তোমার, TRE CR TE AE TUE AUGER La কয়টি শুনে ফেরেশতারা দ্বিধাগ্রস্ত হয়ে পড়লো, কিভাবে একে লিপিবদ্ধ করা যায়? অবশেষে তারিফ করলো আমরা বুঝতে পাচ্ছি না কিভাবে একে লিপিবদ্ধ করবো । আল্লাহ তায়ালা এর ব্যাখ্যা চাইলেন, (অথচ তিনি ভালো করেই জানেন বান্দাহ কি বলেছে) আমার বান্দাহ কী বলেছে? ফেরেশতারা বললো, তোমার বান্দাহ বলেছে, ‘হে রব সকল প্রশংসা তোমার, যতোটুকু প্রশংসা তোমার রাজাধিরাজ সত্তার পক্ষে উপযোগী ।’ আল্লাহ তায়ালা বললেন, ‘আমার বান্দাহ যেভাবে বলেছে সেভাবেই লিখে দাও । যেদিন আমার সাথে তার দেখা হবে, সেদিন আমি নিজেই তাকে এর প্রতিদান দেবো !' ‘রাব্বুল আলামীন’ শব্দ ক’টি ইসলামী বিশ্বাসের একটি গুরুত্বপূর্ণ নিয়ম বর্ণনা করছে এবং এটা বলছে ঘে, প্রতিপালনের যাবতীয় স্বীকৃতি ও ঘোষণা একক ও সম্পূর্ণভাবে আল্লাহ তায়ালার জন্যে এবং এটার স্বীকৃতি ইসলামী আকীদা ও বিশ্বাসের একটি .মৌলিক ও গুরুত্বপূর্ণ অংশ । আরবী ভাষায় ‘রব’ বলতে এমন এক ক্ষমতাসম্পন্ন মালিককে বুঝায় যিনি তার অধীনস্থ প্রতিটি জিনিসকে নিজেই লালন পালন করেন এর যাবতীয় দেখাশোনা ও তদারকী করা থেকে তার সংশোধন, পরিমার্জন ও রক্ষণাবেক্ষণের সব ধরণের ব্যবস্থা পাকাপাকি বন্দোবস্ত তিনিই করেন। যেহেতু আল্লাহ তায়ালা সমগ্র সৃষ্টিকুলের এবং বিশ্ব চরাচরের প্রতিটি বস্তুর স্বয়ং স্রষ্টা ও মালিক, তিনি হচ্ছেন ‘রাব্বুল আলামীন'- সৃষ্টিকুলের রব । তিনি সমগ্র কায়েনাতের প্রতিপালকও। এই হচ্ছে সেই অবিচ্ছেদ্য বন্ধন, যা স্রষ্টা ও তার সৃষ্টির মধ্যে সর্বাবস্থায়ই প্রতিষ্ঠিত থাকে । আল্লাহ তাবারকা তায়ালার ‘রবুবিয়াতের' এই স্বীকৃতি ও ঘোষণাই হচ্ছে তাওহীদ, যার দিকে ইসলাম আমাদের আহ্বান জানায় এবং এই ঘোষণা সেসব ধোকা ও প্রতারণার যাবতীয় মিথ্যা জাল ছিন্ন করে দেয় যা এই মৌলিক সত্যটি আল্লাহর সৃষ্টি ও তার মালিকানাকে অকাট্যভাবে না মানার কারণে সৃষ্টি হয়। সে সব ধোকা ও প্রতারণা হচ্ছে এই যে, মানুষ আল্লাহ তায়ালাকে, এই বিশ্ব চরাচরের স্রষ্টাকে স্বীকার করার সাথে সাথে আবার বাতিল ও মিথ্যা মাবুদদের পূজাও করতে থাকে । এমনিভাবে ইসলামের আগমনকালে যেসব জাহেলিয়াত এই যমীনকে ছেয়ে রেখেছিলো তা এই বিশ্বাসই পোষণ করতো যে, তাদের এসব ছোট ছোট মাবুদ এক বড়ো মাবুদের প্রতিনিধিত্ব করছে। এই মিথ্যা ধারণা ও বিশ্বাসের দিকে ইশারা করার জন্যে কোরআন আরববাসীদের এই কথাটি উদ্ধৃত করেছে, ‘আমরা তো মূর্তিগুলোর এ কারণেই পূজা করে থাকি যেন ওরা আমাদের আল্লাহর নিকটবর্তী করে দেয়।' আরো বলছে, ‘তারা তো তাদের আলেম ও দরবেশদেরকে আল্লাহর বদলে মাবুদ বানিয়ে নিয়েছে ।' সামগ্রিক ও এই একান্ত ‘রবুবিয়াত' ETT OREN ES HET আস্থা আনয়ন করে যাতে করে গোটা সৃষ্টিকূল একই মাবুদের দিকে নিবিষ্ট হতে পারে তার একচ্ছত্র মালিকানার স্বীকৃতি ও ঘোষণা দিয়ে নিজ মস্তক থেকে অগণিত মাবুদের বোঝা ছুড়ে ফেলে দেয় এবং এভাবে গোটা সৃষ্টিকুলের মন-মস্তিঙ্ক আল্লাহর পূর্ণাঙ্গ 'রবুবিয়াত' তার দেখাশোনা ও তদারকিতে সন্তুষ্ট হয়ে যাবে। এটা এমন ধরনের বিশ্বাস নয় যা গ্রীক দার্শনিক এ্যারিস্টটল পেশ www.icsbook.info
— পৃষ্ঠা ৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।