ইসলাম তো মানুষের প্রকৃতির সাথে কাঁধে কাধ মিলিয়ে একসাথে মিলে মিশে উন্নতির পথে কদম রাখতে চায় । দরকার মতো তাকে পথ প্রদর্শন করে অগ্রসর হতে চায় । এই প্রকৃতি যখন কল্যাণের দিকে পা বাড়ায় তখন ইসলাম তাকে আশ্রয় দেয় । আবার যখন অকল্যাণের দিকে ধাবিত হয় তখন এই প্রবণতা থেকে তাকে বাচিয়ে রাখে। ইসলাম প্রকৃতিকে পদদলিত করে অগ্রসর হতে চায় না বরং বুদ্ধিমত্তা ও হেকমতের সাথে প্রয়োজনে তাকে চলার পথ দেখায় এবং তাকে সাথে নিয়েই চলতে চায়। এই উন্নতির শীর্ষে পৌছানোর জন্যে এক যুগ, দু'যুগ সময়ও লাগতে পারে, আবার এই উদ্দেশ্যে পৌছানোর জন্যে বহু শতাব্দীরও প্রয়োজন হতে পারে। ইসলামের উদাহরণ হচ্ছে একটি ছোট চারা গাছের মতো । একটি ছোট বীজ থেকে যার উদ্ভব, আস্তে আস্তে তা বড়ো হয় আবহাওয়ার বিবর্তনে ঝড়ঝঞ্রা ও দমকা হাওয়ার মোকাবেলা করে এক দীর্ঘ সময় পরে তা শক্ত বৃক্ষে পরিণত হয়। এই গাছ যিনি লাগিয়েছেন তিনি অধিক প্রজ্ঞাসম্পন্ন, জ্ঞানী ও সর্বপ্ষ্টা । তিনি ভালো করেই জানেন একদিন না একদিন এই চারাগাছ বৃক্ষে পরিণত হবে । প্রাকৃতিক উৎস থেকে তাকে তার আহার পরিবেশন করা হবে এবং আস্তে আস্তে তা বড়ো হবে। আবহাওয়ার পরিবর্তন ও ঝড় তুফানে তা দাড়িয়ে থাকবে আল্লাহ তায়ালা যে প্রাকৃতিক নিয়মনীতির ওপর মানুষকে তৈরী করেছেন তাকে পদদলিত করে জোর করে চাপিয়ে দেয়া একটা পদ্ধতির প্রতিষ্ঠা করলে তার ফলাফল হয়তো তাড়াতাড়িই দেখতে পাওয়া যাবে, কিন্তু তেমন কিছু করার আল্লাহ তায়ালার কোনোই প্রয়োজন নেই । ‘এবং তোমরা আল্লাহ্ তায়ালার নিয়মনীতিতে কখনো কোনো রদবদল দেখতে পাবে না ৷' (সূরা আল আহ্যাব-৬২) আল্লাহ তায়ারলী মানুষের জন্যে যে জীবন বিধান ও বিশ্বচরাচরের জন্যে যে নিয়ম নীতি নির্ধারণ করেছেন তার মূল ও একমাত্র বুনিয়াদ হচ্ছে ‘হক’ । কেননা প্রতিটি জিনিসই আপন অস্তিত্বের জন্যে আল্লাহ তায়ালার কাছে ঝণী এবং আল্লাহ তায়ালাই হচ্ছেন ‘হক' । : ‘এটি এ কারণে যে, আল্লাহ তায়ালার অস্তিত্ব সত্য ও সঠিক, আল্লাহকে বাদ দিয়ে এরা যাদের ডাকে তারা মিথ্যা এবং আল্লাহ তায়ালা মহান, মর্যাদাবান ও সর্বশ্রেষ্ঠ ' (সূরা লোকমান-৩০) ‘আল্লাহ তায়ালা একে ‘হক’ ছাড়া আর কিছু দিয়েই তৈরী করেননি ৷' ‘হে পরোয়ারদেগার, তুমি এই সৃষ্টিকুলকে নিরর্থক তৈরী করোনি, তুমি পবিত্র ।' (সূরা আলে ইমরান-১৯১) মোটকথা, এই বিশ্বজগতের মূল কথা হচ্ছে এই ‘হক’ যখনি সৃষ্টি এই মৌলিক ‘হক' থেকে বিচ্যুত হয়ে পড়বে তখনই তার মেরুদন্ড ভেংগে পড়বে। যদি ‘হক' তাদের ইচ্ছাসমূহের আনুগত্য করে তাহলে আসমানসমূহ ও যমীনে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে। এই কারণেই ‘হক'কে ফলে ফুলে সুশোভিত হতে হবে এবং বাতিলকে মিটিয়ে যেতে হবে। ‘আমি বরং সত্যকে মিথ্যার ওপর নিক্ষেপ করি সত্য তখন মিথ্যার মাথা কেটে ফেলে এবং মিথ্যা মিটে যায়৷’ (সূরা আল আস্বিয়া-১৮) i CD www.icsbook.info
— পৃষ্ঠা ৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।