তাফসীর ফী যিলালিল কোরআন ১ম খণ্ড
/ ২০৯
📝 লেখা 📖 পিডিএফ

এই -ব্যাধিগ্রস্ত' মোনাফেকদের বিরুদ্ধে পরিচালিত আক্রমণের সাথে সাখে আনুষংগিকভাবে তাদের একান্ত আপন লোকদের সম্পর্কে একটা আভাস পাওয়া যাচ্ছে। সূরার পূর্বাপর প্রসংগ এবং এতিহাসিক ঘটনা পরম্পরা থেকে জানা যায় যে তাদের এই আপন লোক বলতে ইহুদীদেরকে বুঝানো হয়েছে। এই সূরার পরবর্তী অংশে তাদের কঠোর ভাষায় নিন্দা করা হয়েছে। ইসলামী আন্দোলনের প্রতি ইহুদীদের ভূমিকা কি রকম ছিলো, সে সম্পর্কে একটা সংক্ষিপ্ত বিবরণ দিচ্ছি । ইহুদীদের ভূমিকা মদীনায় পরিচালিত ইসলামী আন্দোলনের সাথে ইহুদীরাই প্রথম সংঘর্ষে লিপ্ত হয়। এর কারণ ছিলো একাধিক । প্রথমত, মদীনা ছিলো ইহুদীদের একটা উল্লেখযোগ্য কেন্দ্রভূমি। আওস ও খাযরাজ নামক নিরক্ষর আরব গোত্রের মধ্যে তারাই ছিলো আসমানী কেতাবে পারদশী একমাত্র শিক্ষিত সমাজ । আরব মোশরেকরা সে আহলে কেতাব গোষ্ঠীর ধর্মের প্রতি কোনোপ্রকার আকর্ষণ ও আগ্রহ প্রকাশ করেনি-সে কথা সত্য ৷ তবে তাদের কাছে একটা ধর্মগ্রন্থ থাকায় তারা তাদেরকে অন্যদের চেয়ে জ্ঞানী ও বুদ্ধিমান মনে করতো । তাছাড়া আওস ও খাযরাজ গোত্রের মধ্যে পারস্পরিক দ্বন্দ ও কলহ লেগেই থাকতো বলে ইহুদীরা তাদের ওপর প্রভাব বিস্তারের একটা সুযোগ সব সময়ই পেতো । কিন্তু ইসলামের অভ্যুদয়ের সঙ্গে সঙ্গেই তাদের সে সুযোগ পুরোপুরি হাতছাড়া হয়ে যায়। কেননা ইসলাম নিজের সংগে একটা গ্ৰন্থও নিয়ে আসে । সে গ্রন্থ আগেকার সমস্ত আসমানী কেতাবকে সমর্থন করে এবং সেসব গ্রন্থের ওপর নিজেকে অগ্রগণ্য বলে ঘোষণা করে শুধু কি তাই? আওস ও খাযরাজ গোত্রের মধ্যে যে দ্বন্ব কলহ লেগে থাকতো এবং যার সূত্র ধরে ইহুদীরা তাদের মধ্যে ধোকাবাজী, প্রবঞ্চনা ও নিজেদের হীন স্বার্থ চরিতার্থ করার প্রচেষ্টা চালাতো, ইসলাম সেই দ্বন্দ্ব | কলহের অবসান ঘটায় এবং আওস ও খাযরাজসহ সমগ্র সমাজকে ইসলামী এক্যের ভিত্তিতে ংঘবদ্ধ করে। এর ফলে তারা মক্কা থেকে আগত মুসলিম মোহাজেরদের পরম বন্ধুতে পরিণত হয়। এমনকি আজও মোহাজেরদের দৃষ্টিতে তারা আনসার নামে পরিচিত । ইসলাম এসব মানুষকে নিয়ে সেই মুসলিম সমাজ গঠন করে যার ভেতরকার পারস্পরিক সম্প্রীতি, সহানুভূতি ও সংহতির কোনো তুলনা মানব জাতির ইতিহাসে আগেও দেখা যায়নি, পরেও কোথায়ও দেখা যায়নি । ' দ্বিতীয়ত, ইহুদীরা নিজেদেরকে আল্লাহর মনোনীত জাতি এবং রেসালাত ও আসমানী কেতাবের একচেটিয়া উত্তরাধিকারী বলে ভাবতো ৷ তাই সর্বশেষ নবী তাদের মধ্যেই আসবে বলে তারা আশা করতো এবং তারা তার প্রতীক্ষায় ছিলো কিন্তু সেই নবী যখন আরবদের মধ্য থেকে আবির্ভাব হলেন তখন তারা ভাবলো যে, তিনি ইহুদীদেরকে তার রেসালাতের দায়িত্বের বাইরে বলে বিবেচনা করবেন এবং কেবল নিরক্ষর আরবদের মধ্যেই তার প্রচার সীমিত রাখবেন । কিন্তু বাস্তবে এর উল্টোটা হলো রসূল তাদের কাছেই প্রথম আল্লাহর কেতাবকে পেশ করলেন এবং তা মেনে নেয়ার দাওয়াত দিলেন। কেননা মোশরেকদের চেয়ে তারা শেষ নবী সম্পর্কে অধিক ওয়াকেফহাল ছিলো এবং তার দাওয়াতকে গ্রহণ করার যোগ্যতা তাদের মধ্যেই সর্বাধিক থাকার কথা ছিলো । এতে তারা মিথ্যা অভিমান ও অন্যায় আভিজাত্যবোধে আক্রান্ত হয়। তাদের কাছে ইসলামের দাওয়াত পেশ করায় তারা অপমানবোধ করে এবং দাওয়াত পেশ করাকে তারা রসূলের ধৃষ্টতা বলে গন্য করে। তৃতীয়ত, মহানবী (স.)-এর বিরুদ্ধে তারা তীব্র ঈর্ষায় জর্জরিত ছিলো । এই ঈর্ষার কারণ | ছিলো দু'টো ৷ প্রথম কারণ এই যে, আল্লাহ তায়ালা তাকে নবী হিসেবে মনোনীত করেছেন এবং তার ওপর কেতাব নাযিল করেছেন । অথচ তারা এর সত্যতায় নিসন্দেহ ছিলো । দ্বিতীয় কারণ এই |, যে, মদীনার আশেপাশে তার দাওয়াত অতি দ্রুত প্রসার ও জনপ্রিয়তা লাভ করেছিলো । যিলাল ১ম ৮ www.icsbook.info

— পৃষ্ঠা ৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।