তাফসীর ফী যিলালিল কোরআন ১ম খণ্ড
/ ২০৯
📝 লেখা 📖 পিডিএফ

‘কোনো মোমেন পুরুষ কিংবা নারীর এ অধিকার নেই যে, যখন আল্লাহ তায়ালা ও তীর রসূল (স.) কোনো ব্যাপারে ফায়সালা করে দেন, তা গ্রহণ না করে তাতে নিজেদের কোনোরকম অধিকার খাটাবে ৷’ (সূরা আল আহ্যাব-৩৬) ‘অতপর আমি তোমাদের দ্বীনের সঠিক পথে বসিয়ে দিয়েছি, তোমরা এই পথই অনুসরণ করো। অজ্ঞ ও জাহেল ব্যক্তির ইচ্ছার ওপর চলো না । এরা সেদিন আল্লাহ তায়ালার সামনে তোমাদের কোনো কাজেই আসবে না। যালেমরা একে অন্যের বন্ধুই হয়ে থাকে ৷ বস্তুত আল্লাহ তায়ালাই শুধু পরহেযগারদের একমাত্র বন্ধু ।' (সূরা আল জাসিয়া-১৮-১৯) এ ব্যাপারটা খুব সামান্য ও সহজ কিছু নয়, গোটা মানবজাতির সৌভাগ্য ও দুর্ভাগ্যের সাথে রয়েছে এর সম্পর্ক । আল্লাহ তায়ালা ইসলামী জীবন পদ্ধতির মাঝেই মানুষের সব ধরনের দুঃখ মুসীবত ও জ্বালা- যন্ত্রণার সমাধান পেশ করেন । ‘আমি কোরআনের মাধ্যমে সেসব কিছু নাযিল করি যা মোমেনদের জন্যে শেফা ও রহমত ৷' (সূরা বনী ইসরাঈল-৮৩) ‘এই কোরআন সে রাস্তাই দেখায় যা সবচেয়ে সহজ ৷’ (সূরা বনি ইসরাইল-৯০) আজ মানব জাতির দুর্ভাগ্য ও বদনসীবীর মূল কারণ হচ্ছে, তারা আজ তাদের জীবনের সব কার্যকলাপ বিশ্ব সৃষ্টার দিকে ধাবিত হয় না । যতোদিন পর্যন্ত তারা আল্লাহর দিকে নিবিষ্ট না হবে ততোদিন পর্যন্ত তারা এভাবেই দ্বারে দ্বারে ঘুরে বেড়াবে এবং এভাবেই তারা দুর্ভাগ্যের শিকার হতে থাকবে। ইসলামকে উপেক্ষা করা, তার বিরুদ্ধাচরণ করা, মানব জাতির ইতিহাসের এমন ভয়াবহতম দুৰ্ঘটনা, যা গোটা মানব ইতিহাসে দ্বিতীয়বার ঘটেনি । ইসলাম এমন এক সময় এসেছে যখন সমগ্র মানবজাতি জাহেলিয়াতের অন্ধকারে ঠোকর খাচ্ছিলো । গোটা জনপদ দুর্নীতি ও কদাচারে ভরে উঠেছিলো, পাপে সমগ্র দুনিয়া ছেয়ে গিয়েছিলো। এমন সময় ইসলাম এসে মানুষদের এক নতুন জীবন দান করলো । সর্বোপরি মানুষকে পেশ করলো আল্লাহর আখেরী কেতাব আল কোরআন-যা মানুষকে তার জীবন ও চারদিকের বিশ্ব সম্পর্কে নতুন এক মূল্যবোধের শিক্ষা দিলো। জীবন ধারণের এই নতুন পদ্ধতিকে সমাজে বাস্তবে প্রতিষ্ঠা করে সে দেখিয়ে দিলো । যখন এই নতুন ব্যবস্থা তার সঠিকরূপ নিয়ে সমাজে প্রতিষ্ঠিত হলো তখন তাতে এমন ধরনের পবিত্রতা, এমন ধরনে সহজ সরলতা, এমন ধরনের জ্ঞানের ব্যাপকতা, এমন ধরনের স্বয়ংসম্পূর্ণতা ও সাম স্যতার বিকাশ ঘটলো, যা সমাজে প্রতিষ্ঠা করে দেখানো তো দূরের কথা-মানুষের জ্ঞান প্রতিভা এমন কিছুর কল্পনাও করতে পারেনি । অতপর মানুষের দুর্ভাগ্য তাকে আস্তে আস্তে ইসলাম থেকে দূরে সরিয়ে নিয়ে গেলো ) জাহেলিয়াত বারবার তার লেবাস বদল করে মানুষের ওপর সওয়ার হয়ে পড়লো ৷ তাই ধোকা ও প্রতারণায় অভ্যস্ত এই নব্য জাহেলিয়াতের লোকেরা বললো, ‘বৈষয়িক উন্নৃতি ও ইসলাম’ এর যে কোনো একটাকে বেছে নিতে হবে। কারণ, এদের উভয়ের রাস্তা নাকি আলাদা ও পরস্পরের সাথে সাংঘর্ষিক । এটা এতো বড়ো ধোকা যে, তার তুলনা সম্ভবত মানব জাতির ইতিহাসে খুঁজে পাওয়া যাবে না । বাস্তব কথা হচ্ছে, ইসলাম বৈষয়িক আবিস্কার ও উদ্ভাবনার শকত্রু নয়, বরং ইসলাম CD www.icsbook.info

— পৃষ্ঠা ৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।