তাফসীর আয়াত ১-৩৯ ‘আলিফ, লাম-মীম,’ এই তিনটি হচ্ছে ‘হুরুফে মোকাত্তায়াত’ অর্থাৎ বিক্ষিপ্ত অক্ষরসমূহ এগুলো দিয়ে সূরাটির সূচনা হয়েছে। আর এর পরই আল্লাহর কেতাব সম্পর্কে বলা হয়েছে- ‘এই সেই কেতাব যাতে কোন সন্দেহের অবকাশ নেই, যা আল্লাহভীরুদের জন্য পথ নির্দেশিকা ৷’ কোরআনের কয়েকটি সূরায় এ ধরনের বিক্ষিপ্ত বর্ণমালার উপস্থিতি লক্ষ্য করা যায়। এর ব্যাখ্যা নানাভাবে করা হয়েছে তন্মধ্যে আমি একটি ব্যাখ্যাকে গ্রহণ করি। সেটি এই যে, এ দ্বারা ইংগিত এ কথাই বলা হয়েছে যে, এই গ্রন্থ এই সব বর্ণমালা দিয়েই লিখিত, যা আরব শ্রোতাদের নাগালের মধ্যেই বিদ্যমান । কিন্তু তা সত্তেও এটি এমন এক অলৌকিক গ্রন্থ, যার সমতুল্য কোনো এন্থ এই একই বর্ণমালা দিয়ে তারা রচনা করতে সক্ষম নয়। এই গ্রন্থ তাদেরকে বারবার চ্যালেঞ্জ দিয়েছে যে, যাও এর মত দশটি সূরা বা নিদেন পক্ষে একটি সূরাই রচনা করে আনো কিন্তু তারা এই চ্যালেঞ্জের কেনো জবাব পর্যন্ত দিতে পারেনি। মানুষের এই অপারগতা শুধু আল্লাহর কেতাবের সমকক্ষ আয়াত বা সূরা রচনাতেই সীমাবদ্ধ নয়, বরং আল্লাহর সকল সৃষ্টিতেই ব্যাপৃত । সকল জিনিসের ক্ষেত্রেই আল্লাহর কারিগরী ও মানুষের কারিগরীতে এই পার্থক্য বিদ্যমান ৷ মাটি যে সব অণু পরমাণু দিয়ে তৈরী, তার গুণাগুণ সবারই জানা । কিন্তু সে অণু পরমাণুগুলো দিয়ে মানুষ একটি খুঁটি, একটি পাত্র একটি দ্রব্য এমনকি একটি ইটও বানাতে সক্ষম হবে না। অথচ অতুলনীয় মৌলিক সৃজনীয় ক্ষমতাসম্পন্ন মহান আল্লাহ তায়ালা সেই অণু পরমাণুগুলো থেকেই সৃষ্টি করেন স্পন্দনশীল সচেতন জীবন । এই জীবনই হলো আল্লাহর সেই রহস্যময় সৃষ্টি, য! সৃষ্টি করা তো দূরের কথা, তার রহস্য উন্মোচন করাও মানুষের সাধ্যাতীত । কোরআনও ঠিক তদ্রূপ । পরিচিত কতিপয় অক্ষর ও শব্দ । তা থেকে মানুষ রচনা করে কিছু বাক্য ও ছন্দবদ্ধ কবিতা । আর আল্লাহ তায়ালা রচনা করেন কোরআন ও সত্য মিথ্যার প্রভেদকারী গ্রন্থ । নিজীবি দেহ ও সজীব প্রাণ সৃষ্টিতে যে পার্থক্য, প্রচলিত আরবী বর্ণমালা দিয়ে আল্লাহ তায়ালা কর্তৃক কোন কিছু রচনা করা আর মানুষ কর্তৃক কোন কিছু রচনা করাও রয়েছে সেই একই পার্থক্য । কল্পনার জীবনে ও আসল জীবনে যে ব্যবধান, এখানেও সেই একই ব্যবধান বিদ্যমান । আল ক্কোরআন- মোত্তাক্কীদের পথ নির্দেশিকা ‘এই সেই কেতাব, যাতে কোন সন্দেহের অবকাশ নেই ।' কোথা থেকে আসবে সন্দেহ সংশয়? অথচ তাদের জানা চেনা অক্ষর মালা দিয়ে কোরআনের অনুরূপ গ্রন্থ রচনায় তাদের অক্ষমতা থেকেই প্রমাণিত হয় যে, এই কেতাব সকল সন্দেহ সংশয়ের উৰ্দ্ধে এবং সুনিশ্চিতভাবে আল্লাহরই রচিত কেতাব। এরপর বলা হয়েছে এই কোরআন হলো- ‘মোত্তাকীদের জন্য পথ নির্দেশিকা !' বস্তুত, সত্য ও সঠিক পথের সন্ধানদাতা হওয়াই এ কেতাবের আসল পরিচয়। এটাই তার স্বভাব ও প্রকতি। তবে এটি কার জন্যে? কার জন্যে কোরআন হেদায়াতকারী ও পথ নির্দেশক, কার জন্যেই বা সে আলোক বর্তিকা শুভাকাংখী ও শুভানুধ্যায়ী? এর জবাব এই যে, একমাত্র মোত্তাকী তথা আল্লাহভীরুদের জন্য । হৃদয়ে তাকওয়ার উপস্থিতিই মানুষকে এই গ্রন্থ দ্বারা উপকৃত _ভতসুনাআল বদল _ কত লন ১ সলিল ১ www.icsbook.info
— পৃষ্ঠা ৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।