হয়েছে মুসলিম জামায়াতকে এ কথাও বলা হয়েছে যে, আল্লাহর পথে যারা নিহত হয় তারা মৃত নয়; বরং তারা চিরঞ্জীব । ভীতি সন্ত্রাস, ক্ষুধা-দারিদ্র ও আর্থিক ক্ষয়-ক্ষতির উদ্দেশ্য মোমেনের অকল্যাণ সাধন করা নয়, বরং তাকে পরীক্ষা করা । যারা এ সব আপদ বিপদে ধৈর্য ধারণ করে তারা আল্লাহর অফুরন্ত করুণা, দয়া ও হেদায়াতপ্রাপ্ত হয়। আর শয়তান মানুষকে দারিদ্রের ভয় দেখিয়ে খারাপ কাজের প্ররোচনা দেয় এবং আল্লাহ তাদেরকে ক্ষমা ও অনুগ্রহের আশ্বাস এবং প্রতিশ্রুতি দেন। আরো বলা হয়েছে যে, আল্লাহ মোমেনদের অভিভাবক । তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান। আর কাফেরদের অভিভাবক হলো আল্লাহদ্রোহী শক্তি । তারা তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। এই সূরায় মোমেনদের জন্যে খাদ্য ও পানীয়ের ক্ষেত্রে কিছু হালাল হারামও জানিয়ে দেয়া হয়েছে। ভালো কাজের বাহ্যিক রূপটাই যে মুখ্য নয়, বরং তার অন্তর্নিহিত রূপটাই যে মুখ্য, সে কথাও এতে বলে দেয়া হয়েছে। অতপর কেসাসের বিধান, মৃত ব্যক্তির উত্তরাধিকার সংক্রান্ত ওসিয়ত বা উইল করা সংক্রান্ত বিধি, রোযা, হজ্জ, বিবাহ, তালাক ও পারিবারিক বিধি, জেহাদের নিয়ম কানুন, সদকা ও সুদ সংক্রান্ত বিধি এবং ধার লেন-দেন ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত বিধিমালাও এর অন্তর্ভুক্ত হয়েছে। আলোচিত হয়েছে। তবে প্রথম পারার পরবর্তী অংশে প্রধানত মুসলিম দলের সাংগঠনিক কাঠামো বিনির্মাণ, সংগঠনকে ইসলামী আদর্শে প্রতিষ্ঠা, আল্লাহর বিধান ও পদ্ধতি অনুসারে খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা, তার অস্তিত্বের জন্যে অপরিহার্য সুনির্দিষ্ট আদর্শিক ও চিন্তাগত পদ্ধতি নির্ণয় এবং | এত বড় গুরুদায়িত্ব বহনের জন্যে যিনি তাকে মনোনীত করেছেন সেই আল্লাহর সাথে তার সম্পর্ক দৃঢ় করা ও ঘনিষ্ঠ করার জন্যে প্রস্তুত করাই সূরার প্রধান আলোচ্য বিষয় হয়ে দাড়িয়েছে। সূরাটির সূচনা ও সমাপ্তির সাদৃশ্য সব শেষে দেখতে পাই সূরার উপসংহারে এর প্রারম্ভিক বিষয়েরই পুনরুক্তি করা হয়েছে। এ পর্যায়ে ইসলামের বুনিয়াদী আকীদা ও দর্শন এবং সকল কেতাব, সকল নবী ও অদৃশ্যের প্রতি মুসলিম জাতির ঈমান আনার ও আনুগত্য করার অপরিহার্যতা বর্ণনা করা হয়েছে এরশাদ হচ্ছে, ‘আল্লাহর রসূল সেই বিষয়ের ওপরই ঈমান এনেছে, যা তার ওপর তার মালিকের পক্ষ নাযিল করা হয়েছে, আর যারা রসূলের ওপর বিশ্বাস স্থাপন করেছে তারাও সবাই সেই একই বিষয়ের ওপর ঈমান এনেছে । এদের সবাই (হে মোমেন ব্যক্তিরা এই বলে তোমরা দোয়া করো) হে আমাদের মালিক, যদি আমরা কিছু ভুলে যাই, জীবনে চলার পথে কোথায়ও যদি আমরা কোনো ভূল করে বসি, তার জন্যে তুমি আমাদের পাকড়াও করো না, হে আমাদের প্রতিপালক, আমাদের পূর্ববর্তী জাতিসমূহের ওপর যে ধরনের বোঝা তুমি চাপিয়েছিলে, তা আমাদের ওপরও চাপিয়ো না, হে আমাদের মালিক, যে বোঝা বইবার শক্তি সামর্থ আমাদের নেই, তা তুমি আমাদের ওপর চাপিয়ে দিয়ো না, তুমি আমাদের ওপর মেহেরবানী করো, আমাদের তুমি মাফ করে দাও, আমাদের ওপর তুমি দয়া করো, তুমিই আমাদের (একমাত্র) আশ্রয় দাতা বন্ধু, অবিশ্বাসী কাফেরদের মোকাবেলায় তুমি আমাদের সাহায্য করো।' (আয়াত ২৮৫-২৮৬) এভাবে সূরাটির শেষাংশ ও প্রথমাংশের মধ্যে চমৎকার সমন্বয় ও সাষুজ্য স্থাপিত হয়েছে। গোটা সুরার সকল আলোচ্য বিষয় মোমেনদের ও ঈমানের দু'টি গুণ বৈশিষ্টের মধ্যে কেন্দ্রীভূত হয়েছে। www.icsbook.info
— Page 62 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.