মানুষের সৃষ্টিশীল প্রতিভার উৎকর্ষ সাধন করেছে এবং তাকে পূর্ণাংগ পথ প্রদর্শন করেছে। ইসলাম তো মানুষকে দুনিয়ায় আল্লাহর প্রতিনিধি বানিয়ে পাঠিয়েছে। এই বিশ্ব চরাচরের সমস্ত গুপ্ত জুড়ে দেয়া হয়েছে এবং তা হচ্ছে মানুষের জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর প্রদর্শিত ‘সেরাতুল মোস্তাকীম’ অনুযায়ী কাটাতে হবে, আর তার জীবনের সমগ্র কর্মসূচী আল্লাহ তায়ালার নির্বাচিত হেদায়াতের সাথে সামঞ্জস্যশীল হতে.হবে। যদি এমন হয় তাহলে মানুষের প্রতিটি কাজই আল্লাহ্র আনুগত্য ও তার এবাদাতের শামিল । সমাজে এমন কিছু সরল প্রকৃতির লোক আছে যাদের নিয়তে কোনো খুঁত না থাকলেও তাদের জ্ঞানের যথেষ্ট অভাব থাকে । এরা মনে করেন মানুষের ঈমানী মূল্যবোধ আলাদা বস্তু এবং তাদের বৈয়ষিক উন্নৃতি উৎকৰ্ষ ও প্রাকৃতিক নিয়ম নীতি আলাদা বস্তু । ‘প্রাকৃতিক নিয়মনীতি আমাদের ওপর সব সময়ই তার প্রভাব বিস্তার করে থাকে, তার প্রভাব সৃষ্টিতে ঈমান থাকা না থাকায় তেমন কোনো তারতম্য সৃষ্টি হয় না'-এমন মনে করা মোটেই ঠিক নয়। এরা আল্লাহর বিধি-বিধান ও আইন-কানুনের দু*টি বিভাগকে আলাদা আলাদা ভেবে নিয়েছে। মূলত ব্যাপারটা তা নয়, প্রাকৃতিক বিধি-বিধান যেমনি আল্লাহর আইনমালার অংশ তেমনি ঈমানী মূল্যবোধও তার কানুনের একটি ংশ ৷ এই উভয়বিধ আইনের ফলাফল পরস্পর সম্পৃক্ত ও একক । এটাই হচ্ছে সঠিক ধারণা । আল্লাহ তায়ালা একথাই কোরআনে পেশ করেছেন, ‘যদি আহলে কেতাবের লোকেরা ঈমান আনতো এবং পরহেযগার হতো, তাহলে আমি তাদের গুনাহ-খাতা মিটিয়ে দিতাম এবং তাদের জান্নাতের সুন্দরতম বাগানসমূহে প্রবেশ করিয়ে দিতাম ৷ যদি তাওরাত, ইঞ্জিল ও তাদের ওপর নাযিল করা অন্যান্য কেতাবের ওপর তারা ঈমান আনতো তাহলে তাদের ওপর আল্লাহর করুণা এভাবে বর্ষিত হতো যেন তারা ওপর থেকেও খেতে পারতো আবার নিচ থেকেও ভোগ করতে পারতো ।' (সূরা আল মায়েদা- ৬৫-৬৬) ‘আমি অতপর তাদের বললাম, আল্লাহর কাছ থেকে ক্ষমা ভিক্ষা চাও, তিনি মহান ক্ষমাশীল । তিনি তোমাদের ওপর থেকে পানি বর্ষণ করবেন এবং সম্পদ ও সন্তানাদি দিয়ে তোমাদের সাহায্য করবেন । তোমাদের তিনি বিভিন্ন ধরনের বাগান দান করবেন, সেখানে আবার তোমাদের জন্যে ঝর্ণাধারা সৃষ্টি করবেন ৷’ (সূরা নূহ) ‘আল্লাহ তায়ালা কোনো জাতির ওপর অর্পিত নেয়ামতকে কখনো বদলে দেন না, যতক্ষণ পর্যন্ত না তারা নিজেরা নিজেদের অবস্থার পরিবর্তন সাধন করে ।' (সূরা আর রা'দ -১১) আল্লাহর ওপর ঈমান, তার এবাদাত ও তীর যমীনে তারই আইনের প্রতিষ্ঠা মূলত তার নীতিমালার চূড়ান্ত পূর্ণতার নাম। এরই এক অংশের নাম ইচ্ছে প্রাকৃতিক নিয়ম নীতি । এমন অনেক উদাহরণ দেখতে পাওয়া যায় যে, মানুষ ঈমানী মূল্যবোধের কোনো পারোয়া না করে শুধু প্রাকৃতিক আইনেরই গুরুত্ব দিয়ে থাকে এবং তাতে সফলকামও হয়ে যায়। ঈমানী মূল্যবোধকে উপেক্ষা করার বাহ্যিক পরিণাম তেমন একটা দেখা যায় না। যদিও শুরুর দিকে এই পরিণামের বহিপ্রকাশ অনুভূত হয় না কিন্তু পরবর্তী কোনো যুগে কিংবা কোনো পর্যায়ে এসে তার অবশ্যম্ভাবী পরিণাম দেখা যাবেই । ইসলামী সমাজ তখনি উন্নতির শিখরে উপনীত হতে পেরেছে যখন মুসলমানরা একই সময় ইসলামী মূল্যবোধ ও মানবীয় গুণাবলীতে নিজেদের সাজাতে পেরেছে, যতোই এই উভয়ের মাঝে দূরত্ব বিস্তৃত হতে থাকলো ততোই তাদের অধপতন বাড়তে লাগলো, আর যখন তারা এই উভয়টাকেই ভুলে গেলো তখন তারা অধপতনের চূড়ান্ত পর্যায়ে নেমে গেলো । Le CDT www.icsbook.info
— পৃষ্ঠা ৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।