ইসরাইঈলী ও সমসাময়িক ইসরাঈলীদেরকে কোরআন একই বংশধর রূপে বিবেচনা করেছে, ইসলাম ও পার্থিব জগত সম্পর্কে তাদের দৃষ্টিভংগী কালের বিরাট ব্যবধান সত্তেও অভিন্ন । আলোচ্য সূরায় হযরত মূসার সময়কার ইহুদীদের প্রসঙ্গ আলোচনা করতে করতে সহসা মদীনার ইহুদীদের এবং এই উভয় বংশধরের মধ্যবর্তা অন্যান্য সময়কার ইহুদীদের প্রসঙ্গ আলোচনায় যে দ্রুত পটপরিবর্তন ঘটতে দেখা যায়, তার কারণ এটাই । সে কারণে কোরআনের বক্তব্য ও ভাষণ চিরন্তন ও অপরিবর্তিত রয়ে গেছে। কার্যত, সে মুসলিম জাতির আজকের নীতি ও তাদের প্রতি ইহুদীদের দৃষ্টিভংগি ও আচরণ নিয়েই বক্তব্য রেখেছে । ইহুদীরা ইসলামী আদর্শ ও ইসলামী আন্দোলনকে আজ যে চোখে দেখছে আগামী কাল যে চোখে দেখবে এবং অতীতে যে চোখে দেখে এসেছে, তার পূর্ণ বিবরণ দিয়েছে, এ জন্যে কোরআনের অপরিবর্তনীয় বক্তব্যকে মুসলিম জাতির শত্রুদের বিরুদ্ধে যারা মুসলমানদের পূর্বপুরুষদের সাথে এ যুগের মতই চক্রান্ত ও প্রতারণার মাধ্যমে লড়েছে, লড়েছে রকমারি আকার-আকৃতি অথচ অভিন্ন প্রকৃতির যুদ্ধের মাধ্যমে । সুসন্সিম ভশ্মার পুন্্ঠিন ইহুদীদের এই চরিত্র বৈশিষ্ট বর্ণনা এবং মুসলমানদেরকে তাদের সম্পর্কে হুশিয়ার থাকতে বলার সাথে সাথে এ সূরায় মুসলমানদেরকে ইসলামী বিধান প্রতিষ্ঠার দায়িত্ব গ্রহণের জন্যে | মানসিকভাবে প্রস্তুত করা হয়েছে। কেননা বনী ইসরাঈল অনেক আগে থেকেই সে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে এবং সর্বশেষে ইসলামী বিধান প্রতিষ্ঠার পথ রোধ করতে সচেষ্ট হয়েছে। আগেই বলেছি যে, হিজরতের অব্যবহিত পর ইসলামী আন্দোলন যে শ্রেণীর মানুষের সম্মুখীন হয়েছিলো, তাদের বর্ণনা দিয়েই সূরা বাকারা শুরু হয়েছে। এ প্রসংগে ইহুদী নেতাদের শয়তানরূপে অভিহিত করে তাদের চরিত্র বৈশিষ্টের বিস্তারিত বিবরণও দেয়া হয়েছে। বস্তুত, মদীনার ইসলামী আন্দোলনের গতিরোধ করতে এই জাতী বিভিন্ন ভূমিকায় সক্রিয় থেকেছে। ইসলামী আদর্শ প্রতিষ্ঠার সংগ্রামের গোটা ইতিহাস জুড়েই এই শ্রেণীর মানুষের উপস্থিতি লক্ষণীয় । অতপর সূরা বাকারা তার প্রধান দু'টো আলোচ্য বিষয় নিয়ে আলোচনার গতি শেষ পর্যন্ত অব্যাহত রেখেছে। এর বক্তব্যের বিভিন্নতা ও বৈচিত্র্যের মাঝেও একটা একক সুর যে ধ্বনিত হয়েছে এবং তাতে করে সূরার একটা বিশিষ্টতা যে ফুটে উঠেছে তা সুস্পষ্ট । নিষ্ঠাবান মুসলমান (মোত্তাকীন), অবিশ্বাসী (কাফের) এবং কপট ও বর্ণচোরা মুসলমান তথা ছদ্মবেশী কাফের (মোনাফেক), এই তিন শ্রেণীর লোক সম্পর্কে সূরায় শুরুতেই আলোচনা করা হয়েছে। এই আলোচনা প্রসংগেই কুচক্রী ইহুদী নেতাদের সম্পর্কেও বক্তব্য রাখা হয়েছে। এরপরই সমগ্র মানব জাতির কাছে আল্লাহর দাসত্ব ও আনুগত্য করা এবং তার রসূলের ওপর নাযিল করা বিশুদ্ধতা সম্পর্কে সন্দিহান তাদেরকে কোরআনের অনুরূপ একটা সূরা রচনা করার জন্যে চ্যালেঞ্জ দেয়া হয়েছে। অতপর কাফেদেরকে দোযখের হুমকি এবং মোমেনদের বেহেশতের সুসংবাদ দেয়া | হয়েছে। এই পর্যায়ে আমরা দেখতে পাই, কাফেরদের আচরণে কোরআন বিশ্বয় প্রকাশ করেছে। কোরআন বলছে- ‘তোমরা আল্লাহকে কিভাবে অস্বীকার করবে? অথচ তোমরা প্রথম মৃত ছিলে তিনিই তোমাদের জীবন দিয়েছেন, তিনিই তোমাদের আবার মৃত্যু দেবেন । (সর্বশেষে) তিনিই আবার www.icsbook.info
— পৃষ্ঠা ৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।