তাফসীর ফী যিলালিল কোরআন ১ম খণ্ড
/ ২০৯
📝 লেখা 📖 পিডিএফ

প্রতিটি সূরাই এ দিয়ে শুরু করা হয়েছে। সর্বাধিক গ্রহণযোগ্য হচ্ছে এটি সূরা ফাতেহারই অন্তর্ভুক্ত । একে নিয়েই সূরা ফাতেহার আয়াত সংখ্যা ৭-এ দাড়ায়, কেননা কোরআনে পাকের এরশাদ, ‘আমি অবশ্যই তোমাকে বার বার পঠিত (আয়াত) থেকে সাত (আয়াত) বিশিষ্ট একটি সূরা ও মহান গ্রন্থ কোরআন দান করেছি’ । এ দিয়ে সর্বসম্মতিক্রমে সূরা ফাতেহাকেই বুঝানো হয়েছে। আল্লাহ তায়ালার নামে সব কাজ শুরু করা ইসলামের সামাজিক ব্যবস্থা ও শিষ্টাচারের এমন একটি মৌলিক ভিত, যার শিক্ষা নবী করিম (সা.) তাঁর প্রথম ওহীতে (ইকরা বিসমে রাব্বেকা) প্রদান করা হয়েছে এবং আল্লাহর নামে শুরু করার বিষয়টি ইসলামের সেই মহান চিন্তা বিশ্বাসের সাথে সামঞ্জস্যশীল, যেখানে বলা হয়েছে আল্লাহই প্রথম, আল্লাহই শেষ । তিনিই যাহের তিনিই বাতেন। তার নামেই সব কাজে সাহায্য চাইতে হবে । তার নাম দিয়েই সব কাজ শুরু করতে হবে । প্রতিটি পদক্ষেপ রাখতে হবে তার নামেই । প্রতিটি নড়াচড়াতে তার নামই হবে মোমেনের একান্ত সাথী ৷' ‘আর রাহমান' এবং ‘আর রাহীম' এই দু'টি শব্দই এমন দু'টি ব্যাপক বিশেষণের নাম যা রহমতের সবক'টি অর্থের ওপর প্রযোজ্য এবং এর সব ক'টি অবস্থাই এতে শামিল হয়ে আছে । অবশ্য এই দুটি বিশেষণে এই বিষয়টি প্ৰণিধানযোগ্য যে, ‘রাহমান’ শুধু আল্লাহ তায়ালার জন্যেই নিদিষ্ট । অপর দিকে ‘রাহীম’ কোনো মানুষের ব্যাপারেও ব্যবহার করা যায়। আল্লাহর নামে শুরু করা যেমনি ইসলামী সামাজিকতার একটি গুরুত্বপূর্ণ ভিত্তিমূল তেমনি রাহমান ও রাহীমের মাঝে রহমতের সব ক’টি অর্থ ও এর সবক'টি অবস্থাকে শামিল করে নেয়াও ইসলামী এক্যের একটি মৌলিক নীতি । এ দিয়ে আল্লাহ তায়ালা ও তার বান্দাহর মধ্যকার এই সম্পর্কটি নির্ণিত হয়ে যায় যে, আল্লাহ তায়ালা সর্বাবস্থায়ই দয়া ও অনুগ্রহ বর্ষণ করেন এবং বান্দাহ প্রতিটি পর্যায়ে তীর দয়ার ভিখারী । আল্লাহ তায়ালাই যখন 'রহমান রাহীম’ তখন মানুষের জন্যে এটা জরুরী যে, সদা সে তার প্রশংসায় মগ্ন থাকবে এবং এ সত্যের সে প্রকাশ্য ঘোষণা দেবে, ‘আল হামদ লিল্লাহে রাবিবল আলামীন’ । আল্লাহ তায়ালা সমগ্র বিশ্বচরাচরের মালিক এবং তিনিই এই বিশ্ব নিখিলের প্রতিপালক । আল্লাহর প্রশংসা এমনি এক জীবনদায়ীনী অনুভূতি, যার শুধু স্মরণটুকুই মোমেনের হৃদয়ে তার অনুগ্রহের বারিধারা বর্ষণ করতে থাকে । কেননা স্বয়ং মানুষের অস্তিত্টুকু তার অনুগ্রহেরই একটি দান মাত্র । এরপর প্রতিটি মুহুর্তে, প্রতিটি ক্ষণে আল্লাহর নেয়ামতসমূহ ঝরতে থাকে তা জমা হতে থাকে এবং তা সমগ্র সৃষ্টিকুল বিশেষ করে মানুষকে ছেয়ে ফেলে । এ কারণেই ইসলামী শিক্ষার একে একটি মূলনীতি হিসেবে নির্দিষ্ট করে দেয়া হয়েছে যে, সবকিছুর শুরুর প্রশংসা তার সবকিছুর শেষ প্রশংসাও তার । ‘তিনিই হচ্ছেন আল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, তার জন্যেই সকল প্রশংসা, সব কিছুর আগে এবং সব কিছুর পরেও ৷' আল্লাহ তায়ালার এইসব বহুবিধ নেয়ামতর সত্তেও যখন কোনো বান্দা বলে ‘আল হামদুলিল্লাহ’ (সমস্ত প্রশংসা আল্লাহ তায়ালার জন্য) তখন তার নামে এমন একটি নেকী লিখে দেয়া হয়, যা হয় অন্যান্য নেকীর তুলনায় অনেক বেশী ওযনের । সুনানে ইবনে মাজায় হযরত ওমর (রা.)-এর বর্ণনা, রাসূলে করীম (সা.) বলেছেন, এক বান্দা বললো, ‘হে রব! সকল প্রশংসা www.icsbook.info

— পৃষ্ঠা ৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।