ইসলামী আদর্শের এই উপরোক্ত মৌলিক নিয়মগুলো আলোচনা এবং এটুকু প্রমাণ করে দেয়ার পর যে এবাদাতের প্রতিটি স্তরে এবং অটল অনড় থাকার প্রতিটি পর্যায়ে শুধু আল্লাহর দিকেই নিবিষ্ট হতে হবে। কোরআন এর ব্যবহারিক সামঞ্জস্যের পথ ধরে এবং সূরা ফাতেহার উদ্দেশ্যের কথা খেয়াল রেখে এবার তাকে দোয়ার দিকে ধাবিত করে । ‘তুমি আমাদের (সরল ও) অবিচল পথটি দেখিয়ে দাও,’ হে আল্লাহ তায়ালা, আমাদের সোজা রাস্তা চিনিয়ে দাও । হে আল্লাহ, এ পথ চিনিয়ে দেয়ার পর তাতে অটল থাকারও শক্তি দাও । কেননা পথ চেনা এবং সে পথে টিকে থাকা এ দু'টোই আল্লাহ তায়ালার হেদায়াত ও রহমতের ফলশ্রুতি মাত্র । এ ব্যাপারে আল্লাহর দিকে নিবিষ্ট হওয়া এই বিশ্বাসেরই অপরিহার্য পরিণাম যে, আল্লাহ্ তায়ালাই সাহায্যকারী এবং তিনিই মদদগার । ‘সেরাতুল মোস্তাকিম’ সঠিক পথের দিশাই সেই মহান নেয়ামত যা পাওয়ার জন্যে মোমেন আল্লাহর সাহায্য প্রার্থনা করে। সেরাতুল মোস্তাকিমের দিকে পথনির্দেশই দুনিয়া আখেরাতের সৌভাগ্যের নিশ্চয়তা বিধানকারী জিনিস । কেননা সঠিক পথের হেদায়াত হচ্ছে সঠিক অর্থে মানবীয় প্রকৃতির সেই আল্লাহর অভীষ্টের দিকে ধাবিত হওয়া, যা মানুষ ও এই সৃষ্টি জগতের প্রতিটি চলন বলনকে আল্লাহ রাব্বুল আলামীনের দিকে এককভাবে নিবিষ্ট রাখা । ‘আমাদের সেসব লোকদের রাস্তা দেখাও-যাদের ওপর তুমি তোমার অনুগ্রহ নাযিল করেছো । ওদের পথে নয়, যারা রাস্তাঘাট চেনার পরও তা থেকে সরে যাওয়ার অপরাধে তাদের ওপর গযব নাযিল হয়েছে তাদের রাস্তায়ও নয়, যারা নীতিগতভাবেই কখনো সঠিক পথ পায়নি । শুধু সেসব হেদায়াতপ্রাপ্ত লোকদের রাস্তা, যারা সঠিক পথ পেয়েছে এবং এর ওপর চলা অব্যাহত রেখেছে ।' সূরা ফাতেহা যা নামাযে বারবার পড়া হয় এবং যা না পড়লে নামায শুদ্ধ হয় না, অত্যন্ত সংক্ষিপ্ত হওয়া সত্তেও ইসলামী ধ্যান-ধারণা, আকিদা বিশ্বাসের মৌলিক নীতিগুলো এতে বলে দেয়া হয়েছে । এই বিশ্বাসের ফলে যে বোধোদয়ের সৃষ্টি হয়েছে তাকেও এখানে খুলে বলা হয়েছে। সহীহ মুসলিম শরীফে হযরত আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত আছে, রসূল (স.) বলেছেন, ‘আল্লাহ তায়ালা বলছেন, আমি নামাযকে আমার এবং আমার বান্দাহর মাঝে বন্টন করে নিয়েছি, অর্ধেক আমার অর্ধেক আমার বান্দার । আমার বান্দাহর এটুকু অধিকার আছে যে, তার যা ইচ্ছা চাইবে । যখন আমার বান্দাহ বলে ‘আল হামদু লিল্লাহ’ আল্লাহ তায়ালা বলেন, আমার বান্দা আমার ংসা করলো । যখন বলে ‘আর রাহমানির রাহীম’ তখন আল্লাহ বলেন, আমার বান্দাহ আমার গুণ বর্ণনা করলো । যখন বান্দাহ বলে ‘মালেকে ইয়াওমেদ্দীন' তখন আল্লাহ তায়ালা বলেন, আমার বান্দা আমার মাহাত্ম বর্ণনা করলো । যখন বলে *ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তায়ীন’ তখন আল্লাহ তায়ালা বলেন, এটি হচ্ছে আমার এবং আমার বান্দার মধ্যকার ব্যাপার । এখন আমার বান্দাহর অধিকার রয়েছে সে যা ইচ্ছে তা চাইবে এবং যখন আমার বান্দাহ বলে ‘এহদিনাস সেরাতাল মোস্তাকীম, সেরাতাল্লাযিনা আনয়ামতা আলাইহিম, গাইরিল মাগদুবে আলাইহিম, ওয়ালাদ্দাললীন’ তখন আল্লাহ তায়ালা বলেন, এটি আমার বান্দার জন্যে, তার যা ইচ্ছা তাই সে চাইতে পারে।' এই হাদীস থেকে একথার ইঙ্গিতও পাওয়া যায় যে, দিনে রাতে কমপক্ষে ১৭ বার নামাযে পড়ার জন্যে কেন এই সূরাটিকে বাছাই করা হয়েছে এবং কেনই বা একথা বলা হয়েছে যে, যখনি নামাযে দাড়াও এই সূরাটি বারবার পড়ো। যিলাল ১ম ৭ www.icsbook.info
— পৃষ্ঠা ৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।