তাফসীর ফী যিলালিল কোরআন ১ম খণ্ড
/ ২০৯
📝 লেখা 📖 পিডিএফ

সূরা আল্‌ ফাতেহা আয়াত ৭ রুকু ১ মক্কায় অবতীর্প Oat a oy © a [2 Sl 6 25 wey! 6 ugh 2-5 2 1 ble © stmlt blot Uys © msm lhe 5 Out Yo gle oy pk d gle esi 2g ক্ললব্ৰুু ১৯ ১. রহমান রহীম আল্লাহ তায়ালার নামে- ২. সমস্ত প্রশংসা আল্লাহ তায়ালার জন্যে- তিনি সৃষ্টিকুলের মালিক, ৩. তিনি পরম দয়ালু, অতি মেহেরবান, 8. তিনি বিচার দিনের মালিক । ৫. (হে মালিক,) আমরা তোমারই বন্দেগী করি এবং তোমারই সাহায্য চাই । ৬. তুমি আমাদের (সরল ও) অবিচল পথটি দেখিয়ে দাও, ৭. তাদের পথ- যাদের ওপর তুমি অনুগ্রহ করেছো । তাদের (পথ) নয়, যাদের ওপর অভিশাপ দেয়া হয়েছে এবং (তাদের পথও নয়) যারা পথভ্রষ্ট হয়ে গেছে। তাফসীর সাত আয়াত বিশিষ্ট এই ছোট সূরাটিকে প্রতিটি মুসলমান ব্যক্তি দৈনিক কমপক্ষে ১৭ বার নামাযে তেলাওয়াত করেন। যদি এর সাথে কিছু সুরত ও নফল পড়া হয় তাহলে এই সংখ্যা অবশ্য আরো বেশী হবে। এই সূরা তেলাওয়াত করা ছাড়া নামায শুদ্ধ হয় না। কেননা সহীহ বোখারী ও মুসলিম শরীফে উবাদা বিন সামেতের বর্ণনা রয়েছে, ‘সূরা ফাতেহার তেলাওয়াত ছাড়া নামায শুদ্ধ নয় ।' এই সূরায় ইসলামী আকিদা ও ধ্যান ধারণার মৌলিক অংশগুলো বর্ণনা করা হয়েছে এবং ইসলামী আকিদার মাধ্যমে লালিত চিন্তা ও অনুষ্ঠানের রাস্তাসমূহকে পরিস্ষুটিত করা হয়েছে। এ থেকে এটাও পরিষ্কার হয়ে যায় যে, এই সূরার তেলাওয়াত প্রতিটি রাকায়াতেই জরুরী এবং এই বিষয়ের দিকেও ইঙ্গিত দেয়া হয়েছে য়ে, এই সূরার তেলাওয়াত ছাড়া নামায কেন শুদ্ধ হয় না। ‘বিসমিল্লাহির রাহমানির রাহীম’ নিয়ে মতবিরোধ আছে। কেউ বলছেন এটি সূরা ফাতেহার | অন্তৰ্ভুক্ত। আবার কেউ বলছেন সামগ্রিকভাবে এটি কোরআন শরীফের এমনি একটি আয়াত, www.icsbook.info

— পৃষ্ঠা ৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।