দিয়ে উপলব্ধি করার চেষ্টা প্রথমত ব্যর্থ, দ্বিতীয়ত, নিরর্থক ও বৃথা প্রয়াস মাত্র ৷ ব্যর্থ এ জন্য যে, এই চেষ্টায় যে হাতিয়ার ব্যবহার করা হয়, তাকে এই উদ্দেশ্যে বানানো হয়নি । আর বৃথা এই জন্য যে, এ ধরনের চেষ্টা মানুষের বোধশক্তির বিনাশ ও অপচয় ঘটায় । কেননা এই বিবেক বা বোধশক্তি এই কাজের জন্য সৃজিত নয় । মানুষের বিবেক যখন এই স্বতসিদ্ধ প্রথম সত্যটি মেনে নেয় যে, সসীম কখনো অসীমকে হৃদয়ংগম করতে পারে না, তখন নিজের যুক্তির প্রতি সম্মান দেখানোর খাতিরেই তাকে এ কথা স্বীকার করতে বাধ্য হতে হয় যে, অসীমকে উপলব্ধি করা তার পক্ষে অসম্ভব । সেই সাথে তাকে এ কথাও মেনে নিতে হয় যে, অজানাকে সে জানেনা বা বুঝেনা বলে অদৃশ্যের গোপন জগতে সে জিনিসের অস্তিত্বই নেই একথা বলা যায় না। তাই উচিত হলো, অদৃশ্য ও ইন্দৰিয়াতীত বিষয়কে বিবেক বুদ্ধির কাছে নয়, অন্য কোনো হাতিয়ারের কাছে সমর্পণ করতে হবে। এই জ্ঞান তাকে অর্জন করতে হবে দৃশ্য অদৃশ্য এবং প্রকাশ্য ও অপ্রকাশ্য সব কিছু যার মুঠোর ভেতরে সেই অসীম জ্ঞান ও অফুরন্ত প্রজ্ঞার অধিকারী মহান আল্লাহর কাছ থেকে । বিবেকের এই স্বতসিদ্ধ যুক্তির প্রতি সম্মান প্রদর্শন একমাত্র মোমেনরই কৃতিত্ব এবং মোত্তাকী তথা পরহেযগার লোকদের অন্যতম সদগুণ। পাশবিকতার স্তর থেকে উর্ধে আরোহণে মানুষের সিঁড়ি হচ্ছে অদৃশ্যে বিশ্বাস । এখান থেকেই মানুষ ও পশুর জীবন পথ আলাদা হয়ে যায় । কিন্তু অতীতের বস্তুবাদীদের মতো এ যুগের বস্তুবাদীরাও মানুষকে পেছনের দিকে ঠেলে দিতে চায় । তাদেরকে পশুত্বের জগতে নিয়ে যেতে চায়, যেখানে ইন্্রিয়াতীত জিনিসের অস্তিত্ব স্বীকার করা হয় না। আর এ না করাটাকেই তারা ‘প্রগতি’ নামে আখ্যায়িত করে। অথচ এটা হচ্ছে অধোগতি । মহান আল্লাহ তায়ালা আপন মোমেন বান্দাদেরকে এই অধোগতি থেকে রক্ষা করেছেন। তাই ‘অদৃশ্যে বিশ্বাস' নামক গুণে তাদেরকে গুণাত্বিত ও বৈশিষ্টমন্ডিত করেছেন। আল্লাহর এই নেয়ামতের জন্য আমরা তার শোকরিয়া জানাই । আর অধোগতি তাদের জন্যই নির্ধারিত হোক, যারা অধোপতনই কামনা করে । ‘এবং নামায কায়েম করে! নামাযের মধ্য দিয়ে তারা এই আল্লাহর এবাদাত ও আনুগত্যের বহিপ্রকাশ ঘটায় । এর দ্বারা তারা বিভিন্ন বস্তু ও ব্যক্তির পূজার উর্ধে ওঠে । অসীম শক্তিমান আল্লাহ রববুল আলামীনের দিকে মুখ ফেরায় এবং কোনো বান্দার সামনে নয় বরং শুধুমাত্র আল্লাহর সামনে মাথা নোয়ায়। আর যে ব্যক্তি খালেছ মনে আল্লাহর জন্য সেজদা করে এবং দিবারাত্র এভাবে তার সাথে যোগাযোগ রক্ষা করে সে বুঝতে পারে যে সে স্বয়ং আল্লাহর সাথে অটুট সম্পর্ক ও নিবিড় বন্ধনে আবদ্ধ । তাই সে পার্থিব জীবনের প্রয়োজনীয় উপকরণাদি সংগ্রহের চাইতে অনেক উচ্চতর ও মহ্ত্তর লক্ষ্য অর্জনে ব্যাপৃত হয়। সে স্বয়ং সৃষ্টার সাথে সংযোগ রক্ষা করে বিধায় নিজেকে অন্যান্য সৃষ্টির চেয়ে : শক্তিশালী মনে করে আর এসবই হচ্ছে বিবেকের শক্তির উৎস । এগুলো তাকওয়া তথা সংযম ও পরহেযগারীরও উৎস এবং ব্যক্তিত্্ গঠনের গুরুত্বপূর্ণ উপকরণ । এভাবে নামায মোমেনের চিন্তা-চেতনা ও আচরণকে সর্বতোভাবে আল্লাহমুখী বানিয়ে দেয় । ‘আর আমি তাদেরকে যা দান করেছি তা থেকে দান করে' তারা প্রথমেই স্বীকার করে নেয় যে, তাদের ধন সম্পদ যা কিছু আছে তা তাদেরকে প্রদত্ত আল্লাহর সম্পদ, তাদের নিজেদের সৃষ্টি করা সম্পদ নয়। আর এই স্বীকৃতি থেকে সৃষ্টি হয় আল্লাহর দুর্বল ও অভাবী বান্দাদের প্রতি বদান্যতা, আল্লাহর পরিবার হিসাবে আখ্যায়িত গোটা সৃষ্টিজগতের সাথে সংহতি ও একাত্বতা এবং মানবীয় সম্প্রীতি ও সোৌত্রাতৃত্বের চেতনা, আর এই সকল জিনিসের প্রকৃত তাৎপর্য ফুটে ওঠে হিংসাবিদ্বেষ থেকে আত্মশুদ্ধির মধ্য দিয়ে, আর বদান্যতা ও [[স্ূজলন্দক্ন্দ_ _ নভে লন ১ সলকল ১ www.icsbook.info
— পৃষ্ঠা ৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।