তাফসীর ফী যিলালিল কোরআন ১ম খণ্ড
/ ২০৯
📝 লেখা 📖 পিডিএফ

১-২৯ আয়াত তথা প্ৰথম তিন রুকু জুড়ে বিত্তৃত এই অংশ হচ্ছে কোরআনের এই বিশালকায় ও সর্ববৃহৎ সূরার সূচনা পর্ব । ইহুদীরা ছাড়া অন্য যেসব গোত্র মদীনায় ইসলামী আন্দোলনের পক্ষে ছিলো এ আয়াতগুলোতে আমরা তাদের কিছু মৌলিক বৈশিষ্ট দেখতে পাই । ইহুদীদের সম্পর্কে অবশ্য এখানে একটি ক্ষুদ ইংগিত দেয়া হয়েছে। বস্তুত এই ইংগিতটুকুই যথেষ্ট । তাদেরকে ‘মোনাফেকদের প্ররোচক শয়তান' বলে আখ্যায়িত করা হয়েছে। এই আখ্যার ভেতরে তাদের বহুসংখ্যক নিকৃষ্ট স্বভাবের আভাস দেয়া হয়েছে এবং তাদের আসল ভূমিকার দিকেও ইংগিত করা হয়েছে। একটু পরেই এ ব্যাপারে বিশদ বিবরণ আসছে । এই বৈশিষ্টসমূহ চিত্ৰায়নের মধ্য দিয়ে কোরআনের বর্ণনাভংগীর বিচিত্র মহিমা ফুটে উঠেছে। শব্দ এখানে রেখা ও বর্ণের স্থলাভিষিক্ত হয়েছে বস্তুত শব্দের মাধ্যমেই চিত্র অংকন দ্রুততর হয়ে থাকে। তারপর এসব চিত্র অতি দ্রুত গতিতে সচল হয়ে ওঠে, মনে হয় যেন জীবনের রংগমালায় তা সদা আলোড়িত ৷ এখানে সূরার শুরুতে অল্প কয়েকটি শব্দে ও বাক্যে তিন ধরনের মানুষের চিত্র ফুটে উঠেছে । এর প্রতিটি শ্রেণী মানব জাতির বিরাট বিরাট গোষ্ঠীর জীবস্ত নমুনাস্বরূপ । এ নমুনা শুধু জীবস্ত নয় বরং আসল ও মৌলিক, যুগে যুগে ও দেশে দেশে তা বারংবার আবির্ভূত হয়ে থাকে ফলে মানুষ, যে দেশে ও যে যুগেই জন্ম লাভ করুক না কেন, এই তিন শ্রেণীর বাইরে যেতে পারে না । এটাই হচ্ছে কোরআনের মোজেযা । উক্ত সংক্ষিপ্ত শব্দে ও মুষ্টিমেয় কয়টি আয়াতে এই চিত্র পরিপূর্ণ রূপে স্পষ্ট হয়ে ধরা পড়ে । সে চিত্র শুধু যে স্পষ্ট, তাই নয়, বরং জীবনের স্পন্দনেও স্পন্দিত এবং তার বৈশিষ্টসমূহ চিহ্নিত ও নির্দিষ্ট । ফলে যত দীৰ্ঘ ও বিশদ বিবরণ দেয়া হোক না কেন, এই সংক্ষিপ্ত বর্ণনার মত এত দ্রুত বোধগম্য, এত সাজানো গোছানো এবং এত শ্রুতিমধুর বর্ণনা আর হয় না। আয়াতগুলোতে এই তিন ধরনের মানুষের ছবি তুলে ধরার পর সকল মানুষকে প্রথম শ্রেণীর মানুষে পরিণত হবার আহ্বান জানানো হয়েছে। সকলকে আহ্বান জানানো হয়েছে এক আল্লাহর এবাদাত ও আনুগত্যের যিনি একমাত্র স্রষ্টা ও একমাত্র জীবিকা দাতা । তার শরীক ও সমকক্ষ কেউ নেই । আর যারা রসূল (স.)-এর রেসালাত সম্পর্কে এবং তীর কাছে কেতাব নাযিল হওয়া সম্পর্কে সন্দেহ পোষণ করে, তাদেরকে চ্যালেঞ্জ দেয়া হয়েছে যে, তারা পারলে এর কোনো সূরার মতো একটি সূরা রচনা করে আনুক । আর তা না পারলে সন্দেহ পোষণের জন্য তাদেরকে কঠোর ও ভয়ংকর শাস্তির ভীতি প্রদর্শন করা হয়েছে। অতপর মোমেনদেরকে সুসংবাদ দেয়া হয়েছে এবং তাদের জন্য যে চিরস্থায়ী সুখের উপকরণ প্রস্তুত রয়েছে তার চিত্র তুলে ধরা হয়েছে। এরপর যেসব ইহুদী মোনাফেক কোরআনে আল্লাহ তায়ালা কর্তৃক বিভিন্ন উদাহরণ পেশ করায় নাক সিটকাতো এবং এই অজুহাতে কোরআন আল্লাহর কাছ থেকে নাযিল হওয়া গ্রন্থ কিনা সে সম্পর্কে সন্দেহ সৃষ্টির অপচেষ্টা চালাতো, তাদের জবাব দেয়া হয়েছে। তাদেরকে এই মর্মে সাবধান করা হয়েছে যে, যে আল্লাহ তায়ালা মৃতকে জীবিত ও জীবিতকে মৃত করেন, যিনি সকল সৃষ্টির সৃষ্টা সর্ব জগতের দক্ষ পরিচালক, বিশ্ব নিখিলের কোথায় কি আছে সে সম্পর্কে সম্যক অবগত পৃথিবীর সকল সৃষ্টিকে একমাত্র মানুষের কল্যাণার্থে সৃষ্টি করে মানুষকে অনুগৃহীত করেছেন এবং এই বিশাল সাম্রাজ্যে তাকে নিজের খলীফা ও প্রতিনিধি নিযুক্ত করেছেন। সেই আল্লাহকে তারা কিভাবে অস্বীকার করে এবং কিভাবে তার অবাধ্য হয়? সূরা বাকারার প্রথম তিন কুকুর প্রধান প্রধান বক্তব্যের এই হলো সংক্ষিপ্ত সার । এবার আমরা এই সংক্ষিপ্তসারকে একটু বিশদভাবে আলোচনা করার প্রয়াস পাবো । [ভুল আল্দব্াকলন্দ ভে লাম ভল্ল ১ www.icsbook.info

— পৃষ্ঠা ৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।