ইসলামী সমাজের পাশাপাশি আধুনিক সভ্যতার কথা চিন্তা করা যায়। এর উদাহরণ হচ্ছে, এমন একটি পাখীর ন্যায় যার একটি পাখা কেটে দেয়া হয়েছে। একটি পাখার ওপর ভিত্তি করেই সে এখন শূন্যে ঝুলে আছে, ঠিক এভাবেই আজ আধুনিক সভ্যতা যে পরিমাণ বৈষয়িক উন্নৃতি অর্জন করতে পারলো সেই পরিমাণ নৈতিক অবক্ষয়ে নিমজ্জিত হলো । যতোক্ষণ পর্যন্ত তারা আল্লাহর দিকে ধাবিত না হবে ততেক্ষণ পর্যন্ত তারা এই ধ্বংস থেকে মুক্তির কোন উপায় খুঁজে পাবেনা। আল্লাহ তায়ালা মানুষের জন্যে যে আইন নির্ধারণ করেছেন তা সেই সামগ্রিক আইনেরই অংশ বিশেষ যা তিনি সমগ্র বিশ্বজগতের জন্য বানিয়েছেন। এই শরীয়তের অনুসরণই মানব প্রকৃতিকে গোটা বিশ্বের নিয়মনীতির সাথে সামঞ্জস্যশীল করে দেয়, আর এই শরীয়ত তথা আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য ঈমানের উপস্থিতি এবং একটি ইসলামী সমাজের উপস্থিতি একান্ত জরুরী । এর সাথে সাথে “শরীয়াতে এলাহীর’ পূর্ণ প্রতিষ্ঠার জন্যে জরুরী হলো তাকওয়া, পরহেযগারী ও দৃঢ়তার সাথে কাজ চালিয়ে রাখা । এটাই হচ্ছে একমাত্র পন্থা যার মাধ্যমে মানবীয় গুণাবলী ও ইসলামী মূল্যবোধের সামঞ্জস্য সৃষ্টি হতে পারে৷ এই দু'টো বিষয়ই আল্লাহর অমোঘ বিধানের অধীন, যার ভিত্তিতে সমগ্র দুনিয়ার নিয়ম নীতি চলছে। মানুষ যেহেতু নিজেও বিশ্বজগতের এক অংশ তাই তার সৃষ্টি ও অস্তিত্ব, তার কাজ ও ইচ্ছা, তার নেকী ও ঈমান, তার এবাদাত এবং নিষ্ঠা এর সব কিছুই এই বিশ্ব চরাচরের একটা হ্যা’ বোধক জবাব মাত্র । এর সব কিছুই আল্লাহ তায়ালার ব্যাপক ও সাধারণ নীতিমালার সাথে সম্পৃক্ত, তার সাথে সামঞ্জস্য রেখেই তার জন্ম হয়। এর সাথে সম্পৃক্ত হয়েই সে ফলাফল সৃষ্টি করে, আর মানুষের জীবন যখন এই নিয়ম নীতির বিরুদ্ধাচরণ করে তা থেকে দূরে সরে পড়ে তখনি তাতে বিশৃঙ্খলা ও পেরেশানি দেখা দিতে শুরু করে। জীবনের কাঠামো ভেংগে পড়ে এবং দুর্ভাগ্য ও বদনসীবির ছায়া তাদের ওপর আস্তে আস্তে বড়ো ও বিস্তৃত হতে থাকে । ‘এটি এ কারণে যে, আল্লাহ তায়ালা কোনো জাতিকে যখন এই নেয়ামত দান করেন যতক্ষণ পর্যন্ত মানুষরা নিজেদের মনের অবস্থা পরিবর্তন না করে ততক্ষণ আল্লাহ তায়ালা তাকে পরিবর্তন করেন না!’ (সূরা আল আনফাল-৫৩) মোটকথা, মানুষের বোধশক্তি ও তার কার্যকলাপের সাথে আল্লাহর নিয়ম নীতির অধীনে পৃথিবীতে সংঘটিত ঘটনাসমূহের এক গভীর সম্পর্ক ও সামঞ্জস্য রয়েছে। এই সম্পর্ককে সে ব্যক্তিই বিনষ্ট করতে পারে, সে-ই এই সামঞ্জস্যে ব্যাঘাত ঘটাতে পারে, সে-ই এই নিয়মনীতি ও মানুষের মাঝে ক্ষতির কারণ হতে পারে-যে ব্যক্তি মানবতার দুশমন, যে ব্যক্তি হেদায়াতকে উপেক্ষা করে দ্বারে দ্বারে ঠোকর খাচ্ছে। সর্বোপরি এইভাবে ঘুরে বেড়ানোই মূলত যার ভাগ্যের লিখন হয়ে গেছে। আল্লাহর দরবারে হাযির হওয়া পর্যন্ত সে এভাবেই. ঠোকর খেতে থাকবে । | আমি যখন আমার জীবনের মূল্যবান সময়গুলো ‘কোরআনের ছায়াতলে’ অতিবাহিত করছিলাম তখন এই কয়টি চিন্তা ও ভাঁবনা আমার মনে বারবার দানা বেঁধে উঠেছে। এই কথাগুলোকেই আমি ‘ফী যিলালিল কোরআন'’-এর ভূমিকাস্বরূপ এখানে পেশ করলাম ৷ হতে পারে এই কথাগুলোকে আল্লাহ তায়ালা কারো জন্যে হেদায়াতের উৎস বানিয়ে দেবেন । আল্লাহ তায়ালার ভাষায়, আল্লাহর ইচ্ছা ছাড়া তোমরা কিছুই করতে পারো না৷ মযিলাল ১ম ভ www.icsbook.info
— পৃষ্ঠা ৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।