তাফসীর ফী যিলালিল কোরআন ১ম খণ্ড
/ ২০৯
📝 লেখা 📖 পিডিএফ

এই ক্ষুদ্রতম দলটির বিজয়ের কারণ একটিই যে, এটা তার উৎসমূলের সাথে সম্পৃক্ত এবং এ থেকেই সে শক্তি অর্জন করে । প্রাকৃতিক শক্তিসমূহের ব্যাপারে মুসলমানদের নীতির ভিত্তি হচ্ছে একে মেনে নেয়া ও আপন করে নেয়া । ভয় এবং দুশমনী করে নয়, কেননা মানবীয় শক্তি ও প্রাকৃতিক শক্তিসমূহের উভয়টিই আল্লাহ তায়ালার ইচ্ছা ও সিদ্ধান্তের অনুগত । উভয়বিধ শক্তির নড়াচড়া ও গতিবিধির লক্ষ্যকে অভিন্ন এবং একে অপরের পরিপূরক হতে হবে। মুসলমানদের বিশ্বাস তাকে একথা বলে দেয় যে, আল্লাহ তায়ালা সৌর মন্ডলের যাবতীয় শক্তিসমূহকে তার সাহায্যকারী ও সহায়তাদানকারী করে বানিয়েছেন। এই সাহায্য পাবার মূলনীতি হচ্ছে মানুষ এই শক্তিসমূহের ওপর চিন্তা-ভাবনা করবে এবং সহযোগিতার পাশাপাশি সে আল্লাহ তায়ালার দিকেও নিবিষ্ট হবে । যদি কখনো এসব জাগতিক শক্তিসমূহের কোনো কিছুকে দিয়ে মানুষের কিছু পরিমাণ কষ্টও হয়ে থাকে তাহলে তা এ জন্যে হয়েছে যে, মানুষ এ পর্যায়ে পর্যাপ্ত চিন্তা-ভাবনা করে এর প্রাকৃতিক বিধানের তথ্য অনুসন্ধানে ব্যর্থ হয়েছে। প্রাচীন জাহেলিয়াতের উত্তরাধিকার এই পশ্চিমী সভ্যতা জাগতিক শক্তিসমূহের ব্যবহারকে এই ভূমন্ডলের ওপর বিজয় ধরে নিয়েছে। এই ব্যাখ্যাটি স্বয়ং আরেকটি জাহেলিয়াতের দিকে ইঙ্গিত প্রদান করে, যা আল্লাহ তায়ালার চেয়ে অনেক দূরে এবং সৃষ্টি জগতের চেয়েও অনেক দূরে । তবে হ্যাঁ, মুসলমানের আল্লাহ তায়ালার সাথেও সম্পর্ক আছে এবং সৃষ্টি জগতের এই মূলতত্ববটিও অনুধাবন করে যে, সমগ্র পৃথিবীই আল্লাহর তসবীহ করে। সে মুসলমান এইটুকু বিশ্বাস রাখে যে এই সৃষ্টি-সৃষ্টি জগতের ওপর বিজয় লাভ করা ছাড়াও একটি সম্পর্ক আছে এবং তা হচ্ছে এই যে আল্লাহ তায়ালাই সমগ্র শক্তির সৃষ্টা এবং আল্লাহ তায়ালা এসব শক্তিকে একটি সুনির্দিষ্ট লক্ষ্যের জন্যে পয়দা করেছেন, আর তা হচ্ছে একই লক্ষ্যের অধীনে থেকে সুনিদিষ্ট উদ্দেশ্য হাসিলের জন্যে একে অপরের সাথে সহযোগিতা করবে। যাবতীয় জাগতিক শক্তিসমূহকে আল্লাহ তায়ালা মানুষের অধীন করে দিয়েছেন এবং তার জন্যে এই সৃষ্টি জগতের ভেদ রহস্যের পরিচিতি প্রাকৃতিক নিয়মনীতি ও সব ধরনের জ্ঞানকে সহজ ও সরল করে দিয়েছেন। মানুষের উচিত যখনি সে এই বিশ্ব চরাচরের কোনো নতুন রহস্য উদঘাটন করতে পারে তখন আল্লাহ তায়ালার শোকর আদায় করে। কেননা আল্লাহ তায়ালা নিজেই এসব শক্তিকে তার অধীন করে দিয়েছেন, সে এগুলো নিজে জয় করে আনেনি । এ দুনিয়ার জাগতিক শক্তিসমূহের ব্যাপারে মুসলমানদের অনুভূতি অন্ধ বিশ্বাসের সাথে আটকানো থাকে না না এ পর্যায়ে তার মনে কোনো ভীতিকর প্রভাব জমিয়ে রাখে । সে তো শুধু আল্লাহর ওপর ঈমান আনে এবং তারই এবাদাত করে আর শুধু তার কাছেই সাহায্য চায়। এই জাগতিক শক্তিসমূহ যেহেতু আল্লাহ তায়ালারই সৃষ্টি তাই সে এ ব্যাপারে চিন্তা-ভাবনা করে তার রহস্য উদঘাটন করে তার থেকে জ্ঞান হাসিল করে এবং তার সাথে একটা বন্ধুত্ব ও মায়ার বাধন করে। bs OE US NEUEN NEE EET SEE THEE TEE দিকে তাকিয়ে বললেন, ‘এই পাহাড় আমাদের ভালোবাসে আর আমরা এই পাহাড়কে ভালোবাসি ৷” এই কথাটি দ্বারা আল্লাহর নবী ও প্রাকৃতিক সৃষ্টিরাজির এক মহান নিদর্শনের মাঝে ভালোবাসা ও মমত্ববোধের সম্পর্ক পরিষ্কার হয়ে যায় । www.icsbook.info

— পৃষ্ঠা ৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।