তাফসীর ফী যিলালিল কোরআন ১ম খণ্ড
/ ২০৯
📝 লেখা 📖 পিডিএফ

এ জন্যেই যে ব্যক্তি কোরুআনের ছায়াতলে জীবন যাপন করে অর্থাৎ কোরআনকে নিবিষ্টচিত্তে নিয়মিত অধ্যয়ন করে ও তার শিক্ষার প্রভাব আপন জীবনে প্রতিফলিত করার চেষ্টায় নিয়োজিত থাকে সে কোরআনের প্রতিটি সূরার মধ্যে এক একটা অনন্য বৈশিষ্ট লক্ষ্য করে থাকে । সে অনুভব করে যেন প্রত্যেকটা সূরার একটা সজীব ও প্রাণবন্ত সত্তা রয়েছে যা হৃদয়ের লালন ও বিকাশে সহযোগীর ভূমিকা পালন করে থাকে । যেমন করে থাকে একজন যথার্থ জীবন্ত ও সুপরিচিত ব্যক্তির প্রাণবন্ত সত্তা । সে আরো লক্ষ্য করে যে, প্রত্যেকটা সূরার এক অথবা একাধিক আলোচচ্য বিষয় রয়েছে যা একটা সুনির্দিষ্ট কেন্দ্রীয় বিষয়ের সাথে সংযুক্ত থাকে তা ছাড়া প্রত্যেকটা সূরার এক একটা বিশেষ পটভূমি রয়েছে। সূরায় আলোচিত সব ক’টি বিষয় সেই পটভূমির আওতাধীন থাকে। অতপর কতিপয় সুনির্দিষ্ট দিক থেকে সেই বিষয়গুলোর মধ্যে সমন্বয় সাধিত হয়। এক একটা ছন্দগত সুর ব্যঞ্জনাও প্রত্যেক সূরায় লক্ষ্যণীয় । বক্তব্যধারার পটভূমিতে তা যখন ভিন্ন খাতে মোড় নেয় তখন বুঝতে হবে যে, বিশেষ কোনো বক্তব্য উপলক্ষ্যেই তার পরিবর্তন ঘটেছে। কোরআনের সকল সূরারই এ এক সাধারণ বৈশিষ্ট । দীর্ঘ সূরাগুলোর কোনোটাতেই এ নিয়মের ব্যতিক্ৰম ঘটেনি-সূরা বাকারাতেও নয়। সূরা বাকারায় বেশ কয়েকটি বিষয় আলোচিত হয়েছে, তবে একটি মাত্র কেন্দ্রীয় বিষয় এসব কয়টি আলোচ্য বিষয়কেই সংযুক্ত করেছে। আলোচনার দুটো প্রধান ধারা এই কেন্দ্রীয় বিষয়ের জন্যে গভীরভাবে সন্নিবেশিত ও সম্মিলিত হয়েছে। এই দু'টো প্রধান ধারার একটা হলো মদীনায় অবস্থিত ও প্রচলিত ইসলামী আন্দোলন সম্পর্কে বনী ইসরাঈলের বিরূপ দৃষ্টিভংগী, তার প্রতি তাদের বিরূপ সমালোচনা এবং রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তার পরিচালিত ইসলামী আন্দোলন থেকে গড়ে ওঠা ইসলামী সংগঠনের বিরুদ্ধাচরণ। সেই সাথে ইহুদী ও বর্ণচোরা মুসলমান তথা মোনাফেকদের মধ্যে এবং ইহুদী ও মোশরেকদের মধ্যে বিরাজমান সুগভীর ও গীটছড়াও এ ধারার আওতাভুক্ত । আলোচনার দ্বিতীয় ধারাটা ইসলামী সংগঠনের আবির্ভাবের সূচনাকালীন অবস্থা এবং মোমেনদেরকে পৃথিবীতে ইসলামী আন্দোলন ও খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠার গুরু দায়িত্‌ পালনের যোগ্য করে গড়ে তোলাকে কেন্দ্র করে আবর্তিত । এর আগেই সূরা বাকারায় এ দায়িত্ব পালনে বনী ইসরাঈল তথা ইহুদী-খৃস্টান জাতিদ্বয়ের ব্যর্থতা, এ ব্যাপারে তাদের পক্ষ থেকে আল্লাহর কাছে দেয়া অংগীকার ভংগ এবং আদি ও আসল তাওহীদের নিশানবাহী হযরত ইবরাহীম আলাইহিস সালামের প্রকৃত ও যথার্থ বংশধর হওয়ার গৌরব ও অধিকার থেকে তাদের বঞ্চিত করার কথা ঘোষণা করা হয়েছে। আর যে সব ভ্রান্ত কার্যকলাপের জন্যে বনী ইসরাঈল এত বড় গৌরব থেকে বঞ্চিত হয়েছে সেগুলো থেকে সংযত ও নিবৃত থাকার জন্যে মুসলিম জনগণকে সাবধান করা হয়েছে। এ দু'টো প্রধান ধারার সমন্বয়ে ও সংযোগেই গঠিত হয়েছে সূরা বাকারার কেন্দ্রীয় বক্তব্য । এই কেন্দ্রীয় বক্তব্যকে আবর্তন করেই সূরার অন্য সকল বিষয় আলোচিত হয়েছে। আগামীতে এসব বিষয়ের পূর্ণাংগ পর্যালোচনা করার সময় কথাটা আরো স্পষ্ট হয়ে উঠবে । সূরা বাকারার উক্ত কেন্দ্রীয় বক্তব্যের সাথে তার আলোচ্য বিষয়গুলো এবং মদীনার প্রথম ইসলামী আন্দোলনের সাথে ইসলামী সংগঠনের জীবনধারা ও তার বাধা-বিপত্তিগুলো যে কতো গভীরভাবে সম্পৃক্ত ও কেমন ওতপ্রোতভাবে জড়িত, সেটা স্পষ্ট করে ফুটিয়ে তোলার জন্যে আমি এ বাধাগুলোর ওপর সংক্ষেপে আলোকপাত করা বাঞ্চনীয় মনে করি। কেননা শুরুতে এ বাধা-বিপত্তিগুলো মোকাবেলা করার পথনির্দেশ হিসেবেই এই সূরায় আয়াতগুলো নাযিল হয়েছিলো এই সংগে এ কথাও জানা দরকার যে, চিরদিনই ইসলামী আন্দোলনের কাফেলার | ২ সূরা আল বাকান্মা (৫১১) পানা > অনযিল > www.icsbook.info

— পৃষ্ঠা ৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।