তাফসীর ফী যিলালিল কোরআন ১ম খণ্ড
/ ২০৯
📝 লেখা 📖 পিডিএফ

এ দু'টো কারণ ছাড়াও তাদের ঈর্ষা এবং ইসলামের বিরুদ্ধে তাদের বৈরী ও আগ্রাসী মনোভাবের আর একটা কারণ ছিলো । সে কারণটা হলো, তারা বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব, ব্যবসা-বাণিজ্য ও চক্রবৃদ্ধি সুদের মাধ্যমে মদীনার সভ্য সমাজের ওপর যেভাবে জেঁকে বসেছিলো, তাতে তারা ইসলাম গ্রহণ করে ইসলামী সমাজের অন্তর্ভুক্ত না হলে সেটা তাদের হাতছাড়া হয়ে যাওয়া ও সমাজে তাদের কোনঠাসা হয়ে পড়ার আশংকাবোধ করছিলো । ইসলাম গ্রহণ করা অথবা সামাজিক আধিপত্য হাতছাড়া করা এর কোনোটাই তাদের মনোপুত ছিলো না । তাদের কাছে এ দু'টোই ছিলো সমান অপ্রিয় । বস্তুত, সূরা বাকারায় ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ইহুদীদের যে শত্রুতামূলক ভূমিকার বিবরণ দেয়া হয়েছে, এগুলোই তার প্রধান কারণ । (সূরা বাকারা ছাড়া তাদের এ ভূমিকার কথা কোরআনের আরো বহু সূরায় আলোচিত হয়েছে) সূরা বাকারায় এ আলোচনা অত্যন্ত ব্যাপক ও বিস্তারিতভাবে করা হয়েছে। আমি এখানে তাদের সেই ভূমিকা সংক্রান্ত কতিপয় আয়াত উদাহরণস্বরূপ উল্লেখ করছি । তারা তাদের নিজ নবী হযরত মূসার সাথে যে আচরণ করেছিলো, আল্লাহর দেয়া নেয়ামতের ব্যাপারে তারা যে অকৃতজ্ঞতা দেখিয়েছিলো, তাদের কেতাব ও শরিয়তী বিধানের যেরূপ বিকরুদ্ধাচরণ তারা করেছিলো এবং আল্লাহর সাথে সম্পাদিত অংগীকারকে তারা যেভাবে ভংগ করেছিলো, তা বিস্তারিতভাবে আলোচনা রুরে তাদেরকে স্মরণ করিয়ে দেয়ার পর মুসলমানদেরকে তাদের ব্যাপারে হুশিয়ার করে বলা হয়েছে- ‘আর তাদের কাছে তাদের আগে থেকে পাওয়া কেতাবের সমর্থক হয়ে অন্য একখানা কেতাব এমন সময়ে এলো, যার আগে থেকেই তারা কাফেরদের কাছে তার সত্যতা প্রচার করে আসছিলো। এমতাবস্থায় তাদের পূর্ব পরিচিত কেতাব হওয়া সত্তেও তারা তাকে প্রত্যাখ্যান করলো । এ সব প্রত্যাখ্যানকারীর ওপর আল্লাহর অভিসম্পাৎ।.......... আর যখন তাদেরকে বলা হলো, আল্লাহ তায়ালা যা নাযিল করেছেন তা মেনে নাও, তখন তারা বললো, আমাদের ওপর মা নাযিল হয়েছে তা আমরা মানি । আর তার পরে নাযিল হওয়া কেতাবকরে তারা প্রত্যাখ্যান করে, অথচ যে জিনিসটা তাদের কাছে আছে তার সমর্থক হয়ে একজন রসূল এলো, তখন সেই কেতাবপ্রাপ্তদের একদল আল্লাহর কেতাবকে পেছনে নিক্ষেপ করলো । ভাবখানা এই যে, তারা সে সম্পর্কে অজ্ঞ । আহলে কেতাবদের মধ্যে যারা কুফরী করেছে তারা এবং মোশরেকরা আদৌ কামনা করে না যে, তোমাদের কাছে তোমাদের প্রভুর পক্ষ থেকে কোনো কল্যাণকর জিনিস নাযিল হোক । ........ কেতাবপ্রাপ্তদের অনেকেই তোমাদের মোমেন হওয়ার পর ঈর্ষধাবশত নিজেদের কাছে সত্য স্পষ্ট প্রতিভাত হওয়া সত্তেও আবার তোমাদেরকে কাফের বানিয়ে ফেলতে চায় ।........ তারা বলে, যারা ইহুদী অথবা খৃস্টান হবে তারা ছাড়া কেউ বেহেশতে প্রবেশ করতে পারবে না । এসব তাদের বৃথা আশা মাত্র ।....... ইহুদী ও খৃস্টানরা তাদের ধর্মের অনুসরণ না করা পর্যন্ত তোমার ওপর কিছুতেই খুশী হবেনা।........ ক্ৰোক্সআনের মোজ্েযা কোরআনের একটা চিরস্থায়ী মোযেজা এই যে, বনী ইসরাঈলের যে চরিত্র বৈশিষ্টের বিবরণ সে দিয়েছে সেটা তাদের সর্বকালের সকল বংশধরদেরই চিরন্তন চরিত্র বৈশিষ্ট । এটা ইসলামের অভ্যুদয়ের আগেও যেমন ছিলো, ইসলামের পরেও আমাদের এ যুগ পর্যন্ত রয়েছে। এ কারণে কোরআনে হযরত মোহাম্মদ (স.)-এর আমলে তাদেরকে ঠিক এমনভাবে সম্বোধন করা হয়েছে যেন তারা স্বয়ং হযরত মূসা (আ.) ও তার উত্তরসূরী নবীদের আমলেরই লোক । অতীতের www.icsbook.info

— পৃষ্ঠা ৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।