তাফসীর ফী যিলালিল কোরআন ১ম খণ্ড
/ ২০৯
📝 লেখা 📖 পিডিএফ

করেছিলেন। যেখানে বলা হয়েছে ‘মহাপ্রভু সবকিছুকে সৃষ্টি করে এখন আলাদা হয়ে গেছেন কেননা তীর পক্ষে তার চেয়ে নিকৃষ্ট লোকদের দিকে লক্ষ্য দেয়া মর্যাদার পরিপন্থী ব্যাপার । এখন তিনি শুধু নিজস্ব সত্তার ব্যাপারেই ভাবছেন ।' এটা হচ্ছে এরিস্টটলের বিশ্বাস, অনেকের মতেই তিনি ছিলেন নাকি একজন বড়ো দার্শনিক । তার এ জ্ঞান তপস্যাটুকু বলতে গেলে সর্বযুগের সবকয়টি জাহেলিয়াতেই বিদ্যমান ছিলো। যখন ইসলাম এলো, সারা দুনিয়া তখন মিথ্যা আকিদা বিশ্বাস, বাতিল ধ্যান ধারণা, পচে যাওয়া চিন্তাধারা ও অন্ধ পৌরাণিক বিশ্বাসে নিমজ্জিত ছিলো। এই দ্বিধাদ্বন্দ্বে কোন্টা ভুল কোন্টা নির্ভুল, কোন্টা হক কোন্টা বাতিল এর মধ্যে কোনো পার্থক্যকারীই ছিলো না । সঠিক দ্বীন এবং মিথ্যা ধ্যান-ধারণার পার্থক্যটুকু শেষ হয়ে গিয়েছিলো । দর্শন ও পৌরাণিক বিষয় একে অপরের সাথে মিশে গিয়েছিলো, আর এই সমস্ত ভারি বোঝার নিচে পড়ে মানুষ অনিশ্চিত অবস্থায় অন্ধকারে ঠোকর খাচ্ছিলো । মানুষ এই অনিশ্চিত সর্বগ্রাসী অন্ধকারে এ জন্যে নিমজ্জিত হয়ে পড়ে যে, তার সাথে আল্লাহর অস্তিত্‌ ও গুণাবলীর সাথে কি সম্পর্ক রয়েছে সে বিশ্বাস তার বিনষ্ট হয়ে গেছে যতোক্ষণ পর্যন্ত মানুষের মনে মাবুদের ব্যাপারে তার ধারণা বিশ্বাস পরিষ্কার না হবে এবং যতোক্ষণ পর্যন্ত সে অন্ধকার থেকে বেরিয়ে এসে এক অটল বিশ্বাসে সুস্থির হয়ে না দাড়াবে ততোক্ষণ পর্যন্ত তার মন মগযের পক্ষে সৃষ্টি জগত, স্বয়ং তার নিজস্ব অস্তিত্ব এবং স্বকীয় জীবন ব্যবস্থার ব্যাপারে শান্তি ও স্থায়িত্ব অর্জন করা সম্ভব নয় । যতোদিন পর্যন্ত মানুষ আকিদা বিশ্বাসের এ দ্বিধা-দ্বন্ব, চিন্তা বিশ্বাসে পৌরাণিক ক্রিয়াকান্ডের জটিলতার বোঝা অনুভব করতে পারবে না তার কাছে স্থায়িত্ব ও শান্তির প্রয়োজনীয়তাটুকু কোনোদিনই অনুভূত হবে না, যে স্থায়িত্ব ও শান্তি একমাত্র কোরআনের চিন্তাধারাকে ব্যক্তি ও সামাজিক জীবনে বাস্তবায়নের ফলেই হাসিল করা সম্ভব । এই কারণেই ইসলাম সর্বাগে এ বিষয়ের ওপর জোর দিয়েছে যে, মানুষের চিন্তাধারা যাবতীয় অন্ধ ও বাতিল বিষয়সমূহ থেকে মুক্ত হতে হবে, আল্লাহ তায়ালার সত্তা ও গুণাবলী ও তার সাথে সৃষ্টিকুলের সম্পর্ক ও যোগাযোগের ব্যাপারে সকল ধারণা হবে পরিষ্কার এবং অকাট্য যেন মানুষের মন মগয শাস্তি ও স্থিরতা পেতে সক্ষম হয়। এ কারণেই ইসলাম এমন এক পূ্তপবিত্র একনিষ্ঠ ও পূর্ণাংগ তাওহীদের আদেশ দিয়েছে, যার মধ্যে সামান্যতম কোনো শেরেকের সন্দেহও অবশিষ্ট থাকবে না । যা মানুষের মনমগযে শাস্তি ও নিরাপত্তা দেবে, মানবীয় সত্তায় তা ভালোভাবেই নিজের স্থান করে নেবে এবং তা সেখানে ভালোভাবে অংকিত হয়ে যাবে। ইসলাম আন্নাহ তায়ালার গুণাবলী ও তীর 'রবুবিয়াতের' ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যা পেশ করেছে। কেননা ইসলাম-পূর্ব আকিদা দর্শনে আল্লাহর গুণাবলীর ব্যাপারে বহুবিধ জটিলতা এবং বাতিল চিন্তাধারা ও পৌরাণিক বিষয়সমূহের বহু দ্বিধা-সংকোচ সৃষ্টি হয়ে গিয়েছিলো, যা মানুষের মনমগযকে নাপাক বিষয়সমূহে ডুবিয়ে দিয়ে তার চিন্তা ও কর্মধারাকে খারাপ করে রেখেছিলো । যদি চিন্তা-বিশ্বাস ও পৌরাণিক নীতিসমূহের সব ক’টি খারাপ জিনিসকে মানুষের সামনে দেখিয়ে না দেয়া যায়, যা ইসলাম আগমনের পূর্বে মানুষের জন্যে একটি বিরাট বোঝা হয়ে দেখা দিয়েছিলো এবং যদি সেসব অন্ধকার ও অমানিশাকে গভীরভাবে না দেখে যার মধ্যে মানবতা ধুকে www.icsbook.info

— পৃষ্ঠা ৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।