তাফসীর ফী যিলালিল কোরআন ১ম খণ্ড
/ ২০৯
📝 লেখা 📖 পিডিএফ

হবার যোগ্য বানায় । এই তাকওয়াই তার মনমগযের গ্রন্থিগুলো খুলে দেয়, অতপর তার অভ্যন্তরে কোরআনের প্রবেশ ও ভূমিকা পালনের সুযোগ করে দেয়। তাকওয়াই হৃদয়কে কোন কিছু গ্রহণের ও সাড়া দেয়ার যোগ্যতা দান করে। যে ব্যক্তি কোরআন থেকে হেদায়াত তথা সত্যের সন্ধান পেতে ইচ্ছুক, তাকে অবশ্যই কলুষ মুক্ত নির্মল ও খালেস মনে তা অধ্যয়ন করতে হবে। গোমরাহীতে লিপ্ত হওয়ার ব্যাপারে সদা সতর্ক, এমন একটা মন নিয়ে কোরআন পড়তে হবে। তা হলেই কোরআন তার রহস্য উন্মোচন ও তার আলোক বিকিরণের পথ উন্ক্ত করে দেবে। এই ভীরু, সতর্ক, সচেতন, সংবেদনশীল এবং উপদেশ গ্রহণে প্রস্তুত হদয়কেই কোরআন স্বীয় নূর ও হেদায়াত দ্বারা ভরে দেয়। হযরত ওমর (রা.) একবার হযরত উবাই ইবনে কা'ব (রা.)-কে জিজ্ঞাসা করেছিলেন, ‘তাকওয়া কী?’ হযরত উবাই ইবনে কা’ব (রা.) জবাব দিলেন, ‘আপনি কি কখনো কন্টকাকীর্ণ পথ দিয়ে চলেছেন? হযরত ওমর (রা.) বললেনে, হা । হযরত উবাই (রা.) বললেন, কিভাবে চলেছেন? হযরত ওমর (রা.) বললেন, ‘কাপড় চোপড় গুটিয়ে অত্যন্ত সন্তর্পণে চলেছি’ হযরত উবাই বললেন, ‘ওটাই তো তাকওয়া ৷’ - বস্তুত, বিবেকের সার্বক্ষণিক সচেতনতা ও সতর্কতা, চেতনা ও অনুভূতির স্বচ্ছতা, অব্যাহত ভীতি, নিরবিচ্ছিন্ন সাবধানতা, জীবন পথের কন্টকসমূহ থেকে আত্মরক্ষার প্রবণতা-এ সবেরই নাম তাকওয়া । জীবন পথের এই কাটাগুলো হচ্ছে প্রবৃত্তির কুৎসিত কামনা বাসনা ও প্ররোচনা । অন্যায় লোভ লালসা ও উচ্চাভিলাস, ভয় ভীতি ও শংকা, আশা পূরণে সক্ষম নয় এমন কারো কাছে মিথ্যা আশা পোষণ করা ক্ষতি বা উপকার সাধনে সক্ষম নয় এমন কারো মিথ্যা ভয়ে আক্রান্ত হওয়া ইত্যাদি । এরপর মোত্তাকী বা আল্লাহভীরুদের গুণাবলী বর্ণনা করা হয়েছে শুধু মদীনায় যারা ঈমান আনয়নে অগ্রণী ভূমিকা পালন করেন, তাদের নয় বরং সর্বকালের সকল নিষ্ঠাবান মোমেনের গুণাবলী এ রকমই হয়ে থাকে । ‘যারা অদৃশ্যে বিশ্বাস স্থাপন করে, নামায কায়েম করে, আমি তাদেরকে যা কিছু দিয়েছি তা থেকে ব্যয় করে, তোমার ওপর ও তোমার পূর্বে নাযিল করা কেতাবগুলোর প্রতি ঈমান আনে সর্বোপরি আখেরাতের প্রতি সুদৃঢ়ভাবে বিশ্বাস রাখে ॥' মোত্তযাকীদের বৈশিষ্ট মোত্তাকীদের প্রথম গুণটি হলো সক্রিয় ও ইতিবাচক চেতনাগত এক্য । এই এক্যই তাদের আনা এবং আখেরাতের প্রতি ঈমান আনার প্রেরণা ও উদ্দীপনা সৃষ্টি করে। এই পরিপূর্ণতা ও য়ংসম্পূর্ণতা একমাত্র ইসলামী আকীদা ও এ আকীদায় বিশ্বাসের বৈশিষ্ট । বস্তুত শেষ নবীর মাধ্যমে আগত যে সর্বশেষ আকীদা ও আদর্শের ওপর সমগ্র মানব জাতির এক্যবদ্ধ হওয়া কাম্য, যে আকীদা ও আদর্শের সমগ্র মানবজাতির ওপর কর্তৃত্বশীল হওয়া কাংখিত সে আকীদা অবশ্যই এমন হতে হবে যার উপর মানব জাতি স্বীয় আবেগ অনুভূতি ও জীবন পদ্ধতি সহকারে ভারসাম্যপূর্ণ জীবন যাপন করতে সক্ষম, সেই আকীদা ও আদর্শের এরূপ পূর্ণাংগ ও স্বয়ং সম্পূর্ণ হওয়াই বাঞ্ছনীয় । এতোটা পূর্ণাংগ হওয়া বাঞ্ছনীয় যেন চেতনা ও কাজ এবং ঈমান ও আমল সবই তার আওতায় এসে যায়। আমরা মোত্তাকীদের এই প্রথম গুণটির বিশদ বিবরণ দেয়া যখন শুরু করি এবং এই গুণটি থেকে উৎপন্ন এর প্রতিটি পৃথক পৃথক একককে যখন পর্যবেক্ষণ করি, তখন তা সমগ্র মানব জাতির জীবনে কতিপয় মৌলিক মূল্যবোধের উপস্থিতি প্রমাণ করে। www.icsbook.info

— পৃষ্ঠা ৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।