তাফসীর ফী যিলালিল কোরআন ১ম খণ্ড
/ ২০৯
📝 লেখা 📖 পিডিএফ

মালিক । তুমি কার কাছে আমাকে সঁপে দিচ্ছো? তুমি কি কোনো শত্রুর কাছে আমাকে সঁপে দিচ্ছ যাকে আমার অভিভাবক করে দিয়েছো, অথবা আমাকে আক্রমণকারী কোনো অনাত্বীয়ের কাছে সঁপেছো? আমার ওপর যদি তোমার রাগ না থাকে তাহলে আমি কোনো কিছুরই পরোয়া করি না। তবে তোমার পক্ষ থেকে সর্বাংগীন সুস্থতা আমার জন্যে শ্রেয় । তোমার স্বীয় জ্যোতিতে সকল অন্ধকার আলোকিত হয় এবং যার বদৌলতে দুনিয়া ও আখেরাতের সকল সমস্যা সমাধান হয়, সেই জ্যোতির আশ্রয় প্রার্থনা করি, যেনো তুমি আমার ওপর তোমার ক্রোধ ও অভিসম্পাত না পাঠাও । তুমি সন্তুষ্ট না হওয়া পর্যন্ত আমি তোমার শরণাপন্ন থাকবো । বস্তুত, তুমি ক্ষয়তা না দিলে কারো কোনো কাজের ক্ষমতা হয়না । | এরপর আল্লাহ্‌ তায়ালা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তার আন্দোলনের জন্যে অকল্পনীয়ভাবে অগ্রগতির পথ উন্ুক্ত করে দেন। ফলে প্রথম আকাবা ও দ্বিতীয় আকাবার শপথ অনুষ্ঠিত হয়। এ দু'টো ঘটনার সাথে আমাদের আলোচ্য সূরার ভূমিকার বিষয়বস্তু ও মদীনায় ইসলামী আন্দোলনকে কেন্দ্র করে যেসব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে তার গভীর সম্পর্ক বিদ্যমান৷ আকাবার শপথের ঘটনা সংক্ষেপে এরূপ, মদীনায় হিজরতের প্রাক্কালে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হজ্জের সময় মদীনার খাযরাজ গোত্রীয় একদল লোকের সাথে সাক্ষাৎ করেন। এই সাক্ষাৎকালে তিনি সেই হজ্জে আগমনকারীদের সামনে নিজেকে ও নিজের দাওয়াতকে তুলে ধরেন এবং আল্লাহর দ্বীনের দাওয়াত পেশ করার কাজে তিনি তাদের কাছে কিছু সহযোগী ও সমর্থক চান। ইতিপূর্বে আওস ও খাযরাজ গোত্রীয় মদীনাবাসী ও তাদের প্রতিবেশী ইহুদীদের কাছে প্রায়ই শুনতো যে, একজন নবী আসার সময় সমাগত প্রায় । ইহুদীরা সেই নবীর দোহাই দিয়ে আরবদের ওপর নিজেদের আধিপত্য বিস্তারের চেষ্টা করতো । সেই নবী এলে আরবরা যাতে ইহুদীদের কথামত চলে সে জন্যে তাদেরকে অনুরোধ করতো । খাযরাজ প্রতিনিধিদল যখন হযরতের দাওয়াত শুনলো তখন তারা পরম্পরে বলাবলি করতে লাগলো, ‘আল্লাহর শপথ! এই সেই নবী যার কথা ইহুদীরা আমাদেরকে বলেছিলো । অতএব, এসো আমরা ইহুদীদের আগেই তার দাওয়াত গ্রহণ করি। এই বলে তারা রসূলের দাওয়াত গ্রহণ করলো । তারপর বললো, আমরা আমাদের গোত্রকে রেখে এসেছি । অথচ পারস্পরিক শক্রতা ও ংগা-ফাসাদে আমাদের গোত্রের জুড়ি নেই । আশা করি আল্লাহ তায়ালা শীঘ্রই আপনাকে তাদের সাথে মিলিত করবেন । এরপর যখন তারা নিজ গোত্রের কাছে ফিরে গেলো, তাদের কাছে সমস্ত ঘটনা খুলে বললো । লোকেরা সব শুনে খুশী হলো এবং তারা যে কাজ করে এসেছে তার প্রতি সমর্থন জানালো । পরবর্তা বছর আওস ও খাযরাজের একটা দল হজ্জ করতে মন্ধা গমন করলো এবং রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে সাক্ষাৎ করে ইসলাম গ্রহণ করলো । রসূল (স.) তাদের সাথে ইসলাম শিক্ষা দিতে পারে এমন একজন লোকও সেখানে পাঠিয়ে দিলেন। এর পরবর্তী বছর আবার আওস ও খাযরাজের একটা বিরাট প্রতিনিধি দল হজ্জ করতে মক্কায় যায় এবং তারাও তাদেরকে শপথ গ্রহণ করাতে অনুরোধ করে। রসূলের চাচা হযরত আব্বাসের উপস্থিতিতে শপথ অনুষ্ঠিত হয় এবং তারা নিজেদের জান ও মাল যেভাবে রক্ষা করে তেমনিভাবে রসূলের জানমাল রক্ষা করবে বলে প্রতিজ্ঞা করে। এ ঘটনাকে ইতিহাসে আকাবার দ্বিতীয় ও বৃহৎ শপথ অনুষ্ঠান বলে অভিহিত করা যায়। এ শপথ অনুষ্ঠান সম্পর্কে হাদীসে মোহাম্মদ ইবনে কা'ব আল কারজীর বরাতে বর্ণিত হয়েছে যে, হযরত আবদুল্লাহ ইবনে রাওয়াহা রসূলুল্লাহ সাল্লাল্লাহু | ২ সুনা আল বাকান্দা (৫৪১) পারা > অনখিল > www.icsbook.info

— পৃষ্ঠা ৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।