বিশ্বাস একবার প্রতিষ্ঠিত হওয়ার সাথে সাথেই মানুষ নিজের ইচ্ছা ও আগ্রহের দাসত্ব থেকে মুক্ত হয়ে যায় এবং দুনিয়াবী পরিমাপক যন্ত্র ও চিন্তা ছেড়ে দিয়ে মহান আসমানী মূল্যবোধের সাথে সম্পৃক্ত হতে পারে, যা সত্যিকার অর্থে একটি মহা মর্যাদার ব্যাপার ৷ যতক্ষণ পর্যন্ত এই প্রতিদান দিবসের ওপর মানুষের বিশ্বাস পূর্ণাঙ্গ ও অটুট না হবে, যতক্ষণ পর্যন্ত তার অন্তরে এই সত্যটি প্রতিষ্ঠিত না হবে যে দুনিয়াবী প্রতিফলের ওপর প্রতিদান কার্য সমাপ্ত হয়ে যায় না, যতক্ষণ পর্যন্ত প্রতিটি ব্যক্তি এ কথাটি জেনে না নেবে যে, এই বৈষয়িক দুনিয়া ছাড়াও আরেকটি জীবন আছে যার জন্যে তার চেষ্টা সংগ্রাম করা দরকার এবং তাকে সত্য ও কল্যাণের জন্যে ত্যাগ ও স্বার্থপরতার উর্ধ্বে উঠে কাজ করতে হবে যেন আখেরাতের কল্যাণ সে লাভ করতে পারে, ততক্ষণ পর্যন্ত মানবতা আল্লাহ তায়ালা প্রদর্শিত ‘সেরাতুল মোস্তাকিমের' পথে ধাবিত হতে পারেনা । আখেরাতের ওপর বিশ্বাস স্থাপনকারী আর আখেরাতে অবিশ্বাসী ব্যক্তি সম্পূর্ণভাবে দু'টি স্বতন্ত্র সৃষ্টি । তাদের চিন্তাধারা, তাদের চরিত্র, তাদের কর্মধারা, তাদের জীবন প্রণালীতে কোনো অবস্থায়ই কোনো মিল খুঁজে পাওয়া যাবে না । এদের উভয়ের মাঝে দুনিয়াতেও কোনো সামঞ্জস্য নেই ও আখেরাতে এদের প্রতিদান একই ধরনের তবে না । ‘আমরা তোমারই এবাদাত করি এবং তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি ৷' এটি এক বিশ্বাসের অংশ যা এই সূরায় বর্ণিত আগের অংশসমূহের অপরিহার্য পরিণাম । এই বাক্যটি দুনিয়ার সব ধরনের গোলামী থেকে পূর্ণ স্বাধীনতা এবং মানুষের সার্বিক এবাদাতের রাস্তাসমূহকে আলাদা আলাদা করে মানবতার পরিপূর্ণ আযাদীর ঘোষণা দেয় যে, আজ মানুষ আর কারো অধীন নয়। অন্ধ বিশ্বাস থেকে সে স্বাধীন, পচা দুর্গন্ধময় ব্যবস্থাপনার বন্দীদশা থেকে স্বাধীন, আজ সে স্বাধীন যাবতীয় তথাকথিত সামাজিক নিয়মনীতির বন্ধন থেকে । এখন সে শুধু আল্লাহরই গোলামী করে এবং শুধু আল্লাহরই সাহায্য চায় । এখন আর মানবতাকে মানুষের তৈরী বিধি-বিধান, সামাজিক আচার অনুষ্ঠান এবং ব্যক্তি বিশেষদের আনুগত্যের প্রয়োজন নেই । এখন মানুষের অন্ধ বিশ্বাসের পূজা করারও কোনো দরকার নেই । এ পর্যায়ে মানবীয় এবং প্রাকৃতিক শক্তিসমূহের ব্যাপারে একজন মুসলমানের দৃষ্টিভঙ্গিটা পরিষ্কার করে বলা প্রয়োজন । মানবীয় শক্তিসমূহ দু'ধরনের, ১। হেদায়াতপ্রাপ্ত শক্তি-যা আল্লাহর ওপর ঈমান আনে এবং তারই নির্দেশিত পথে চলে । এই শক্তির সাথে একজন মোমেন সহযোগিতা করে সংশোধন ও কল্যাণের যাবতীয় কাজে তার সাহায্যের হাত প্রসারিত করে । ২। পথভ্রষ্ট শক্তি-যা আল্লাহর সাথে সম্পর্ক রাখে না, না তার প্রদর্শিত পথে চলে । এই শক্তির বিরুদ্ধে একজন মুসলমান মোকাবেলা করে এবং তার সাথে সংগ্রাম করে। মুসলমান কখনো পথভ্রষ্ট শক্তির আধিক্য ও প্রভাব দেখে ভয় পায় না কারণ সে জানে প্রতিটি শক্তির উৎস ও মূল হচ্ছে আল্লাহ তায়ালার নিজস্ব সত্বা। যখনি কোনো শক্তি তার মূল উৎস থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, দূরে সরে যায়, তখন আস্তে আস্তে তার শক্তি সামর্থ হারিয়ে ফেলে । যেমন একটি আলোকোজ্জ্বল গ্রহ থেকে তার বড়ো একটি টুকরো আলাদা হয় তাহলে আস্তে আস্তে তার আলো ও শক্তি নিষ্পৃভ হয়ে যায় এবং তাড়াতাড়িই তা ঠান্ডা হয়ে যায়। কিন্তু যদি তা সামান্যতমও মূল উৎসের সাথে জড়িত থাকে তাহলে তার মধ্যে শক্তি ও উত্তপ্ততা অবশিষ্ট থাকে, শক্তির আলোও বাকী থাকে । www.icsbook.info
— পৃষ্ঠা ৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।