‘তিনিই আসমান থেকে বৃষ্টি নাযিল করেছেন, তারপর তা থেকে নদী-নালাসমূহ নিজেদের পাত্র মোতাবেক পানি গ্রহণ করে এগিয়ে চলেছে। এরপর এই নদী-নালায় প্রাবন এলো, ফলে পানির উপরিভাগে কিছু ফেনাও সৃষ্টি হলো । অলংকারাদি বানাবার কালে মূল ধাতু আগুনে গলাবার সময়ও একই ধরনের ফেনা তাতে জেগে ওঠে এই উপমা পেশ করে আল্লাহ তায়ালা হক ও বাতিলের ব্যাপারটাকে স্পষ্ট করে তোলেন ৷' (সূরা আর রাদ-১৭) (নদীনালা ও গলিত ধাতুর বেলায় যা সত্য) তেমনি যা ফেনা হয়ে উড়ে যায় আর যা মানুষের জন্যে কল্যাণকর তাই শুধূ যমীনে অবশিষ্ট থেকে যায় । ‘তোমরা কি দেখোনি যে, আল্লাহ তায়ালা পবিত্র কালামসমূহের কি ধরনের উপমা পেশ করেছেন। তা যেন একটি মূল্যবান ও পবিত্র বৃক্ষ, যার ভিত্তি অত্যন্ত মযবুত ও শাখা প্রশাখা আসমানসমূহে বিস্তৃত । নিজ মালিকের আদেশে তা সর্বদাই ফলমূল সরবরাহ করে যাচ্ছে । আল্লাহ্ তায়ালা মানুষের জন্যে উদাহরণ পেশ করেন। যেন তারা তা থেকে উপদেশ গ্রহণ করতে পারে। অপবিত্র কথাসমূহের উদাহরণ হচ্ছে একটি বৃক্ষের মতো যাকে যমীনের উপরিভাগ থেকে উপড়ে ফেলা হয়। যমীনের ওপর তার কোনোই স্থায়িত্ব নেই ৷ আল্লাহ তায়ালা মোমেনদের সঠিক ও পরিশুদ্ধ কথাসমূহের দ্বারা দুনিয়ার জীবনেও তাদের দৃঢ়ভাবে রাখেন এবং আখেরাতের জীবনেও তাদের তিনি সেভাবেই রাখবেন। আল্লাহ তায়ালা না ইনসাফ লোকদের পথভ্রষ্ট করে দেন এবং তিনি যা চান তা-ই করেন । (সূরা ইবরাহীম ৩৪-৩৭) মোটকথা, ইসলামী জীবনাদর্শ মানুষকে যেমনি প্রশান্তি, স্থিরতো ও সত্যনিষ্ঠ আস্থা প্রদান করে তা অন্য কোনো জীবনাদর্শের মধ্যে পাওয়া সম্ভব নয় । আমি কোরআন অধ্যয়ন কালে এ বিষয়টি গভীরভাবে বুঝতে পেরেছি এবং এ বিষয়ের ওপর আমার দৃঢ় বিশ্বাস জন্মেছে যে, দুনিয়ার মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না, মানবতা কোনোরকম শান্তি পেতেই পারে না, তার ভাগ্যে কোনোরকম মানসিক শাস্তিই জুটতে পারে না, কোনো ব্যক্তিই উচ্চতা, পবিত্রতা ও পরিচ্ছন্নতা পেতে পারে না, সর্বোপরি মানব জাতি কখনো বিশ্বচরাচরের প্রাকৃতিক নিয়মাবলী ও আসমানী নীতিমালা ও বিধি-নিষেধের সাথে সম্পৃক্ত হতে পারে না-যতক্ষণ পর্যন্ত সে মানুষ আল্লাহ তায়ালার দিকে ধাবিত না হবে। আল্লাহ তায়ালার দিকে ধাবিত হবার একমাত্র পন্থা হচ্ছে, আল্লাহ তায়ালার নির্ধারিত জীবন ব্যবস্থাকে মানুষ সর্বাংশে গ্রহণ করবে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ তায়ালার কেতাব ও তার রসূল (স.)-এর সুন্নতের কাছ থেকে পথের দিশা নেবে, এই পদ্থা ছাড়া আর সবকিছুই এক একটা ভাংগন-বিপর্যয়, অপবিত্রতা তথা জাহেলিয়াত । ‘অতপর যদি এরা তোমার কথা না মেনে নেয়, তাহলে জেনে রাখো যে, এরা শুধু নিজেদের প্রবৃত্তির দাসত্বই করে বেড়ায় । তার চেয়ে গোমরাহ্ ব্যক্তি কে আছে যে আল্লাহ তায়ালার হেদায়াতকে উপেক্ষা করে নিজস্ব মনোবৃত্তির আনুগত্য করে। অবশ্যই আল্লাহ তায়ালা যালেম লোকদের পথ দেখান না ।' (সূরা আল কাসাস-৫০) জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ তায়ালার কেতাবকে চূড়ান্ত ফয়সালাকারী বানানো এমন কোনো কথা নয় যে, মন চাইলো তা মানলাম আবার মনে চাইলো-না বলে তা উপেক্ষা করলাম বরং এর ওপরই ঈমানের সমগ্র ভিত্তিমূল প্রতিষ্ঠিত । www.icsbook.info
— পৃষ্ঠা ৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।