তাফসীর ফী যিলালিল কোরআন ১ম খণ্ড
/ ২০৯
📝 লেখা 📖 পিডিএফ

আলাইহি ওয়া সাল্লামকে শপথ গ্রহণের রাতে বলেন, আপনি শপথ গ্রহণকারীদের কাছ থেকে আল্লাহ তায়ালা সম্পর্কে ও নিজের সম্পর্কে যেমন খুশী অংগীকার গ্রহণ করুন ৷ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, আমি আল্লাহ তায়ালা সম্পর্কে তোমাদের কাছ থেকে এ প্রতিজ্ঞা নিচ্ছি যে তোমরা একমাত্র আল্লাহর এবাদাত করবে এবং তার সাথে কাউকে শরীক করবে না । আর আমার সম্পর্কে এ প্রতিজ্ঞা নিচ্ছি যে, তোমরা নিজেদের জানমাল রক্ষার জন্যে যেসব জিনিস প্রতিরোধ করে থাকো, আমার জান মাল রক্ষার জন্যেও সেসব জিনিস প্রতিরোধ করবে। আবদুল্লাহ বললেন, ‘আমরা এই প্রতিজ্ঞা করলে এর বিনিময়ে কি ফল পাবো? রসূল (স.) বললেন, বেহেশ্ত, তখনই সবাই সমস্বরে বলে উঠলো, ব্যবসা লাভজনক হয়েছে। এ থেকে আমরা পিছু হটবো না কাউকে পিছু হটতেও বলবো না। এভাবে তারা দৃঢ়তার সাথে ইসলামী আন্দোলনের দায়-দায়িত্ব গ্রহণ করে। সেই থেকে' মদীনায় ইসলামের ব্যাপক প্রসার ঘটতে আরম্ভ করে। মদীনায় তখন এমন একটা পরিবার রইলো না যেখানে ইসলাম প্রবেশ করেনি মক্কার মুসলমানরাও এরপর থেকে নিজেদের আকীদা ও ঈমান ছাড়া অন্য সব কিছু ফেলে মদীনায় যেতে লাগলো । সেখানে তাদের যেসব ভাই আগে থেকে বসবাস করছিলো এবং ঈমান এনেছিলো তাদের কাছ থেকে তারা এসন ত্যাগ, কোরবানী ও সৌভ্রাতৃত্ব লাভ করলো যার নযির মানবতার ইতিহাসে দুর্লভ । অতপর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত আবু বকর সিদ্দীককে সংগে নিয়ে হিজরত করলেন। সেখানে তিনি তার সেই নিরাপদ স্বাধীন ও শক্তিশালী ঘাটিটি পেলেন, যার জন্যে তিনি ইতিপূর্বে দীর্ঘ অনুসন্ধান চালিয়ে ছিলেন। এ ঘাটিতে রসূলের হিজরতের প্রথম দিন থেকেই ইসলামী রাষ্ট্র গঠিত ও প্রতিষ্ঠিত হলো । নসমোমেনদের বৈশ্িষ্টয প্রথম হিজরতকারী ও হিজরতকারীনীদের সাদর অভ্যর্থনাকারী এসব মোমেনদের সমন্বয়ে মুসলমানদের সেই দলটি গঠিত হলো কোরআন বহু জায়গায় উচ্চকঠে যাদের প্রশংসা করেছে। এখানে আমরা দেখতে পাই সূরা বাকারা ঈমানের এই বৈশিষ্টসমূহের বিবরণ দিয়েই শুরু হয়েছে। এসব বৈশিষ্ট খাঁটি ও বিশুদ্ধ মোমেনদের পরিচায়ক তা যে সময়ের ও যে স্থানেরই হোক না কেন । কিন্তু এই সূরায় মোমেনদের যে দলটি সে সময় মদীনায় উপস্থিত ছিলো বিশেষভাবে তাদের বৰ্ণনাই প্রথমে দেয়া হয়েছে। এরশাদ করা হয়েছে, ‘আলিফ লা-ম-মী-ম’ এই (মহান) গ্ৰন্থ (আল কোরআন), এতে (কোনো প্রকারের) সন্দেহ নেই, এই কেতাব (শুধু) তাদের জন্যেই পথ প্রদর্শক, যারা (আল্লাহ তায়ালাকে) ভয় করে, যারা (আল্লাহ তায়ালার ওপর) ঈমান আনে, যারা (সে ঈমানের দাবী মোতাবেক) নামায প্রতিষ্ঠা করে, atl এই লোকগুলোই তাদের মালিকের (পক্ষ থেকে আসা) সঠিক পথের ওপর রয়েছে এবং এরাই হচ্ছে সার্থক ও (সকল পর্যায়ে) সফলকাম ৷’ (আয়াত ১-৫) ক্রশাফ্ের্পদের ভ্রসৎপ এর অব্যবহিত পরেই আমরা দেখতে পাই কাফেরদের শগুণ বৈশিষ্টের বিবরণ । এগুলো হচ্ছে সাধারণভাবে কুফরির চিরস্তন বৈশিষ্ট । কিন্তু আলোচ্য সূরায় প্রত্যক্ষভাবে সেই কাফেরদেরই বিবরণ দেয়া হয়েছে, যারা তখন ইসলামী আন্দোলনের মুখোমুখি অবস্থান করছিলো-চাই তারা মক্কায় থাকুক কিংবা মদীনার আশেপাশের কাফেরদের দলে অন্তর্ভুক্ত থাকুক । এদের সম্পর্কে | __২ সুত্ৰা আল বাকাত্সা (৫৫১) পারা > মনখিল > www.icsbook.info

— পৃষ্ঠা ৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।