তোমাদের জীবন দান করবেন এবং এভাবে তোমাদের একদিন তার কাছেই ফিরে যেতে হবে। তিনিই সেই মহান সত্তা, যিনি এই পৃথিবীর সবকিছু তোমাদের (ব্যবহারের) জন্যে তৈরী করেছেন। অতপর তিনি আসমানের দিকে মনোনিবেশ করলেন এবং সাত আসমান তৈরীর কাজকে সুষম করলেন, তিনি সবকিছু সম্পর্কেই সম্যক অবগত আছেন ।’ (আয়াত ২৮-২৯) এখানে মানব জাতির জন্যে সমগ্র জগতের যাবতীয় বস্তু সৃষ্টি করার কথা প্রসংগে প্রথম মানব আদম (আ.)-কে পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি করে পাঠানোর ইতিবৃত্ত আলোচিত হয়েছে! এই ঘটনা বর্ণনা প্রসঙ্গে মানব জাতির সাথে শয়তানের চিরন্তন বৈরীতার কথা জানিয়ে দেয়া হয়েছে এবং সব শেষে আল্লাহর বিধানকে সর্বান্তকরণে মেনে নেয়ার শপথ গ্রহণের মাধ্যমে প্রতিনিধিত্বের শপথ পাঠ সম্পন্ন করা হয়েছে । বলা হয়েছে, ‘আমি (তাদের) বললাম, তোমরা সবাই (এবার) এখান থেকে নেমে যাও । (নতুন গন্তব্যস্থলে যাওয়ার পর), অবশ্যই সেখানে আমার পক্ষ থেকে তোমাদের কাছে (জীবন বিধান সম্পর্কিত কিছু) হেদায়াত আসবে । অতপর যে আমার সেই বিধান মেনে চলবে তাদের কোনো ভয় নেই, তাদের কোনো উৎকণ্ঠা (কিংবা) চিন্তারও কারণ থাকবে না। আর (যারা আমার বিধানকে) অস্বীকার করবে এবং আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করে (লাগামহীন জীবনযাপন করবে) তারা অবশ্যই জাহান্নামের বাসিন্দা হবে, তারা সেখানে থাকবে চিরদিন ।'’ (আয়াত ৩৮-৩৯) এর পরবর্তী অংশে বনী ইসরাঈল সম্পর্কে এক দীর্ঘ পর্যালোচনা শুরু হয়েছে। এ সম্পর্কে ইতিপূর্বে আমি কিছু কিছু আভাস ইংগিত দিয়ে এসেছি । সে পর্যালোচনায় হযরত মূসার আমল থেকেই যে সব ভুল ভ্রান্তি, বিকৃতি শঠতা ও কপটতার তারা আশ্রয় নিয়েছে তা স্মরণ করিয়ে দেবার সাথে মাঝে মাঝে তাদেরকে আল্লাহর দ্বীনকে গ্রহণ করার দাওয়াত দেয়া হয়েছে এবং তাদেরকে তাদের নিজেদের কেতাবের সমর্থক কোরআনকে মেনে নিতে বলা হয়েছে। সমগ্র ‘আলিফ লাম’ পারা জুড়ে এ পর্যালোচনা পরিব্যাপ্ত। এ পর্যালোচনা থেকেই বনী ইসরাঈল ইসলাম এবং তার রসূল ও কেতাবকে কিভাবে অভ্যর্থনা জানিয়েছে, তার একটা পরিস্কার চিত্র ফুটে ওঠে । | এ থেকে জানা যায় যে, তারাই ছিলো ইসলামকে জেনে শুনে অসশ্বীকারকারী প্রথম দল । তারা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করতো । তা পালন করতো না । তারা আল্লাহর কালামকে বুঝে বিকৃত করতো । পরস্পরে দেখা হলেই পরস্পরকে সাবধান করে দিতো যে মহানবীর নবুওতের সত্যতা সম্পর্কে তারা যে তথ্য জানে তা যেন কেউ মুসলমানদেরকে না জানায় । মুসলমানরা কুফরী অবস্থায় ফিরে যাক এটাই তারা কামনা করতো । এ উদ্দেশ্যে তারা ও খৃস্টানরা দাবী করতো যে, আসল ও সঠিক পথের অনুসারী তো হচ্ছে তারাই । আর তাদেরকে বাদ দিয়ে হযরত মোহাম্মদ (স.)-এর কাছে ওহী নিয়ে আসেন বলে জিবরাঈলের প্রতিও তারা আক্রোশ প্রকাশ করতে কসুর করতো না। মুসলমানদের কোনো কল্যাণ হওয়াই তারা পছন্দ করতো না এবং সব সময় অপেক্ষায় থাকতো যে, কখন তাদের একটা অঘটন ঘটে মহানবীর ঘোষিত নির্দেশাবলীতে সন্দেহ সংশয় সৃষ্টির যে অনুপ্রেরণা ও কাফেরদের উৎসাহ যোগাতো। এ কারণেই সূরা বাকারায় তাদের এসব অপ-তৎপরতার বিরুদ্ধে ব্যাপক সমালোচনা চালানো হয়েছে। হযরত মূসা (আ.) ও তাদের অন্যান্য নবীর প্রতি তাদের সেই ধরনের নীতি ও আচরণের | ২ সুস্না আল বাকান্থা (৬০১) _________ পান্থা ১ মনখিল ১ www.icsbook.info
— পৃষ্ঠা ৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।