তাফসীর ফী যিলালিল কোরআন ১ম খণ্ড
/ ٢٠٩
📝 نص 📖 PDF

‘আর যারা (এ বিষয়গুলোকে) অস্বীকার করে, তাদের তুমি (পরকালের কথা বলে) সাবধান করো ........ (আসলে এদের দৃষ্টিশক্তির ওপরও) আবরণ পড়ে আছে। এই ধরনের লোকদের জন্যে কষ্টদায়ক এক ভীষণ শাস্তি রয়েছে।' (আয়াত ৬-৭) নমোনাক্ষেক্ুদের প্রসংগ এমনিভাবে সেখানে মোনাফেক তথা বর্ণচোরা মুসলমানদের একটা দলও ছিলো । যে পরিবেশ ও পরিস্থিতিতে রসূলকে মদীনায় হিজরত করতে হয়েছিলো এবং মদীনায় তখন যে অবস্থা বিরাজমান ছিলো সেই সামগ্রিক পরিস্থিতিই ছিলো মোনাফেকদের উদ্ভবের কারণ । মদীনার সে অবস্থার কথা আগেই বলেছি মক্কায় সে রকম অবস্থা বিরাজমান ছিলো না । মক্কায় ইসলামের কোন রাষ্ট্র ছিলো না, তেমনি শক্তি সামর্থ্য ও ছিলো না৷ এমনকি এমন জনবলও ছিলো না যা দেখে মক্কাবাসী ভয় পেয়ে মোমেনদের সামনে ইসলামের সপক্ষে ও তাদের পেছনে বিপক্ষে কথা বলার বর্ণচোরা নীতি অবলম্বন করার প্রয়োজন বোধ করবে। সেখানে ইসলামের অবস্থা ছিলো এর সম্পূর্ণ বিপরীত । সেখানে ইসলাম ছিলো প্রকাশ্য নিপীড়ন ও নির্যাতনের শিকার । ইসলামী দাওয়াত সেখানে সরাসরি প্রত্যাখ্যাত ও উপেক্ষিত ছিলো । সেখানে যারা ইসলামী দলের অন্তর্ভুক্ত হওয়ার প্রতি আকর্ষণ অনুভব করতেন তারা আকীদা-বিশ্বাসেও ছিলেন পরম নিষ্ঠাবান । তাদের আকীদা-বিশ্বাসকে তারা সব কিছুর চেয়ে মূল্যবান মনে করতেন এবং তার জন্যে সব রকমের বিপদাপদকে হাসিমুখে বরণ করে নিতেন কিন্তু মদীনায় ইসলাম হিসাবে ধরার মত একটা শক্তিতে পরিণত হয়েছিলো । সেই শক্তিকে মেনে নেয়া ও তাকে কিছু না কিছু তোষামোদ করার প্রয়োজন সবারই হতো । বিশেষত বদর যুদ্ধে মুসলমানদের বিরাট বিজয়ের পর মদীনার বড় বড় গোত্রপতিরা পর্যন্ত প্রকাশ্যে ইসলামী শাসনের প্রশংসা ও তোষামোদ করতে বাধ্য হতো । তাদের আত্মীয় পরিজনরা সবাই যেহেতু ইসলাম গ্রহণ করেছে, তাই পৈতৃক সূত্রে প্রাপ্ত প্রভাব প্রতিপত্তি, পদমর্যাদা এবং স্বার্থ রক্ষার তাগিদে তাদের পরিবার পরিজন যে দ্বীনকে গ্রহণ করেছে তাদেরও তা গ্রহণের প্রদর্শনী না করে উপায় ছিলো না। এ জাতীয় লোকদের মধ্যে আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল ছিল অন্যতম । মদীনায় ইসলামের পদার্পণ ঘটার পূর্বে তার গোত্র তাকে রাজা বানিয়ে বরণ করে নেয়ার জন্যে মালা পর্যন্ত তৈরী করে রেখেছিল । সূরা বাকারার শুরুতে এসব মোনাফেকের চারিত্রিক বৈশিষ্টের সুদীর্ঘ বিবরণ দেয়া হয়েছে। সেই বিবরণের কোন কোন অংশ থেকে বোঝা যায় যে জাহেলী সমাজপতিদের মধ্যে যারা বাহ্যত ইসলাম গ্রহণ করে মুসলিম সমাজের অন্তর্ভুক্ত হয়েছিলো, অথচ তারপরও তারা সাধারণ মানুষের ওপর নিজেদের আধিপত্য ও প্রভুত্্‌ অব্যাহত রাখার ইচ্ছা পোষণ করতো এবং বলদপীঁ সমাজপতিদের চিরাচরিত প্রথা অনুসারে জনসাধারণকে ধোকা দেবার অভ্যেস ত্যাগ করতে পারেনি, সূরা বাকারার প্রথমাংশের আলোচ্য মোনাফেক গোষ্ঠী মূলত তারাই ৷ সূরার দ্বিতীয় রুকুতে তাদের বিবরণ কিভাবে দেয়া হয়েছে তা লক্ষ্যনীয়, ‘মানুষদের মাঝে কিছু (লোক) এমনও আছে, যারা (মুখে ঠিকই) বলে, আমরা আল্লাহ তায়ালা ও পরকালের ওপর ঈমান এনেছি, কিন্তু সত্যিকার অর্থে (এদের কর্মকান্ড দেখলে তুমি বুঝতে পারবে যে) এরা মোটেই ঈমানদার নয়, আল্লাহ তায়ালা যদি একটু আলো জ্বালিয়ে দেন তখন এরা সেদিকে ধাবিত হয়, আবার যখন তিনি অন্ধকার করে দেন তখন এরা (একটু) থমকে দাড়ায়, অথচ আল্লাহ তায়ালা চাইলে সহজেই তাদের শোনার (ক্ষমতা) ও দেখার (ক্ষমতা) চিরতরে ছিনিয়ে নিতে পারতেন, নিশ্চয়ই তিনি সর্বশক্তিমান ৷’ (আয়াত ৮-২০) www.icsbook.info

— صفحة ٥٦ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.