তাফসীর ফী যিলালিল কোরআন ১ম খণ্ড
/ ২০৯
📝 লেখা 📖 পিডিএফ

ধুকে ঠোকর খাচ্ছে, তাহলে আল্লাহ তায়ালার সত্বা ও গুণাবলীকে কোনোক্রমেই প্রকাশ করা যাবে না। এছাড়া এ জন্যে ইসলামের ক্রমাগত ও একনিষ্ঠ সাধনা আল্লাহ ও তার বান্দাহ মধ্যে সম্পর্ক নিরূপণের ইসলামের দীর্ঘ প্রচেষ্টা ও সাধনা এবং মানুষের মন মগজের সব কয়টি পদস্থলনকে দেখিয়ে দেবার ব্যাপারে ইসলামের প্রচেষ্টাসমূহের প্রয়োজনীয়তা কোনোক্রমেই পরিষ্কার হয়ে উঠবে না । হ্যা, যদি জাহেলিয়াতের খারাপ দিকগুলো পূর্ণাঙ্গভাবে অনুভব করা যায়, তাহলে ইসলামের চিন্তার, বিপ্পবের সঠিক নকশাটুকু পরিষ্কার হয়ে যাবে-যা ইসলাম মানুষদের বনু মাবুদ, অগণিত দেবদেবী, পচা দুর্গন্ধময় চিন্তাধারা, পৌরাণিক কেসসা কাহিনীর আনুগত্য ইত্যাদি থেকে মুক্ত ও স্বাধীন করে শুধু একই মালিকের রহমতের ছায়া তাদের দান করেছে । ‘আর রাহমানির রাহীম’ অসীম দয়াবান, অনেক দয়ালু, এই গুণাবলী যা রহমতের সবক'টি অর্থ ও দয়ার সবক'টি অবস্থার সমষ্টি, দ্বিতীয়বার একটি স্বয়ংসম্পূর্ণ আয়াতরূপে পেশ করা হয়েছে। যেন এই গুণাবলীর দ্বারা আল্লাহ তায়ালা ও সৃষ্টিকর্তার পুরোপুরি একটি গুণ পরিষ্কার হওয়ার গুরুত্ব প্রদান করা যায় । সৃষ্টি ও স্রষ্টার মাঝে স্থায়ী সম্পর্কটি স্পষ্ট হয়ে ওঠে । এমন সম্পর্ক যা, রহমত ও অনুগ্রহের, যা প্রশংসা ও তারিফের যোগ্য ৷ এমন সম্পর্ক যা প্রশান্তি ও ভালোবাসার ওপর স্থাপিত, কেননা অশেষ দয়া ও রহমতের প্রাকৃতিক প্রতিতক্রিয়াই হচ্ছে ‘হামদ’ (আল্লাহর প্রশংসা করা)। ইসলামের মাবুদ তাঁর বান্দাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করেন না, যেমন গ্রীক পুরাণে দেবতা তাদের বান্দাদের ধমক দেয় এবং প্রতিশোধমূলক প্রতারণার আশ্রয় গ্রহণ করে । ‘তিনি প্রতিদান দিবসের মালিক !' এই বাক্যটি আখেরাত বিশ্বাসের সেই মহান আকিদার কথা বলে দেয়। কেননা আখেরাত বিশ্বাস মানুষের জীবনে সুদূরপ্রসারী ফলাফল নির্ণয় করে। ‘মালিক’ পূর্ণ বিজয় ও মালিকানার অর্থে ব্যবহৃত হয়, ‘ইয়াওমেদ্দান' মানে প্রতিদানের দিন। ইসলামের আগমনের পূর্বে এমন বহু লোক ছিলো যারা এক মাবুদের ওপর বিশ্বাস করতো এবং তিনি যে সমগ্র কায়েনাতের সৃষ্টা তাও তারা মানতো, কিন্তু তারা প্রতিদানের দিবসে বিশ্বাস করতো না । তাই কোরআন এদের ব্যাপারে বলছে, 'যদি তুমি এদের জিজ্ঞেস করো যে আসমান যমীন কে বানিয়েছেন, তাহলে তারা বলবে, আল্লাহ তায়ালা বানিয়েছেন ।' কোরআন এদের ব্যাপারে আরো বলছে, ‘তারা এ ব্যাপারটিতে আশ্চর্যাধ্বিত হয়ে গেছে যে, তাদের কাছে তাদের মধ্যে থেকেই একজন লোক এসেছে, যে তাদের ভয় দেখাচ্ছে। অতএব কাফেররা বলছে, এতো ভারি অন্যায়ের কথা । যখন আমরা মরে যাবো মাটি হয়ে যাবো তখন আমরা আবার জীবিত হয়ে যাবো কিভাবে?’ 'প্রতিদান দিবসে বিশ্বাস স্থাপন ইসলামী আকিদার এমন একটি মৌলিক বিশ্বাস যার মাধ্যমে মানুষের দৃষ্টি আখেরাতের জগত পর্যন্ত বুলন্দ হয়ে যায়। তখন সে আর শুধু বৈষয়িক দুনিয়ার প্রয়োজনসমূহের গোলাম হয়েই বসে থাকে না, বরং সে নিজে এ প্রয়োজনসমূহের ওপর বিজয় লাভে সমর্থ হয় এবং এই দুনিয়ার সংক্ষিপ্ত জীবনে নিজের চেষ্টা সাধনার বিনিময় ও ফলাফলের চিন্তায় লেগে থাকার বদলে আল্লাহ তায়ালার ওপর পুরোপুরি ভরসা ও বিশ্বাস স্থাপন করে যে, তিনি দুনিয়া ও আখেরাতের যেখানেই চাইবেন তার কর্মের ফলাফল দান করবেন। আর এই www.icsbook.info

— পৃষ্ঠা ৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।