তাফসীর ফী যিলালিল কোরআন ১ম খণ্ড
/ ২০৯
📝 লেখা 📖 পিডিএফ

এসব বাধা-বিশ্ন মোকাবেলা করতে হয়েছে। হয়তো সময় সময় তার আকারে-আকৃতিতে কিছুটা পার্থক্য ঘটেছে কিন্তু শত্রু মিত্র উভয়ের পক্ষ থেকে বাধা-বিঘ্ব আসা একটা অবধারিত ও চিরন্তন ব্যাপার । এ জন্যে কোরআনের এসব দিক নির্দেশনা ইসলামী আন্দোলনের শাশ্বত ও চিরন্তন সনদে পরিণত হয়েছে যা প্রত্যেক যুগের ও প্রত্যেক প্রকারের সমস্যা মোকাবেলায় সক্ষম৷ এসব বাধা-বিঘুকে কোরআন মুসলিম জাতির পথের দিশা হিসাবে দাড় করিয়ে রেখেছে যা দেখে সে তার দীর্ঘ ও বন্ধুর পথে এগিয়ে যাওয়ার প্রেরণা ও শিক্ষা লাভ করতে পারে। এ পথে সে যত বিরোধ ও শত্রুতার সম্মুখীন হয়, তার বৈশিষ্ট বিচিত্র হলেও প্রকৃতি অভিন্ন ৷ বস্তুত, কোরআনের প্রতিটি বাণীতে এই যে বৈচিত্র ও বৈশিষ্ট পরিলক্ষিত হয় তা মূলত কোরআনের আলৌকিকত্বেরই আংশিক প্রতিফলন মাত্র । অদীনাফ্ম হিজরতের ক্যারণ রসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের মদীনায় হিজরত কোন অপ্রত্যাশিত ও আকস্মিক ঘটনা ছিলো না। সে জন্যে তাকে আগে থেকেই দৃঢ়ভাবে প্রস্তুত করা হয়েছিলো এবং সে জন্যে উপযুক্ত প্রেক্ষাপটও তৈরী করা হয়েছিলো । হিজরতের ঘটনাটা একটা বিশেষ ধরনের পরিস্থিতির অনিবার্য পরিণতি হিসেবেই দেখা দিয়েছিলো ইসলামী আন্দোলনকে যে খাতে প্রবাহিত করার পরিকল্পনা আল্লাহ তায়ালা দিয়েছিলেন, তার জন্যে এটা ছিলো একটি অত্যাবশ্যকীয় পদক্ষেপ । রসূলের অভিভাবক ও পৃষ্ঠপোষক আবু তালেব এবং হযরত খাদিজা রাদিআল্লাহু আনহার ইন্তেকালের পর মক্কার ইসলামী আন্দোলনের প্রতি কোরায়শদের আক্রোশ ও বিদ্বেষমূলক আচরণ মাত্রা ছাড়িয়ে গিয়েছিলো । এ আচরণ এমন এক পর্যায়ে গিয়ে পৌছেছিলো যে, মক্কায় ও তার আশেপাশে ইসলামী আন্দোলনের কাজ প্রায় বন্ধই করে দিতে হয়েছিলো। এর একমাত্র কারণ ছিলো কোরায়শদের প্রবল শত্রুতামূলক নীতি এবং যে কোনো উপায়ে এ দাওয়াতের কাজকে প্রতিরোধ করার সংকল্প । এর ফলে বাদবাকী আরবরা ইসলামী আন্দোলনকে এড়িয়ে চলতে আরম্ভ করে। তারা অপেক্ষা করতে থাকে রসূলুল্লাহ (স.) ও তার স্বজনদের এ লড়াই কোথায় গিয়ে গড়ায় তা দেখার জন্যে । কোরায়শদের এই প্রতিরোধের নেতৃত্ব দিচ্ছিলো আবু লাহাব, আবু জেহেল ও আৱু সুফিয়ানের মত রসূলের ঘনিষ্ঠ আত্মীয়রা । সে সময়কার আরব সমাজের গোত্রীয় পরিবেশে আত্মীয়তার বন্ধন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তার প্রচার করা আকীদা ও আদর্শকে আমল দিতে আরবদের উৎসাহ বোধ করার কোন কারণ ছিলো না । বিশেষত তার এই আত্মীয়-স্বজনই ছিলো পবিত্ৰ কাবা শরীফের খাদেম ও মোতাওয়াল্লী । বস্তুত, কাবা শরীফের খাদেম ও তত্বাবধায়ক হওয়াটা তখনকার দিনে সমগ্র আরব উপদ্বীপে ধর্মীয় নেতৃত্বের সার্টিফিকেট বলেও বিবেচিত হতো । এসব কারণে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর দাওয়াতের কাজ পরিচালনার জন্যে মঙ্কা ছাড়া অন্য কোন ঘাঁটির সন্ধানে ব্যাপৃত ছিলেন। সে ঘাটি হওয়া চাই এমন পর্যায়ের যেখানে তার আকীদা-বিশ্বাস সংরক্ষিত ও নিরাপদ হবে, অবাধ স্বাধীন ও নির্বিঘ্ব কাজের পরিবেশ থাকবে সেখানে ইসলামী আন্দোলন মক্কার অচলাবস্থা থেকে মুক্ত হবে, দাওয়াতের কাজ অব্যাহত ও নিরবচ্ছিন্ন গতিতে চলতে পারবে এবং ইসলামে দীক্ষা গ্রহণকারীরা উৎপীড়ন ও অত্যাচার থেকে রেহাই পাবে। আমার বিবেচনায় এটাই ছিলো হিজরতের প্রথম ও প্রধান কারণ । ইসলামী আন্দোলন পরিচালনার ঘাটি হিসেবে মদীনাকে বেছে নেয়ার আগে আরো কয়েক জায়গায় হিজরত করা হয়েছিলো হিজরত করা হয়েছিলো আবিসিনিয়ায়, সেখানে প্রাথমিক যুগের বিপুলসংখ্যক মুসলমান হিজরত করেন। এই হিজরতকে কেউ কেউ নিছক জান বাচানোর হিজরত | ২ সুস্না আল বাকান্মা (৫২১) পান্না > মনখিল > www.icsbook.info

— পৃষ্ঠা ৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।