"কমর ক মবিলালিল কোরআন স্ূক্বা আশ্ল বাকারার সংৎশক্কিপ্ত আলোচনা হিজরতের অব্যবহিত পর যে কয়টি সূরা নাযিল হয়, সূরা ‘আল বাকারা’ তার অন্যতম । এটি সমগ্র কোরআনের দীর্ঘতম সূরা । সবচাইতে বিশুদ্ধ অভিমত এই যে, এ সূরার আয়াতগুলো সব ধারাবাহিকভাবে নাযিল হয়নি এবং এ সূরাটি শেষ না হতেই অন্যান্য সূরার আয়াতসমূহ নাযিল হতে শুরু করে। এ সূরার কোনো কোনো আয়াত ও অন্যান্য মাদানী সূরার কোন কোন আয়াতের নাযিল হওয়ার উপলক্ষ সন্ধান করতে গেলে জানা যায় যে, মদীনায় অবতীর্ণ দীর্ঘ সূরাগুলোর সব কয়টির বেলাতেই এ কথা প্রযোজ্য । এ সূরাগুলোর সকল আয়াত একত্রে এবং ধারাবাহিকভাবে নাযিল হয়নি । সাধারণত একটি সূরার প্রাথমিক কিছু আয়াত নাযিল হওয়ার পর তার বাকী আয়াতগুলো নাযিল হওয়ার আগেই পরবর্তী সূরার প্রাথমিক আয়াতগুলো নাযিল হওয়াকেই মাপকাঠি বলে ধরা হয়-পুরো সূরা নাযিল হওয়াকে নয়। আলোচ্য সূরায় সূদ সংক্রান্ত যে আয়াতগুলো রয়েছে তা নাযিল হয়েছে কোরআন নাযিলের শেষ পর্যায়ে । পক্ষান্তরে একই সূরার প্রথমাংশ হচ্ছে মদীনায় নাযিল হওয়া অংশের সূচনাকালের । পরে আলাদা ওহীর মাধ্যমে এই বিক্ষিপ্ত আয়াতগুলোকে সংশ্লিষ্ট সূরায় একত্রিত করা হয় এবং তাদের ধারা বিন্যাস করা হয়। হযরত ইবনে আব্বাসের বরাত দিয়ে তিরমিযী শরীফে একটা হাদীস বর্ণিত হয়েছে। তাতে বলা হয়েছে যে, হযরত ইবনে আব্বাস (রা.), হযরত ওসমান (রা.)-কে জিজ্ঞাসা করেন, আপনি ‘আনফালের’ মত ছোট সূরা ও ‘তাওবার’ মত বড় সূরাকে পরপর সাজালেন এবং উভয়ের মধ্যে ‘বিসমিল্লাহির রাহমানির রাহীম’ লিখলেন না! উপরন্তু সূরা আনফালকে বড় বড় সাতটা সূরার মধ্যে স্থান দিলেন, এটা কিভাবে করলেন? হযরত ওসমান (রা.) বললেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওপর সময় সময় এক সাথে একাধিক সূরা নাযিল হতো । এভাবে যখন কোন আয়াত নাযিল হতো তখন তিনি একজন লিখতে জানা লোককে ডেকে বলতেন, অমুক আয়াতটা অমুক অমুক বিষয়ে যে সূরায় আলোচিত হয়েছে তাতে সন্নিবেশিত করো । সূরা ‘আনফাল' মদীনার জীবনের প্রথম দিকে এবং ‘তওবা’ শেষের দিকে নাযিল হয়। উভয়ের আলোচ্য বিষয় ছিলো অনেকটা একই রকমের । আমার মনে হয়েছিলো ‘আনফাল’ বুঝি ‘তওবার’ই অংশ । কিন্তু রসূল (স.) ‘আনফাল’ তওবার’ অংশ কিনা তা না বলেই এন্তেকাল করেন। এ জন্যে আমি উভয় সূরাকে পর পর বিন্যস্ত করেছি। কেবল ‘বিসমিল্লাহ’ লিখিনি এবং সূরাটি সাতটি বড় সূরার মধ্যে শামিল করেছি । এ হাদীস থেকে জানা যায় যে, প্রত্যেক সূরায় আয়াতসমূহের বিন্যাস ও সন্নিবেশ স্বয়ং রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নির্দেশক্রমেই সম্পন্ন হতো । বোখারী ও মুসলিম শরীফে বর্ণিত এক হাদীসে হযরত ইবনে আব্বাস (রা.) বলেন, কল্যাণমূলক কাজে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামই ছিলেন সবচেয়ে তৎপর ৷ বিশেষত রমযানে যখন তিনি জিবরাইলের সাথে মিলিত হতেন তখনই তিনি কল্যাণের কাজে সবচেয়ে বেশী তৎপর ও সক্রিয় হয়ে উঠতেন । রমযানে প্রতি রাত্রেই জিবরাঈল তার সাথে সাক্ষাৎ করতেন ৷ রমযান মাসের শেষ পর্যন্তই এই প্রক্ৰিয়া চলতো । এই সময় রসূল তীর সামনে কোরআন পেশ করতেন অন্য বর্ণনায় বলা হয়েছে যে, এই সময় তিনি ও জিবরাইল পরমস্পরে কোরআনের অধ্যয়ন ও অধ্যাপনা করতেন । জিবরাঈলের সাথে সাক্ষাৎ হলে তিনি কল্যাণধর্মী কাজে ‘চলন্ত বাতাসের মত’ সক্রিয় হয়ে উঠতেন। বস্তুত, এটা সুপ্রতিষ্ঠিত সত্য যে, জিবরাঈল রসূলকে সমগ্র কোরআন পড়িয়ে শুনিয়েছিলেন। এর অর্থ এই দাড়ায় যে, তারা উভয়ে আয়াতগুলো সংশ্লিষ্ট সূরার মধ্যে সন্নিবেশিত ও সুবিন্যস্ত থাকা অবস্থায় কোরআন পড়েছেন। www.icsbook.info
— পৃষ্ঠা ৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।