তাফসীর ফী যিলালিল কোরআন ১ম খণ্ড
/ ২০৯
📝 লেখা 📖 পিডিএফ

‘যারা অদৃশ্যে বিশ্বাস করে ৷' অর্থাৎ যা দেখা যায় না, শোনা যায় না এবং অংগ প্রত্যংগ দ্বাবা অনুভব করা যায় না, তার প্রতি ঈমান আনে ৷ ফলে ইন্দিয়ের বাধা তাদের আত্মা এবং যে মহান শক্তি দ্বারা এসব আত্মা ও এই সৃষ্টি জগত অস্তিত্ব লাভ করেছে তার মাঝে আড়াল হয়ে দাড়াতে পারে না । অনুরূপভাবে, ইন্তরিয়ের বাধা তাদের আত্মা এবং সকল ইন্ত্রিয়াতীত শক্তি, বস্তু ও তত্ত্বের মধ্যে অন্তরায় সৃষ্টি করতে পারে না। অদৃশ্যে বিশ্বাস এমন একটি জিনিস, যা অর্জন করার পর মানুষ পশুত্বের স্তর অতিক্রম করে মনুষত্ববের স্তরে উন্নীত হয়। এই দুটি স্তরের মাঝে ব্যবধান অনেক । পশু তার পশু-ইন্তরিয় দ্বারা যা অনুভব করে, তার বাইরে কিছুই উপলব্ধি করে না । পক্ষান্তরে মানুষ এ কথা বোঝে যে, পশু ইন্দ্রিয় বা পশু ইন্দ্রিয় ব্যবহৃত যন্ত্রপাতির আওতায় যে ক্ষুদ্র ও সংকীর্ণ পরিমন্ডল বিরাজ করে, তার তুলনায় সৃষ্টি জগত অনেক বড় ও বিশাল । এটা আসলে মানুষের চিন্তা ও কল্পনা জগতে একটা সুদূরপ্রসারী পরিবর্তনের সূচনা করে। এ দ্বারা সে গোটা সৃষ্টি জগত, নিজ সত্তার এবং এই বিশ্বজগতে ক্রিয়াশীল শক্তিগুলোর প্রকৃত রহস্য উপলব্দি করতে পারে। বিশ্বজগত ও বিশ্বজগতের অন্তরালে বিরাজমান ক্ষমতা ও ব্যবস্থাপনাকেও সে অনুভব করতে পারে। মানুষের পার্থিব জীবনেও তা সদূরপ্রসারী প্রভাব বিস্তার করে। যে ব্যক্তি নিছক নিজের ইন্দিয়ানুভুতির আওতাধীন সীমিত পরিসরে জীবন যাপন করে, তার অবস্থা সেই ব্যক্তির মত হতে পারে না, যে স্বীয় অন্তর্দৃষ্টি ও সূঙ্ষু দৃষ্টি দ্বারা পরির্দষ্ট বৃহত্তর জগতে অবস্থান করে এবং স্বীয় অস্তরাত্মা দ্বারা গভীরভাবে তার প্রতিধ্বনি ও ইশারা ইংগিত অনুধাবন করে। সে বুঝতে পারে যে, তার এই সীমিত জগতের পরিসর সময় ও স্থানের বিচারে তার চেয়ে অনেক বেশী প্রশস্ত ও ব্যাপক । সে এ কথাও বুঝতে পারে যে, দৃশ্যমান ও অদৃশ্যমান সৃষ্টিজগতের বাইরে সৃষ্টিজগতের চেয়ে বড় এবং তা থেকেই সে অস্তিত্‌ লাভ করেছে। সেই মহাসত্য হচ্ছে স্বয়ং আল্লাহর সত্তা, যাকে চক্ষু দিয়ে দেখাও যায় না এবং বিবেক বুদ্ধি দিয়ে সঠিকভাবে উপলব্ধিও করা যায় না। এই মহান সত্তাকে নিয়ে ব্যতিব্যস্ত হওয়ার জন্য মানুষের চিন্তা শক্তিকে সৃষ্টি করা হয়নি । তাকে সঠিকভাবে উপলব্ধি করার ক্ষমতাও এই ব্যক্তি মানুষকে দেয়া হয়নি, আর চিন্তাশক্তিকে এ কাজে ব্যয় করে কোনো লাভও নেই । বরঞ্চ এ কাজে ব্যয় করলে চিন্তাশক্তি ছিন্ন ভিন্ন ও ধ্বংস হয়ে যাবে। তাই তার চিন্তা শক্তিকে এই নিষ্প্ুয়োজন কাজে নিয়োজিত করা থেকে রক্ষা করা হয়েছে । বস্তুত মানুষকে যে চিন্তা শক্তি দান করা হয়েছে, তা শুধু পৃথিবীতে আল্লাহর প্রতিনিধিত্বের দায়িত্‌ পালন করার জন্যই দেয়া হয়েছে। তাই বলা যায়, মানুষের বিবেক বুদ্ধি ও চিন্তাশক্তি প্রধানত নিকটতর পার্থিব জীবনের ব্যাপারেই দায়ী । এই নিকটবর্তী বাস্তব জীবনের তত্ত্বাবধান করা তাকে গভীরভাবে ও সর্বাত্মকভাবে পর্যবেক্ষণ করা, তার বিভিন্ন কর্মক্ষেত্রে কাজ করা ও উৎপাদন করা এবং পার্থিব জীবনকে উন্নত ও সোন্দর্যমন্ডিত করা তার দায়িত্বের আওতাভুক্ত । তবে এ দায়িত্‌ তাকে পালন করতে হবে সেই আত্মিক শক্তির সম্মতি ও সমর্থন ক্রমে, যা প্রত্যক্ষভাবে বিশ্বজগত তার সৃষ্টার সাথে সংযোগ রক্ষা করে চলেছে, আর যে অদৃশ্য জগত তার বিবেকের আওতা বহির্ভূত, সেই অদৃশ্য জগত সংক্ৰান্ত জ্ঞানের যেটুকু তার অজানা, তা নিয়ে মাথা ঘামানো পরিত্যাগ করতে হবে। পৃথিবীর জীবন ও তার পরিবেশের প্রভাব দ্বারা সীমিত বিবেক বুদ্ধি দ্বারা অপার্থিব ও ইন্নিয়াতীত বিষয়গুলোকে আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত প্রজ্ঞা ও খোলা অন্তর্দৃষ্টির সাহায্য ছাড়া বুঝার চেষ্টা এবং অদৃশ্য জ্ঞানের যে অংশ বিবেকের আওতা বহির্ভূত, তাকে বুদ্ধি বিবেক ২ স্বরা আল ব্াক্কাল্সা খিলাল ১ম ৯০ www.icsbook.info

— পৃষ্ঠা ৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।