআন ১ম খণ্ড
/ ২০৯
📝 লেখা 📖 পিডিএফ

উল্লেখিত গুণ ও বৈশিষ্ট কয়টির প্রত্যেকটিই মানুষের জীবনে অত্যন্ত মূল্যবান ও গুরুত্বপূর্ণ । এ জন্য এগুলো মোত্তাকী বা সৎ লোকদের গুণ বৈশিষ্ট । এই গুণ বৈশিষ্টগুলোর মাঝে পূর্ণ সমন্বয় ও সামঞ্জস্য বিরাজমান। আখেরাত বিশ্বাসই এই গুণ বৈশিষ্টগুলোর মধ্যে পরিপূর্ণ ও সুসমন্বিত এক্য গড়ে তোলে ৷ বস্তুত তাকওয়া হলো বিবেকের সচেতনতা, তাকওয়া হলো চেতনার এমন একটি.অবস্থার নাম, যা থেকে চিন্তা ও কর্মের উন্মেষ ঘটে, যার সাহায্যে মনের বিভিন্ন আবৈগ ও বাহ্যিক অংগ প্রত্যংগের বিভিন্ন তৎপরতার এক্য প্রতিষ্ঠিত হয়, যা গোপন ও প্রকাশ্যে আল্লাহর সাথে মানুষের প্রত্যক্ষ সংযোগ স্থাপন করে এবং যার সাহায্য পেয়ে মানবাত্মা মানুষের আরো নিকবর্তী ও ঘনিষ্ঠ হয়। ফলে আত্মার সাথে দৃশ্য ও অদৃশ্য জগতের আড়াল ঘুচে যায়, দূরত্ব ত্রাস পায় এবং জানা ও অজানা সব এসে এক জায়গায় মিলিত হয় যখন আত্মা ঘনিষ্ঠ হয় এবং যাহের ও বাতেন (গোপন ও প্রকাশ্য) এর পর্দা অপসৃত হয় তখন গায়েব তথা অদৃশ্যের প্রতি ঈমান আসল গায়েবের সাথে আত্মার সম্মিলন, পরিতৃপ্তি লাভ এবং পর্দা অপসারণের স্বাভাবিক ফল SD EA dl HEE LR sr EUS SLsa ta) lB SLL Ol এবং আল্লাহ তায়ালা ও তার বান্দার মধ্যে সংযোগ সূত্র হিসাবে তার এবাদাত করা, আল্লাহর দানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের উদ্দেশ্যে এবং দরিদ্রের প্রতি ভ্রাতৃত্বের মনোভাব প্রকাশের উদ্দেশ্যে, নিজ সম্পদের একাংশ দান করা, অতীতের সকল মোমেন জাতিসমূহের প্রতি বিবেকের ওদার্য প্রদর্শন এবং প্রত্যেক নবীর নবুওয়ত ও মোমেনের সাথে আত্মীয়সূলভ সম্পর্কের অনুভূতি ও আখেরাতের প্রতি সুদৃঢ় বিশ্বাস এসব বৈশিষ্ট মিলিত হয়ে তৎকালীন মদীনার মুসলিম দলের নিখুঁত ছবি তুলে ধরে। সে দলটি ছিলো ইসলামের দিকে প্রথম ধাবিত হওয়া আনসার ও মোহাজেরদের দ্বারা গঠিত । এসব গুণ বৈশিষ্টে সমৃদ্ধ হয়ে সে দলটি হয়ে উঠেছিলো এক অসাধারণ ও গুরুত্বপূর্ণ দল । এই ঈমানী উপাদানটি তার মধ্যে যথার্থই মূর্ত হয়ে উঠেছিলো, Wh Sls UL CE CN NENT SATO করেছেন। এরই প্রেক্ষাপটে বলা হয়েছে, মোত্তাকীদের সফকন্সতা ‘তারাই তাদের প্রতিপালকের পক্ষ থেকে পাওয়া তারা সরল সঠিক পথে আছে এবং তারাই সফলকাম ৷’ এভাবেই তারা সরল সঠিক পথ পেয়েছে, এভাবেই সফলকাম হয়েছে হেদায়াত ও সাফল্য লাভের পথ হচ্ছে উপরোক্ত আয়াতগুলোতে বর্ণিত ও নির্দেশিত ঈমানী গুণাবলী অর্জনের পথ । ‘আর যারা (এ বিষয়গুলোকে) অস্বীকার করে, তাদের তুমি (পরকালের কথা বলে) সাবধান করো আর না করো(কার্যত) উভয়টাই (তাদের জন্যে) সমান, এরা কখনো ঈমান আনবে না। (এভাবে কুফরী করার কারণে) আল্লাহ তায়ালা তাদের মন মগয ও শ্রবণ শক্তির ওপর সিল মেরে দিয়েছেন। (আসলে এদের দৃষ্টিশক্তির ওপরও) আবরণ পড়ে আছে। এই ধরনের লোকদের জন্যে কষ্টদায়ক এক ভীষণ শাস্তি রয়েছে।' (আয়াত ৬-৭) ক্যাফেচ্রদের পরিচফ্স দ্বিতীয় যে ছবিটি এখানে তুলে ধরা হয়েছে তা হলো কাফেরদের ছবি৷ সর্বকালের ও সকল দেশের কুফরীর বৈশিষ্ট এর অন্তর্ভুক্ত হয়েছে। এখানে আমরা মোত্তাকীদের ছবি ও কাফেরদের ছবি সম্পূর্ণ পরস্পর বিরোধী দেখতে পাই । কোরআন যখন নিজেই মোত্তাকীদের জন্য হেদায়াতস্বরূপ, তখন ভীতি প্রদর্শন করা হোক বা না [= সুলা আাল বান্না _ ১ লাকা আলখিল > www.icsbook.info

— পৃষ্ঠা ৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।