তাফসীর ফী যিলালিল কোরআন ১ম খণ্ড
/ ২০৯
📝 লেখা 📖 পিডিএফ

দানশীলতা দ্বারা প্রবৃত্তির শুদ্ধি অর্জনের মধ্য দিয়েও এ বিষয়টি ফুটে ওঠে । এই স্বীকৃতি মানব জীবনকে দ্বন্ব-সংঘাতের পরিবর্তে সহযোগিতা ও সহ অবস্থানের ময়দানে পরিণত করে, দুর্বল ও অক্ষমকে নিরাপত্তা দান করে এবং নিষ্ঠুরতা ও নৃশংসতার পরিবর্তে সহযোগিতা ও সহ অবস্থানের ময়দানে পরিণত করে, দুর্বল ও অক্ষমকে নিরাপত্তা দান করে এবং নিষ্ুরতা ও নৃশংসতার পরিবর্তে স্নেহ প্রীতি দয়া ও মমতার পরিবেশে তাদের জীবন যাপন নিশ্চিত করে। ‘ইনফাক’ তথা দান করা বলতে যাকাত ও সদকাকে বুঝায় । জনকল্যাণে যা কিছুই ব্যয় করা হয়, তার সবই এর আওতাভুক্ত । যাকাত ফরয হবার আগেই সাধারণ দান-সদকার বিধান প্রবর্তিত হয়েছিলো । পরে যাকাত একটা স্বতন্ত্র বাধ্যতামূলক বিষয় হিসাবে অবতীর্ণ হয়। কিন্তু সাধারণ দান-সদকাও এর পাশাপাশি চালু থাকে । রসূল (স.) বলেছেন, “মানুষের ধন-সম্পদে যাকাত ছাড়াও কিছু নির্দিষ্ট অধিকার রয়েছে। সূরা বাকারার উপরোক্ত আয়াত যাকাত ফরয হওয়ার আগেই অবতীর্ণ হয়েছিলো। তাই এই আয়াতে যাবতীয় দান-সদকা অন্তর্ভুক্ত এবং আয়াতে সে কথাই বুঝানো হয়েছে । ‘আর যারা তোমার ওপর এবং তোমার পূর্বে নাযিলকরা ওহীর ওপর ঈমান রাখে ৷’ এটা মুসলিম উম্মাহর যথোপযুক্ত গুণ । মুসলিম উম্মাহ হচ্ছে মানব জাতির প্রথম অভ্যুদয়কাল থেকেই আসমানী আকীদা-বিশ্বাস ও নবুওয়তের উত্তরাধিকারী, ঈমান ও নবুওয়তের এঁতিহ্যবাহী অমূল্য সম্পদের সংরক্ষক এবং কেয়ামত পর্যন্ত পৃথিবীতে বিচরণকারী সকল যুগের মোমেনদের বিশাল কাফেলার তারা নেতা ও পথ প্রদর্শক । আর এই গুণ বৈশিষ্টের বদৌলতে তারা মানব জাতির বৃহত্তর একে; বিশ্বাসী, সকল নবীর প্রতি সমভাবে শ্রদ্ধাশীল এবং সমগ্র মানব জাতির একই মাবুদে আস্থাশীল । এ গুণটির অধিকারী হওয়ায় মোমেনদের অন্তরাত্মা বিভিন্ন ধর্ম ও ধর্মাবলম্বীদের বিরুদ্ধে বিদ্বেষ ও গোড়ামি থেকে মুক্ত থাকে, যতক্ষণ সে সঠিক পথে চলতে থাকে । এই গুণের ধারকরা এ কথা বুঝতে পেরে পরম পরিতৃপ্ত ও আশ্বস্ত থাকে যে, আল্লাহ তায়ালা সকল যুগের ও সকল প্রজন্মের মানব জাতির রক্ষক ও তত্বাবধায়ক । একই ধর্ম ও একই পথ নির্দেশিকা দিয়ে ক্রমাগতভাবে নবী ও রসূলদের প্রেরণের মাধ্যমেই আল্লাহ তায়ালা তার এই চিরন্তন তত্তবাবধানের সাক্ষর রেখেছেন। উক্ত গুণ বৈশিষ্টের ধারক বলেহ মুসলিম উম্মাহ এমন এক আদর্শে সমুজ্জল, যা যুগ-যুগান্তরের শত আবর্তনেও অটল ও অবিচল থাকে, নিকষ কালো অন্ধকারে দিকদর্শক নক্ষত্র যেমন স্থির নিশ্চল থাকে এবং সঠিক অবস্থাও মূলত তাই । ‘আর তারা আখেরাতেও সুদৃঢ়ভাবে বিশ্বাসী ৷' এটা হচ্ছে আল্লাহভীরুদের সর্বশেষ বৈশিষ্ট । এ বৈশিষ্টটি ইহকালকে পরকালের সাথে যুক্ত করে দেয়। এটি কর্মকে কর্মফলের সাথে এবং সূচনাকে পরিণতির সাথে সমধ্বিত করে। এ বৈশিষ্টটি মানুষকে এই চেতনা দান করে যে, সে নিরর্থক বৃথা ও নিষ্ফল সৃষ্টি নয়, তাকে তার কর্মফল না দিয়ে ছেড়ে দেয়া হবে না এবং সর্বোচ্চ ক্ষমতাসম্পন বিচারালয় তার অপেক্ষায় রয়েছে। এই আশ্বাস এই জন্য দেয়া হয়, যেন তার মন প্রশান্তি লাভ করে ও নিশ্চিন্ত হয়, সৎকর্মের দিকে ধাবিত হয় এবং আল্লাহর ন্যায় বিচার ও করুণার প্রতি আস্থাশীল হয় । যারা ইন্দ্রিয়ের সীমিত গন্ডির মধ্যে বসবাস করে এবং যারা বিশাল সৃষ্টি জগতের প্রশস্ত অংগনে অবস্থান করে, আখেরাত বিশ্বাস হচ্ছে উক্ত দুই শ্রেণীর মানুষের মধ্যে পার্থক্য নির্ণয়কারী সীমারেখা ৷ যারা দুনিয়ার জীবনকেই সব কিছু মনে করে, আর যারা দুনিয়ার জীবনকে একটি পরীক্ষার জায়গা মনে করে এবং সীমিত ও সংকীর্ণ এই পার্থিব জীবনের অপর পারেই প্রকৃত জীবন বিরাজ করছে বলে বিশ্বাস করে উক্ত দুই ধরনের মানুষের মধ্যে এই আখেরাত বিশ্বাসটাই আসলে বিভক্তি রেখা টেনে দেয় । __তল্লজ্দলব্বল্লল _ ন্ৰে ন লকল ১ www.icsbook.info

— পৃষ্ঠা ৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।