তাফসীর ফী যিলালিল কোরআন ১ম খণ্ড
/ ২০৯
📝 লেখা 📖 পিডিএফ

বলে আখ্যায়িত করে থাকেন; কিন্তু এ অভিমতের সপক্ষে কোন বলিষ্ঠ যুক্তি নেই । এটা যদি সত্য তারাই কেবল হিজরত করতেন কিন্তু বাস্তব ব্যাপার ছিলো এর বিপরীত । সমাজের দুর্বলতম শ্ৰেণী দাসদের মধ্যে যারা ঈমান এনেছিলেন এবং যাদের ওপর সবচেয়ে বেশী নিপীড়ন নির্যাতন চলছিলো তাদের কেউ এ হিজরতে অংশগ্রহণ করেননি । বরং ওপর তলার অভিজাত লোকেরাই এই হিজরতে অংশ নেন। অথচ একটা গোত্র প্রধান সমাজে তাদের আভিজাত্য তাদেরকে অত্যাচার ও উৎপীড়ন থেকে অনেকাংশেই রেহাই দিতে সক্ষম ছিলো। মোহাজেরদের অধিকাংশই ছিলো কোরায়শ বংশীয় । তাদের মধ্যে ছিলেন আবু তালেবের পুত্র জাফর । আবু তালেব ও তার সাথে বনু হাশেমের তরুণরা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কাফেরদের অত্যচার থেকে রক্ষা করতো । যোবায়ের ইবনুল আওয়াম, আবদুর রহমান ইবনে আওফ, আবু সালামা মাখযুমী ও ওসমান ইবনে আফ্ফান (রা.)ও ছিলেন আবিসিনিয়ার মোহাজেরদের অন্যতম । কিছু সংখ্যক মহিলাও হিজরত করেছিলেন তারাও মক্কার অভিজাত পরিবারের সদস্যা ছিলেন, যার জন্যে তাদের কখনো অত্যাচারের শিকার হতে হতো না । সম্ভবত এসব মহিলার হিজরতের পেছনে অন্য কিছু কারণও ছিলো । হয়তো বা কোরায়শদের সম্ত্রান্ত পরিবারগুলোর অভ্যন্তরে চাঞ্চল্য ও আলোড়ন সৃষ্টি করাই ছিলো এর উদ্দেশ্য । যে সময় কোরায়শ বংশের সন্তরান্ত সন্তানরা নিজ নিজ আকীদা-বিশ্বাসকে রক্ষা করার জন্যে এবং জাহেলিয়াত থেকে রক্ষা পাওয়ার জন্যে সকল আত্মীয়তার বন্ধনকে অগ্রাহ্য করে দেশ ছেড়ে পালাচ্ছিলো , সে সময় মহিলাদের এ হিজরত গোত্রীয় পরিমন্ডলে সমগ্র কোরায়শ আভিজাত্যকে প্রচন্ডভাবে নাড়া দিচ্ছিলো । বিশেষত হিজরতকারিনীদের মধ্যে যখন সে নতুন আকীদা-বিশ্বাসের ও তার আহ্বায়কের উগ্র বির্ুদ্ধবাদী ও জাহেলিয়াতের শীর্ষস্থানীয় নেতা আবু সুফিয়ানের কন্যা উম্মে হাবিবার মত মহিলাও ছিলেন । কিন্তু এ ধরনের কারণ থাকলেও তাতে কিছু আসে যায় না। এ সত্তেও আবিসিনিয়ার হিজরত ইসলামী আন্দোলনের জন্যে একটা স্বাধীন অথবা নিদেনপক্ষে একটা নিরাপদ ঘাঁটি সন্ধানের উদ্দেশ্যে সংঘটিত হওয়া বিচিত্র কিছু নয়। বিশেষত আবিসিনিয়ার শাসক নাজ্জাশীর ইসলাম গ্রহণ সম্পর্কে যেসব বিবরণ পাওয়া যায় তা যদি এই সিদ্ধান্তের সাথে যুক্ত করা হয় তাহলে ব্যাপারটা আরে স্পষ্ট হয়ে ওঠে ৷ অবশ্য নাজ্জাশী তার সেই ইসলাম গ্রহণের কথা প্রকাশ্যে ঘোষণা করতে সক্ষম হননি শুধুমাত্র প্রজা বিদ্রোহের আশংকায় । বিশুদ্ধ হাদীসসমূহে এ কথা উল্লিখিত হয়েছে। অনুরূপভাবে রসূলের তায়েফ গমনও ইসলামী আন্দোলন পরিচালনার একটা স্বাধীন অথবা কমপক্ষে একটা নিরাপদ ঘাটি সন্ধানের উদ্দেশ্যেই সংঘটিত হয়েছিলো বলে মনে হয়। তার এই চেষ্টা অবশ্য সফল হয়নি । কেননা বনু ছকীফের নেতারা তাকে অত্যন্ত নিষ্ুর অভ্যর্থনা জানিয়েছিলো। তারা তাদের ভেতরকার নির্বোধ লোকজন ও বালকদেরকে তার বিরুদ্ধে লেলিয়ে দেয় এবং তাঁর প্রতি পাথর ছুঁড়তে বলে দেয়। পাথর মেরে মেরে তারা রসূলুল্লাহর পবিত্র পা দু'খানাকে আহত ও রক্তাক্ত করে দেয় । রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অবস্থা বেগতিক | দেখে উৎবা ও শায়বা ইবনে রাবিয়ার ফলের বাগানে আশ্রয় নেন। সেখানে আশ্রয় নেবার পূর্ব পর্যন্ত তারা পাথর ছোড়া থেকে ক্ষান্ত হয়নি । সেই সময় তার মুখ দিয়ে এই গভীর মিনতিপূর্ণ দোয়া নিৰ্গত হয়, ‘হে আল্লাহ! আমি নিজের দুর্বলতা, কৌশলের অপ্রতুলতা ও মানুষের সামনে নিজের অক্ষমতা সম্পর্কে তোমার কাছে ফরিয়াদ জানাচ্ছি । হে শ্রেষ্ঠ দয়ালু! তুমি দুর্বলদের মালিক, তুমি আমারও __ুল্ননআলব্বকনদ ভে লন ১ নিল ১ www.icsbook.info

— পৃষ্ঠা ৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।