কথা স্মরণ করিয়ে দেয়া হয়েছে, যে আচরণ তাদের সকল বংশধর সকল যুগেই অব্যাহত রেখেছে এবং তাদেরকে এক অবিচ্ছিন্ন বংশধর এবং অপরিবর্তনীয় ও অশোধনীয় চরিত্র ও প্রকৃতির মানব গোষ্ঠী হিসাবে চিহ্নিত করা হয়েছে। এই সমালোচনার উপসংহারে মুসলমানদেরকে সাবধান করে দেয়া হয়েছে যে, বনী ইসরাঈলের লোকেরা কখনো ঈমান আনবে এ আশা যেন তারা পোষণ না করে। কেননা স্বভাবগতভাবেই তাদের সে ইচ্ছাশৃক্তি অবলুপ্ত হয়ে গেছে এবং সে যোগ্যতাও তারা হারিয়ে ফেলেছে। এখানে তাদের একমাত্র সঠিক পথের অনুসারী হওয়ার মুখোশ উন্মোচন করে চূড়ান্ত রায় দেয়া হয়েছে। তারাই হযরত ইবরাহীমের উত্তরাধিকারী, তাদের এই দাবী খন্ডন করে বলা হয়েছে যে, ইবরাহীম (আ.)-এর সত্যিকার অনুসারী হলো তারা যারা তার নীতি ও বিধান মেনে চলে এবং তিনি আল্লাহর সাথে যে প্রতিজ্ঞা করেছিলেন সেই প্রতিজ্ঞার শর্ত পালন করে । সূরায় এ কথাও বলে দেয়া হয়েছে যে, একদিকে যেমন ইহুদীরা ভ্রষ্টতার পথ অবলম্বন করেছে ও আল্লাহর বিধানকে বিকৃত করেছে এবং সেই বিধানের প্রতিষ্ঠা ও আল্লাহর নির্দেশিত পন্থায় আল্লাহর খেলাফত ব্যবস্থা পুনর্বহালের দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং অপরদিকে হ্যরত মোহাম্মদ (স.) ও তার অনুগামীরা এই দায়িত্ কাধে নিয়েছেন ও তার বাস্তবায়নের তৎপর হয়েছেন তখন ইবরাহীম (আ.)-এর প্রকৃত উত্তরাধিকার হযরত মোহাম্মদ ও তার অনুগামীদের ওপরই এসে বর্তেছে। সূরায় এ কথাও ব্যক্ত করা হয়েছে যে, হযরত মোহাম্মদ (স.) ও তার অনুগামীদের হাতে খেলাফতের এই উত্তরাধিকার অর্পণ কা'বা শরীফের স্তম্ভ নির্মাণ কালে ইবরাহীম ও ইসমাঈল (আ.)-এর দোয়ারই ফলশ্রুতি । সে দোয়া হলো । ‘(তারা আরো বললো,) হে আমাদের মালিক, আমাদের উভয়কেই তুমি তোমার অনুগত মুসলিম বান্দা বানাও । আমাদের পরবর্তী বংশধরদের মাঝ থেকেও তুমি তোমার অনুগত (বান্দা) বানিয়ে দাও । (হে মালিক) তুমি আমাদের তোমার এবাদাতের আনুষ্ঠানিকতাসমূহ দেখিয়ে দাও । (যদি আমরা এতে কোনো ভুলক্রটি করি, তাহলে) তুমি আমাদের তাওবা কবুল করো, কারণ তুমিই একমাত্র তাওবা কবুলকারী ও পরম দয়ালু । হে আমাদের মালিক; (আমাদের) এই বংশের মধ্যে এদের নিজেদের মাঝ থেকে তুমি এমন একজন রাসূল পাঠাও, যে তাদের কাছে তোমার আয়াতসমূহ পড়ে শোনাবে ৷ তাদেরকে তোমার কেতাবের জ্ঞান শিক্ষা দেবে, উপরস্ধু সে তাদের পরিচ্ছন্ন করে দেবে। (হে আল্লাহ, তুমি আমাদের এই দোয়া কবুল করো), কারণ তুমিই শক্তিশালী ও পরম কুশলী ।' (আয়াত ১২৮-১২৯) এই পর্যায়ে এসে মহানবী (স.) ও তার প্রতিষ্ঠিত ইসলামী সংগঠনকে লক্ষ্য করে নতুন নির্দেশাবলী জারী করা শুরু হয়েছে। আল্লাহর দ্বীনকে দুনিয়ায় প্রতিষ্ঠিত করার দায়িত্বে নিযুক্ত এই সংগঠনটির জীবন যাপনের বুনিয়াদী শিক্ষা দেয়া আরম্ভ হয়েছে এবং সংগঠনের সুনির্দিষ্ট রূপকাঠামো এবং তার চিন্তা ও কর্মের পদ্ধতি নির্দেশ করা হয়েছে। ইসলামী সংগঠনের কেন্দ্রবিন্দু হিসাবে নতুন কেবলা নির্ধারণ ছিলো এই পর্যায়ের প্রথম কাজ । সে কেবলা হচ্ছে পবিত্র কা'বা । আল্লাহ তায়ালা হযরত ইবরাহীম ও ইসমাঈল (আ.)-কে এই পবিত্র ঘর নির্মাণের ও তাকে শেরেকের নোংরামী থেকে মুক্ত করে একমাত্র আল্লাহর এবাদাতের জন্যে নির্দিষ্ট করতে আদেশ দিয়েছিলেন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মনে মনে এই কেবলার দিকে মুখ ফেরানোর আগ্রহ পোষণ করতেন, কিন্তু প্রকাশ্যে কিছু বলতেন না। এরপর মুসলিম সংগঠনের জন্যে প্রয়োজনীয় নির্দেশ প্রদানের মধ্য দিয়ে সূরা সামনে অগ্রসর ' হয়েছে । চিন্তা ও এবাদাতের প্রণালী এবং পারস্পরিক আচরণ ও লেন-দেনের পদ্ধতি এর অন্তর্ভুক্ত | ২ সূরা আল বাকারা (৬০১ পালনা > অনখিশল > www.icsbook.info
— পৃষ্ঠা ৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।